গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এসিড নিক্ষেপ মামলায় ৯ বছর পর এক আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

প্রকাশিত: ২০:৪৬ পিএম, ২৩ জুলাই ২০২৬ | আপডেট: ১৯:৩৪ এএম ২০২৬
এসিড নিক্ষেপ মামলায় ৯ বছর পর এক আসামি গ্রেফতার
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় যৌতুকের দাবিতে এক গৃহবধূর শরীরে এসিড নিক্ষেপের আলোচিত মামলায় ঘটনার প্রায় ৯ বছর পর ২ নম্বর আসামি মুসা মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। তবে মামলার প্রধান আসামি, ভুক্তভোগীর স্বামী আফজাল হোসেন (আপন) এখনও পলাতক রয়েছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২২ জুলাই) দিবাগত গভীর রাতে আদিতমারী উপজেলার কমলাবাড়ি গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে মুসা মিয়াকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই গৃহবধূ আমেনা খাতুনের (২৭) কাছে আড়াই লাখ টাকা যৌতুক দাবি করেন তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। দাবি পূরণ না হওয়ায় তাকে দীর্ঘদিন শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়।

অভিযোগে বলা হয়, একপর্যায়ে ঘরের দরজা বন্ধ করে আমেনা খাতুনের শরীরে এসিড নিক্ষেপ করা হয় এবং লাঠি দিয়ে মারধর করা হয়। এতে তিনি গুরুতর দগ্ধ হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর ভুক্তভোগীর পরিবার আদিতমারী থানায় মামলা দায়ের করে। তবে দীর্ঘ ৯ বছরেও মামলার বিচার শেষ হয়নি এবং প্রধান আসামি গ্রেফতার এড়িয়েই রয়েছেন।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজিব বলেন, “মামলার ২ নম্বর আসামি মুসা মিয়াকে গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামি আফজাল হোসেন দীর্ঘদিন ধরে আত্মগোপনে রয়েছেন। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

দীর্ঘ সময় পর এক আসামি গ্রেফতার হওয়ায় ভুক্তভোগী পরিবার ন্যায়বিচারের আশা প্রকাশ করেছে। একই সঙ্গে তারা প্রধান আসামিসহ মামলার অন্য অভিযুক্তদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

সানা/কেএমএএ/আপ্র/২৩/৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

ভাদ্রের বাতাসে এখন পাকা তালের মিষ্টি ঘ্রাণ
১১ সেপ্টেম্বর ২০২৬

ভাদ্রের বাতাসে এখন পাকা তালের মিষ্টি ঘ্রাণ

মোঃ জাহাঙ্গীর আলম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ভাদ্র মাসের শুরুতেই বাজারে উঠতে...

মেহেরপুরে ৭৯ জনকে জেলা প্রশাসকের অনুদান
১১ সেপ্টেম্বর ২০২৬

মেহেরপুরে ৭৯ জনকে জেলা প্রশাসকের অনুদান

মেহেরপুরে জেলা প্রশাসকের স্বেচ্ছাধীন তহবিল থেকে অসহায় ও বিভিন্ন প্রয়োজনে সহায়তা প্রত্যাশী মানুষের মধ...

ঘোড়াঘাটে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
১১ সেপ্টেম্বর ২০২৬

ঘোড়াঘাটে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা...

আন্ধারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি
০৯ সেপ্টেম্বর ২০২৬

আন্ধারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি

বরগুনার তালতলী উপজেলার আন্ধারমানিক নদীর তীরে ভেসে এসেছে প্রায় ৩০ ফুট লম্বা একটি মৃত তিমি। বুধবার (৯...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে