গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সাংবাদিক মামুন রেজার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৩ পিএম, ২০ জুন ২০২৬ | আপডেট: ১০:০৮ এএম ২০২৬
সাংবাদিক মামুন রেজার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা
ছবি

ছবি প্রতিনিধি

খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক মামুন রেজার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) সকাল সাড়ে ১০টায় খুলনা প্রেসক্লাবের সাংবাদিক হুমায়ুন কবির বালু মিলনায়তনে এ স্মরণ সভার আয়োজন করে খুলনা সাংবাদিক ইউনিয়ন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক রকিব উদ্দিন পান্নু।

সভায় মরহুম মামুন রেজার সাংবাদিকতা, সংগঠন পরিচালনায় নেতৃত্ব, পেশাগত সততা এবং সহকর্মীদের প্রতি আন্তরিকতার কথা স্মরণ করে বক্তব্য দেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু ও আনারুল ইসলাম কাজল, সাবেক সাধারণ সম্পাদক অমিয় কান্তি পাল, সাহেব আলী, মল্লিক সুধাংশু, আসাদুজ্জামান খান রিয়াজ ও হুমায়ুন কবির। এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী সদস্য এসএম ফরিদ রানা, খুলনা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ বিমল সাহা, সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক কমিটির সদস্য মেহেদী মাসুদ খান, মেহেদী হাসান ও বাপ্পি খান, সাবেক কোষাধ্যক্ষ দিলোীপ বর্মন, এসএম কামাল হোসেন, আলমগীর হান্নান, আল মাহমুদ প্রিন্স, শেখ আব্দুল হামিদ, এসএম নুর হাসান জনি, তানজির রহমান, শেখ হাদি উজ জামান হাদী, মো. জাহাঙ্গীর হোসেন, বাবুল হোসেন, দেবব্রত রায়, কামরুল আহসান, দেবনাথ রনজিৎ, তিতাস চক্রবর্তী, রিতা রানী দাস, আসাফুর রহমান কাজল, এইচডি হেলাল, বাহাউদ্দীন বাহার ও তুফান গাইন।

বক্তারা বলেন, মামুন রেজা ছিলেন একজন নিষ্ঠাবান, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিক। পেশাগত দক্ষতা, সাংগঠনিক নেতৃত্ব এবং সহকর্মীদের প্রতি তার আন্তরিক আচরণ সাংবাদিক সমাজে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। স্মরণ সভা শেষে মরহুম মামুন রেজার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সানা/কেএমএএ/আপ্র/২০/৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

ধীরেন্দ্রনাথ দত্ত বাংলাদেশের ইতিহাসের জ্বলন্ত নক্ষত্র
০৬ সেপ্টেম্বর ২০২৬

ধীরেন্দ্রনাথ দত্ত বাংলাদেশের ইতিহাসের জ্বলন্ত নক্ষত্র

কুমিল্লা সংবাদদাতা: নবগঠিত শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি সংরক্ষণ ও পাঠাগার বাস্তবায়ন পরিষদের মতবিনিম...

জনবল সংকটে পূর্বাঞ্চলের ৫৩ রেলস্টেশন বন্ধ
০৬ সেপ্টেম্বর ২০২৬

জনবল সংকটে পূর্বাঞ্চলের ৫৩ রেলস্টেশন বন্ধ

একেএম ফজলুল হক: পর্যাপ্ত জনবলের অভাবে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে ব্যাহত হচ্ছে ট্রেন পরিচালনা ও যাত...

সাভারে এসবি সদস্য হত্যায় গ্রেফতার ১, শনাক্ত বাকি আসামিরা
০৬ সেপ্টেম্বর ২০২৬

সাভারে এসবি সদস্য হত্যায় গ্রেফতার ১, শনাক্ত বাকি আসামিরা

সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) সদস্য আলতাফ হোসেনকে (৫৮) পিটিয়ে হত্যার ঘটনায় জ...

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩
০৬ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩

গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে