গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

নালিতাবাড়ীতে বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধি, শেরপুর

জেলা প্রতিনিধি, শেরপুর

প্রকাশিত: ১৮:১৬ পিএম, ০৫ আগস্ট ২০২৬ | আপডেট: ০১:০৭ এএম ২০২৬
নালিতাবাড়ীতে বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা সংবাদ সম্মেলন
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

সুজাউদ্দৌলা সুজন, শেরপুর: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগকে ‘অপপ্রচার ও ষড়যন্ত্র’ আখ্যা দিয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

মঙ্গলবার (৪ আগস্ট) রাতে প্রেসক্লাব নালিতাবাড়ীর মিলনায়তন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যোগানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন।

লিখিত বক্তব্যে তারা দাবি করেন, তাদের বিরুদ্ধে ছড়ানো অভিযোগগুলো উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন এবং রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা। একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন তারা।

ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি পক্ষ অপপ্রচারে লিপ্ত হয়েছে। তিনি সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার প্রতি অভিযোগের বিষয়ে প্রকৃত তথ্য যাচাইয়ের আহ্বান জানান।

সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বলেন, মিথ্যা প্রচারণার মাধ্যমে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা সফল হবে না। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে ইউনিয়ন বিএনপির সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে উঠেছিল অভিযোগ
এর আগে গত ২ আগস্ট যোগানিয়া ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের আয়োজনে সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়।

ওই সংবাদ সম্মেলনে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বাদশা মিয়া লিখিত বক্তব্যে তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন এবং দলীয় পদ থেকে অপসারণের দাবি জানান।

এ সময় অভিযোগ করা হয়, বিষয়টি নিয়ে গত ৩০ জুলাই উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

তবে ওই অভিযোগগুলোর বিষয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে এগুলোকে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা বলে দাবি করেছেন।
সানা/আপ্র/৫/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি: মতিউর রহমান
০৫ অক্টোবর ২০২৬

স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি: মতিউর রহমান

গণ-অভ্যুত্থানে স্বৈরশাসনের পতন হলেও দেশে গণমাধ্যমের স্বাধীনতা এখনো নিশ্চিত হয়নি বলে মন্তব্য করেছেন প...

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, আহত ১০
০৫ অক্টোবর ২০২৬

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, আহত ১০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্য...

মৃগী নদীতে ঝাঁপ, ২৬ ঘণ্টা পর মিললো শিক্ষার্থীর লাশ
০৫ অক্টোবর ২০২৬

মৃগী নদীতে ঝাঁপ, ২৬ ঘণ্টা পর মিললো শিক্ষার্থীর লাশ

শেরপুর সদর উপজেলায় নিখোঁজের প্রায় ২৬ ঘণ্টা পর মৃগী নদী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সৈয়দ সাদমান জয়...

নকল ঘি বিক্রির দায়ে প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা
০৪ অক্টোবর ২০২৬

নকল ঘি বিক্রির দায়ে প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম মহানগরীতে নকল ঘি বিক্রির দায়ে এম আর কনজিউমারস প্রোডাক্টসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে