গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মেনু

ব্র্যাকের উদ্যোগে মেহেরপুরে ৮০০ গাছের চারা বিতরণ

জেলা প্রতিনিধি, মেহেরপুর

জেলা প্রতিনিধি, মেহেরপুর

প্রকাশিত: ২১:০৮ পিএম, ০১ জুলাই ২০২৬ | আপডেট: ০৬:২১ এএম ২০২৬
ব্র্যাকের উদ্যোগে মেহেরপুরে ৮০০ গাছের চারা বিতরণ
ছবি

ছবি প্রতিনিধি

মেহেরপুরে ব্র্যাকের উদ্যোগে শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে সাধারণ মানুষের মাঝে মোট ৮০০টি ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

বুধবার (১ জুলাই) সদর উপজেলায় ব্র্যাকের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন শেষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর এ কর্মসূচিতে অংশ নেন। পরিদর্শনকালে তিনি যক্ষ্মা রোগীদের সেবায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং ব্র্যাকের রিডিং ক্লাস কর্মসূচিও ঘুরে দেখেন।

এ সময় তিনি ব্র্যাকের ক্ষুদ্রঋণ কার্যক্রমের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং এসব জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

ব্র্যাকের পক্ষ থেকে জানানো হয়, সদর উপজেলায় ৩০০টি গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি জেলার বিভিন্ন এলাকায় আরো ৫০০টি চারা বিতরণের মাধ্যমে মোট সংখ্যা দাঁড়ায় ৮০০টি। বিতরণকৃত চারার মধ্যে আম, নারিকেল, লিচু, কাঁঠাল, কাঠবাদামসহ বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছ রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইদুর রহমান। ব্র্যাকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা সমন্বয়ক শেখ মনিরুল হুদা, জেলা ব্যবস্থাপক (টিবি কন্ট্রোল কর্মসূচি) অচিন্ত্য কুমার বোস, এরিয়া ম্যানেজার (প্রগতি) মো. আইয়ুবসহ অন্যান্য কর্মকর্তারা।
সানা/আপ্র/১/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

তারাগঞ্জে সাড়ে তিন কেজি গাঁজাসহ চারজন গ্রেফতার
০৪ অক্টোবর ২০২৬

তারাগঞ্জে সাড়ে তিন কেজি গাঁজাসহ চারজন গ্রেফতার

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে অভিযান চালিয়ে সাড়ে তিন কেজি গাঁজাসহ চারজনকে...

চট্টগ্রামে বেপরোয়া কিশোর গ্যাং, ভয়ঙ্কর অপরাধে জড়াচ্ছে কিশোররা
০৪ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে বেপরোয়া কিশোর গ্যাং, ভয়ঙ্কর অপরাধে জড়াচ্ছে কিশোররা

একেএম ফজলুল হক: বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাং। কথায় কথায় মারামা...

প্রাণিকল্যাণে যৌথভাবে কাজ করবে চসিক ও সিভাসু
০৩ অক্টোবর ২০২৬

প্রাণিকল্যাণে যৌথভাবে কাজ করবে চসিক ও সিভাসু

প্রাণীর কল্যাণ নিশ্চিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববি...

কাঁঠালগাছের গায়ে ‘আল্লাহু’ আকৃতির দাগ, চাঞ্চল্য
০৩ অক্টোবর ২০২৬

কাঁঠালগাছের গায়ে ‘আল্লাহু’ আকৃতির দাগ, চাঞ্চল্য

মোজাম্মেল হক নয়ন: নীলফামারীর ডিমলা উপজেলার সদর ইউনিয়নের সরদারহাট এলাকায় একটি কাঁঠালগাছের গায়ে আরবি হ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে