গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী নিহত

জেলা প্রতিনিধি, বাগেরহাট

জেলা প্রতিনিধি, বাগেরহাট

প্রকাশিত: ১৭:২৫ পিএম, ২৫ জুলাই ২০২৬ | আপডেট: ০০:০৮ এএম ২০২৬
বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী নিহত
ছবি

অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্ত -প্রতিনিধির পাঠানো ছবি

বাগেরহাট সদর উপজেলার পশ্চিমভাগ এলাকার বাসিন্দা ও বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্ত দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে আইনজীবী মহলে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে বাগেরহাট শহর থেকে নিজ বাড়িতে ফেরার পথে শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় হামলার শিকার হন অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্ত।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়। স্বজন, সহকর্মী আইনজীবী ও স্থানীয়দের মধ্যে নেমে আসে শোকের মাতম। আইনজীবী নেতারা এ ঘটনাকে পরিকল্পিত ও নৃশংস হত্যাকাণ্ড উল্লেখ করে দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নেতারা বলেন, একজন আইনজীবীকে এভাবে প্রকাশ্যে হত্যা অত্যন্ত উদ্বেগজনক। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর বলেন, এ ধরনের নির্মম হত্যাকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। তিনি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুল আরেফিন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। তদন্তের স্বার্থে বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাটের ২৫০ শয্যা হাসপাতালে পাঠিয়েছে। হত্যার কারণ এবং জড়িতদের পরিচয় জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

সানা/কেএমএএ/আপ্র/২৫/৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

দুই লাখ টাকা ঘুষসহ সাব-রেজিস্ট্রার ও ২ সহযোগী আটক
২২ সেপ্টেম্বর ২০২৬

দুই লাখ টাকা ঘুষসহ সাব-রেজিস্ট্রার ও ২ সহযোগী আটক

চট্টগ্রামের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দলিল রেজিস্ট্রির জন্য ২ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সা...

জামালপুরে বসতঘর থেকে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
২২ সেপ্টেম্বর ২০২৬

জামালপুরে বসতঘর থেকে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

জামালপুর পৌরসভার রাণীগঞ্জ পতিতাপল্লী এলাকার একটি ভাড়াকৃত বসতঘর থেকে ২০ কেজি গাঁজাসহ মো. দুলাল নামে এ...

বদরগঞ্জে নারীসহ ছাত্রলীগ নেতাকে রশিতে বেঁধে মারধরের অভিযোগ
২২ সেপ্টেম্বর ২০২৬

বদরগঞ্জে নারীসহ ছাত্রলীগ নেতাকে রশিতে বেঁধে মারধরের অভিযোগ

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অপ...

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই
২১ সেপ্টেম্বর ২০২৬

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মিত সেতুতে রাতের আঁধারে রডের বদলে বাঁশ দিয়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই