গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৩ মে ২০২৬

মেনু

ঈদ উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৩ পিএম, ১৩ মে ২০২৬ | আপডেট: ০৩:৫০ এএম ২০২৬
ঈদ উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট
ছবি

ছবি সংগৃহীত

কোরবানির ঈদকে সামনে রেখে বিপণিবিতান, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (১২ মে) বিদ্যুৎ বিভাগের সমন্বয় ২ শাখা থেকে মন্ত্রিপরিষদ সচিবকে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

ইরান যুদ্ধের জেরে জ্বালানি সাশ্রয়ে সরকার দোকানপাট সন্ধ্যা ৭টা পর্যন্ত চালুর নিয়ম করেছে। ঈদের সময় যা বাড়ানোর দাবি জানিয়েছে আসছেন ব্যবসায়ীরা।

এ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে ৭ মে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু রাত ১০ পর্যন্ত দোকানপাট চালু রাখার বিষয়ে সম্মতি দিয়েছিলেন। সেদিন ১২ মে মঙ্গলবার থেকে তা চালু হওয়ার কথা বলা হয়েছিল।

সেই আলোচনার ভিত্তিতে মঙ্গলবার থেকে কোরবানি ঈদ পর্যন্ত বিপণিবিতান, মার্কেট ও দোকান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত চিঠি দিয়ে জানানো হয়।

ইরান যুদ্ধের জেরে জ্বালানি সংকটের প্রেক্ষাপটে গত ৩ এপ্রিল থেকে সন্ধ্যা ৬টার মধ্যে শপিং মল ও দোকান পাট বন্ধের নির্দেশনা দেয় সরকার।

পরে ব্যবসায়ীদের দাবিতে ৫ এপ্রিল থেকে এক ঘণ্টা সময় বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়।

বিদ্যুৎ বিভাগের পাঠানো মঙ্গলবারের চিঠিতে ঈদের সময়ে দোকান আরো তিন ঘণ্টা বেশি খোলা রাখার সিদ্ধান্ত বাস্তবায়নে সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদেরও নির্দেশনা দিতে মন্ত্রিপরিষদ বিভাগকে অনুরোধ করা হয়েছে।
সানা/আপ্র/১৩/৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

১০ দিনে দেশে রেমিট্যান্স এলো ১২৮ কোটি ডলার
১২ মে ২০২৬

১০ দিনে দেশে রেমিট্যান্স এলো ১২৮ কোটি ডলার

দেশের অর্থনীতিতে স্বস্তির বার্তা দিয়ে মে মাসের প্রথম ১০ দিনেই ১২৮ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স বা প...

নড়াইলের এক গ্রামে ২ কোটি টাকার লিচুর বাজার
১২ মে ২০২৬

নড়াইলের এক গ্রামে ২ কোটি টাকার লিচুর বাজার

নড়াইল জেলার সদর উপজেলার পংকবিলা গ্রাম বহুদিন ধরেই ‘লিচু গ্রাম’ নামে পরিচিত। ব্রিটিশ আমল থেকে এ গ্রাম...

লুটপাটকারীদের ব্যাংকের মালিকানায় ফেরালে নতুন সংকটের আশঙ্কা
১২ মে ২০২৬

লুটপাটকারীদের ব্যাংকের মালিকানায় ফেরালে নতুন সংকটের আশঙ্কা

ব্যাংক খাত থেকে অর্থ আত্মসাৎ করে চলে যাওয়া ব্যক্তিরা ফের মালিকানায় ফিরলে নতুন করে সংকট তৈরি হতে পারে...

কোরবানির হাটে জাল নোট ঠেকাতে ব্যাংকের বুথ বসানোর নির্দেশ
১১ মে ২০২৬

কোরবানির হাটে জাল নোট ঠেকাতে ব্যাংকের বুথ বসানোর নির্দেশ

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে পশুর হাটে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই