গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

শরণখোলায় জমি দখল ও মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

ফকির হাসান আলী, বাগেরহাট প্রতিনিধি

ফকির হাসান আলী, বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০২ পিএম, ০৭ মে ২০২৬ | আপডেট: ২০:৪৭ এএম ২০২৬
শরণখোলায় জমি দখল ও মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন
ছবি

ছবি আজকের প্রত্যাশা

বাগেরহাটের শরণখোলায় দখলকৃত জমি উদ্ধার, মিথ্যা মামলা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন তামান্না আক্তার নামে এক নারী। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। তামান্না আক্তার শরণখোলা উপজেলার রতিয়া রাজাপুর গ্রামের ইলিয়াস হোসেন হাওলাদারের স্ত্রী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৪ মে সকালে প্রতিবেশী রবিন ঢালীর পরিবারের সঙ্গে তাদের জমিজমা নিয়ে বিরোধের সৃষ্টি হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে ঘটনাটিকে সংখ্যালঘু নির্যাতন হিসেবে প্রচার করা হয়। তবে তামান্নার দাবি, বিষয়টি সম্পূর্ণ জমিসংক্রান্ত বিরোধ, একে ধর্মীয় রূপ দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।

তিনি জানান, তার শ্বশুর সোবহান হাওলাদার ও তার তিন ভাই ১৯৮৯ সালে নির্মলেন্দু হালদারের কাছ থেকে ১৪ শতক এবং একই বছর নীলকান্ত ও রতিকান্তের কাছ থেকে আরও ১৪ শতক জমি ক্রয় করেন। রাজাপুর মৌজার বিআরএস ২২১৭ দাগের মোট ২৮ শতক জমি তাদের নামে রেকর্ডভুক্ত রয়েছে। ওই জমিতে দীর্ঘদিন ধরে তাদের পরিবার বসবাস করে আসছিল।

তামান্নার অভিযোগ, ১৯৯৯ সালে রবিন ঢালী ভিন্ন দাগের ৩৩ শতক জমি ক্রয় করলেও পরে স্থানীয় এক ইউপি সদস্যের সহায়তায় তাদের ২৮ শতক জমি জোরপূর্বক দখল করেন। এ সময় তাদের বসতঘর ভাঙচুর ও সোবহান হাওলাদারকে মারধরের ঘটনাও ঘটে। স্থানীয়ভাবে বিচার চেয়েও কোনো প্রতিকার পাননি বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে বলা হয়, জমির বিরোধ নিয়ে একাধিক সালিস হলেও সমাধান হয়নি। চলতি বছরের ফেব্রুয়ারিতে নিরাপত্তাহীনতার কারণে সোবহান হাওলাদার আদালতে মামলা করেন, যা বর্তমানে বিচারাধীন।

৪ মে’র ঘটনার বিষয়ে তামান্না আক্তার বলেন, তাদের দাবি করা জমিতে রবিন ঢালী নতুন ঘর নির্মাণের প্রস্তুতি নিলে বাধা দিতে যান তার শ্বশুর ও স্বজনরা। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে রবিন ঢালীর মা, তামান্নার দেবর মিরাজ হাওলাদার এবং তাদের আত্মীয় রাসেল আহত হন।

এ ঘটনায় রবিন ঢালী শরণখোলা থানায় ২৬ জনের নাম উল্লেখ করে এবং আরও ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছেন। পুলিশ ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে। তামান্নার অভিযোগ, মামলায় যাদের আসামি করা হয়েছে তাদের অধিকাংশ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না এবং হয়রানির উদ্দেশ্যেই মামলা দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন, দখলকৃত জমি ফিরিয়ে দেওয়া এবং হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতির দাবি জানান।
সানা/আপ্র/৭/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি: মতিউর রহমান
০৫ অক্টোবর ২০২৬

স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি: মতিউর রহমান

গণ-অভ্যুত্থানে স্বৈরশাসনের পতন হলেও দেশে গণমাধ্যমের স্বাধীনতা এখনো নিশ্চিত হয়নি বলে মন্তব্য করেছেন প...

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, আহত ১০
০৫ অক্টোবর ২০২৬

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, আহত ১০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্য...

মৃগী নদীতে ঝাঁপ, ২৬ ঘণ্টা পর মিললো শিক্ষার্থীর লাশ
০৫ অক্টোবর ২০২৬

মৃগী নদীতে ঝাঁপ, ২৬ ঘণ্টা পর মিললো শিক্ষার্থীর লাশ

শেরপুর সদর উপজেলায় নিখোঁজের প্রায় ২৬ ঘণ্টা পর মৃগী নদী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সৈয়দ সাদমান জয়...

নকল ঘি বিক্রির দায়ে প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা
০৪ অক্টোবর ২০২৬

নকল ঘি বিক্রির দায়ে প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম মহানগরীতে নকল ঘি বিক্রির দায়ে এম আর কনজিউমারস প্রোডাক্টসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে