গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মেহেরপুরে মাদকবিরোধী মেন্টর তৈরির কর্মশালা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২২:০৯ পিএম, ১৬ জুন ২০২৬ | আপডেট: ০৬:৫৬ এএম ২০২৬
মেহেরপুরে মাদকবিরোধী মেন্টর তৈরির কর্মশালা
ছবি

ছবি প্রতিনিধি

এস এ খান শিল্টু, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মেন্টর তৈরির কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল আহমেদ।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম শাখাপি ইবনে সাজ্জাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম এবং সহকারী শিক্ষক মাবুদ আলী।

বক্তারা বলেন, মাদক সমাজ ও পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং তরুণ সমাজকে এ ক্ষতির হাত থেকে রক্ষা করতে হলে ব্যাপক জনসচেতনতা জরুরি।

তারা আরো বলেন, মাদকবিরোধী কার্যক্রমকে শক্তিশালী করতে দক্ষ মেন্টর তৈরি করা প্রয়োজন, যারা সমাজে সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবেন।

কর্মশালায় অংশগ্রহণকারীদের মাদকবিরোধী কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
সানা/আপ্র/১৬/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সুনামগঞ্জে সন্তানসহ বাবার বিষপান, প্রাণ গেল ৩ শিশুর
১৯ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জে সন্তানসহ বাবার বিষপান, প্রাণ গেল ৩ শিশুর

সুনামগঞ্জের তাহিরপুরে তিন সন্তানসহ বিষপান করেছেন বাবা। এ ঘটনায় তিন শিশুর মৃত্যু হলেও গুরুতর মুমূর্ষু...

সাটুরিয়া সীমান্তে অটোরিকশা-পিকআপের সংঘর্ষে নারী-শিশুসহ তিনজন নিহত
১৭ সেপ্টেম্বর ২০২৬

সাটুরিয়া সীমান্তে অটোরিকশা-পিকআপের সংঘর্ষে নারী-শিশুসহ তিনজন নিহত

ঢাকার ধামরাই ও মানিকগঞ্জের সাটুরিয়ার সীমান্তবর্তী এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে পিকআপের মুখোমুখ...

রাজশাহীতে হঠাৎ পদ্মায় ঢেউয়ের তোড়ে টি-বাঁধসহ ডুবে গেছে ২০ নৌকা
১৭ সেপ্টেম্বর ২০২৬

রাজশাহীতে হঠাৎ পদ্মায় ঢেউয়ের তোড়ে টি-বাঁধসহ ডুবে গেছে ২০ নৌকা

রাজশাহীর পদ্মা নদীতে গতকাল বুধবার রাতে হঠাৎ দমকা হাওয়া ও পানির তোড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ১০ থ...

ঘোড়াঘাটে পরীক্ষামূলকভাবে চালু জনস্বাস্থ্য বিভাগের পানির ট্যাংক
১৭ সেপ্টেম্বর ২০২৬

ঘোড়াঘাটে পরীক্ষামূলকভাবে চালু জনস্বাস্থ্য বিভাগের পানির ট্যাংক

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে নির্মিত জনস্বাস্থ্য বি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে সংঘটিত অনেক অপরাধের পেছনে জুয়া ও মাদককে অন্যতম মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধের পর শুধু গ্রেফতার, বিচার ও শাস্তি দিলেই এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অপরাধ কেন সংঘটিত হচ্ছে, তার মূল কারণ খুঁজে বের করে তা মোকাবিলা করতে হবে। প্রিয় পাঠক, মন্ত্রীর কথার সঙ্গে আপনি কি একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে