গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

চট্টগ্রামে শিশুধর্ষণ মামলায় আসামির দোষ স্বীকার

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ২১:১৯ পিএম, ২২ মে ২০২৬ | আপডেট: ০৪:৫৫ এএম ২০২৬
চট্টগ্রামে শিশুধর্ষণ মামলায় আসামির দোষ স্বীকার
ছবি

অভিযুক্ত ছিনতাইকারী আসাদউল আলম বাপ্পীকে আটক করেছে পুলিশ -ছবি সংগৃহীত

চট্টগ্রামের বাকলিয়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার আসামি মনির হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শুক্রবার (২২ মে) শিশুটির বাবা বাদী হয়ে তার বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা করেন। পরে বিকেলে আদালতে হাজির করা হলে আসামি দোষ স্বীকার করেন। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২১ মে) বিকেল থেকে বাকলিয়া এলাকায় টানা প্রায় ছয় ঘণ্টা উত্তেজনা, অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযুক্তকে থানায় নেওয়ার সময় শত শত বিক্ষুব্ধ মানুষ পুলিশের গাড়ি ঘিরে ফেলে এবং তাকে জনতার হাতে তুলে দেওয়ার দাবি জানায়। একপর্যায়ে পুলিশের সঙ্গে স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান জানান, শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেন এবং গ্রেপ্তার আসামি আদালতে দোষ স্বীকার করেন। তিনি বলেন, সংঘর্ষে অন্তত ৩০ পুলিশ সদস্য আহত হয়েছেন এবং তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পুলিশের গাড়ি থেকে ব্যাটারি চুরি ও হামলার ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় পৃথক মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চেয়ারম্যানঘাটা এলাকার শিশুটিকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মনির হোসেনকে বৃহস্পতিবার বিকেল চারটার দিকে আটক করা হয়। পরে থানায় নেওয়ার সময় বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

রাত আটটার দিকে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় বিক্ষোভকারীরা ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

রাত সোয়া ১০টার দিকে বিদ্যুৎ চলে গেলে পুলিশ কৌশলে অভিযুক্তকে একটি ভবন থেকে সরিয়ে নিজেদের হেফাজতে নেয়। এরপরও উত্তেজিত জনতা সড়কে অবস্থান নিয়ে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে বিক্ষোভ চালায়। মধ্যরাত পর্যন্ত থেমে থেমে ধাওয়া-পাল্টাধাওয়া চলে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গুজব ছড়িয়ে পড়ে যে ধর্ষণের শিকার শিশুটি মারা গেছে। পরে চিকিৎসকেরা জানান, শিশুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত।

মামলার বাদী শিশুটির বাবা বলেন, বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতায় মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তিনি দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে শিশুটিকে দেখতে হাসপাতালে যান চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, এমন ঘটনায় শুধু প্রতিবাদ নয়, অপরাধ সংঘটনের আগেই সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। তিনি আরও বলেন, শিশুটি এখন কিছুটা স্থিতিশীল হলেও মানসিকভাবে ট্রমার মধ্যে রয়েছে এবং ঘটনার বিচার নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।


সানা/ডিসি/আপ্র/২২/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভাড়া বাসা থেকে নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার
০৫ সেপ্টেম্বর ২০২৬

ভাড়া বাসা থেকে নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার

ঢাকার আশুলিয়ায় একটি ভাড়া বাসা থেকে অজ্ঞাতনামা এক নারী, পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতকের মরদেহ উদ্...

দুই কিলোমিটারজুড়ে লাউয়ের মাচা, বাড়ছে কৃষকের আশা
০৫ সেপ্টেম্বর ২০২৬

দুই কিলোমিটারজুড়ে লাউয়ের মাচা, বাড়ছে কৃষকের আশা

বন্যানিয়ন্ত্রণ বাঁধের ঢালজুড়ে দিগন্ত বিস্তৃত মাচা। সেই মাচায় ঝুলছে সারি সারি লাউ। প্রায় দুই কিলোমিটা...

শ্রীকৃষ্ণের দর্শন ছিল অন্যায়-অবিচারের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠা
০৪ সেপ্টেম্বর ২০২৬

শ্রীকৃষ্ণের দর্শন ছিল অন্যায়-অবিচারের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠা

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বলে মন্তব্য করেছ...

ঘোড়াঘাটে টাপেন্টাডলসহ চার মাদক কারবারি আটক
০৪ সেপ্টেম্বর ২০২৬

ঘোড়াঘাটে টাপেন্টাডলসহ চার মাদক কারবারি আটক

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে দিনমজুরের কাজের কথা বলে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন চারজন। সঙ্গে ছিল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে