গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মাদারীপুরে ৪৭ স্বেচ্ছাসেবী সংগঠন পেল এককালীন অনুদানের চেক

জেলা প্রতিনিধি, মাদারীপুর

জেলা প্রতিনিধি, মাদারীপুর

প্রকাশিত: ২০:০৭ পিএম, ২৩ জুলাই ২০২৬ | আপডেট: ১৩:৫৯ এএম ২০২৬
মাদারীপুরে ৪৭ স্বেচ্ছাসেবী সংগঠন পেল এককালীন অনুদানের চেক
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

অনাদি কুমার মণ্ডল: মাদারীপুরে সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত ৪৭টি স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মাদারীপুর সমাজকল্যাণ কমিটির আয়োজনে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তার। সঞ্চালনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আফজাল হোসেন ভূঁইয়া।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। শুভেচ্ছা বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক বিশ্বজিৎ বৈদ্য।

স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পক্ষে বক্তব্য দেন শাখারপাড় প্রতিবন্ধী সংস্থার সাধারণ সম্পাদক সেলিম শরীফ এবং বন্ধন পরিবারের প্রতিনিধি জিল্লুর রহমান সম্রাট।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর সমাজকল্যাণ কমিটির কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিক, সুবর্ণ সেবা সংস্থার সভাপতি ও সাবেক অধ্যক্ষ হিতেন চন্দ্র মণ্ডল, দেশ ডেভেলপমেন্ট সেন্টারের সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালক শাহীন মোল্লা, সমাধান সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালক এইচ এম বোরহান, প্রদেশ পল্লী দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক ও মানবিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালক অনাদি কুমার মণ্ডল, অনিদা পল্লী উন্নয়ন প্রচেষ্টার সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালক রতন চন্দ্র শীলসহ জেলার পাঁচ উপজেলার সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত ৪৭টি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি, সভাপতি এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক যৌথভাবে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে মঞ্জুরিকৃত ৯ লাখ ৩৬ হাজার টাকা অনুদানের চেক ৪৭টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের হাতে তুলে দেন।

বক্তারা বলেন, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সমাজের পিছিয়ে পড়া, দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারি এ সহায়তা তাদের কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করতে সহায়ক হবে। 
সানা/আপ্র/২৩/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ, চিরকুটে চাপের কথা
১৪ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ, চিরকুটে চাপের কথা

চট্টগ্রামের হালিশহরে জনতা ব্যাংকের এক সহকারী ব্যবস্থাপকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রাম অগ্রণী ভূমিকা পালন করবে: মেয়র
১৪ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রাম অগ্রণী ভূমিকা পালন করবে: মেয়র

একেএম ফজলুল হক: সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এ সময়ে মশক নিধন ও জনসচেতনতা ক...

নীলফামারী জেলা পুলিশের মাস্টার ও কিট প্যারেড অনুষ্ঠিত
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীলফামারী জেলা পুলিশের মাস্টার ও কিট প্যারেড অনুষ্ঠিত

মোজাম্মেল হক নয়ন: নীলফামারী জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে বর্ণাঢ্য...

মেহেরপুরে ৬০ অসহায় নারীর হাতে সেলাই মেশিন
১৪ সেপ্টেম্বর ২০২৬

মেহেরপুরে ৬০ অসহায় নারীর হাতে সেলাই মেশিন

আত্মকর্মসংস্থান সৃষ্টি ও অসচ্ছল পরিবারগুলোকে স্বাবলম্বী করার লক্ষ্যে মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে ৬...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই