গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দুর্নীতির মামলায় ৮ কোটি টাকা জরিমানাসহ টেকনাফের সাবেক চেয়ারম্যানের ৭ বছর কারাদণ্ড

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ২১:২০ পিএম, ২২ জুলাই ২০২৬ | আপডেট: ১১:২০ এএম ২০২৬
দুর্নীতির মামলায় ৮ কোটি টাকা জরিমানাসহ টেকনাফের সাবেক চেয়ারম্যানের ৭ বছর কারাদণ্ড
ছবি

টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ -প্রতিনিধির পাঠানো ছবি

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে ৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৮ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার ৩৪৮ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২২ জুলাই) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি জাফর আহমদ আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানার মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত জাফর আহমদকে ৭ বছর কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন।

মামলার নথি অনুযায়ী দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ৩ কোটি ৭৮ লাখ ৭৮ হাজার ৮১৭ টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগ প্রমাণিত হয়েছে। একই সঙ্গে ক্ষমতার অপব্যবহার করে ৪ কোটি ৮০ লাখ ৯৪ হাজার ৫৩১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগও প্রমাণিত হয়েছে। এ ঘটনায় আদালত তাকে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় দোষী সাব্যস্ত করেন।

আদালত সূত্র জানায়, এর আগে গত ৫ মে ২০২৬ চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে জাফর আহমদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এরপর দীর্ঘ শুনানি শেষে বুধবার মামলার রায় ঘোষণা করা হয়।

সানা/কেএমএএ/আপ্র/২২/৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, খুবির ৪ শিক্ষার্থীসহ ২৫ জনকে আসামি করে মামলা
২০ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, খুবির ৪ শিক্ষার্থীসহ ২৫ জনকে আসামি করে মামলা

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) সংলগ্ন ইসলামনগর সড়কের একটি মেসে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থ...

ভাত চুরির অপবাদে খুলনায় বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যা
২০ সেপ্টেম্বর ২০২৬

ভাত চুরির অপবাদে খুলনায় বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যা

শেষ ফোনে বাবাকে বলেছিলেন, ‘আমি ভালো আছি’

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪
১৯ সেপ্টেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

মুন্সিগঞ্জের গজারিয়ায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে প্রাইভেটকারের চালকসহ চারজন নিহত হয়েছেন।...

জঙ্গলে মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ
১৯ সেপ্টেম্বর ২০২৬

জঙ্গলে মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ

মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ হওয়া ১৩ বছরের কিশোর অপ্রতিমের মরদেহ উদ্ধার ক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই