গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পানিতে তলিয়ে গেছে ধান, জমিতেই কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ০১:২৮ পিএম, ০৩ মে ২০২৬ | আপডেট: ০৬:৩৯ এএম ২০২৬
পানিতে তলিয়ে গেছে ধান, জমিতেই কৃষকের মৃত্যু
ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পানিতে তলিয়ে যাওয়া ধান দেখে জমিতেই অচেতন হয়ে মারা গেছেন এক কৃখশ -ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পানিতে তলিয়ে যাওয়া ধান দেখে জমিতেই অচেতন হয়ে মারা গেছেন এক কৃষক। শনিবার (২ মে) সকাল আটটার দিকে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত আহাদ মিয়া (৫৫) ওই গ্রামের বাসিন্দা। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক। সকালে শ্রমিক নিয়ে নিজের ছয় বিঘা জমিতে ধান কাটতে গিয়ে দেখেন, টানা বৃষ্টির পানিতে পুরো ক্ষেত তলিয়ে গেছে। স্বপ্নের ফসল নষ্ট হয়ে যেতে দেখে ঘটনাস্থলেই ঢলে পড়েন তিনি।

স্বজনদের দাবি, ধান তলিয়ে যাওয়ার শোক সহ্য করতে না পেরে আহাদ মিয়া স্ট্রোক করে মারা যান। নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. সাইফুল ইসলাম বলেন, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়ে থাকতে পারেন।

আহাদ মিয়ার বড় ভাই ও স্থানীয় ইউপি সদস্য আহম্মদ হোসেন জানান, শ্রমিক নিয়ে জমিতে গিয়ে সব ধান পানিতে তলিয়ে থাকতে দেখে তিনি সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়েন এবং সেখানেই মারা যান।

পরবর্তীতে শ্রমিক ও স্থানীয় লোকজন তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। দুপুরে জোহরের নামাজের পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

স্থানীয় কৃষকরা জানান, কয়েক দিনের টানা বৃষ্টিতে হাওরের ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই ঘটনায় গোয়ালনগর এলাকার অন্তত তিনজন কৃষক অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহাদ মিয়ার ভাতিজা ফারুক মিয়া বলেন, প্রায় ৫০ হাজার টাকা ঋণ নিয়ে তিনি ছয় বিঘা জমিতে ব্রি-২৯ ধান আবাদ করেছিলেন। সব ধান পানিতে তলিয়ে যাওয়ার দৃশ্য তিনি সহ্য করতে পারেননি।

উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন জানান, প্রতিনিধি পাঠিয়ে কৃষকের পরিবারের খোঁজখবর নেওয়া হবে।
সানা/আপ্র/৩/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ফেসবুক খুললেই বিরোধীদের অপকর্ম দেখা যায়: এ্যানি
২৬ সেপ্টেম্বর ২০২৬

ফেসবুক খুললেই বিরোধীদের অপকর্ম দেখা যায়: এ্যানি

তারেক মাহমুদ: ফেসবুক খুললেই বিরোধী দলের নানা অপকর্ম ও সামাজিক অবক্ষয়ের ঘটনা দেখা যায় বলে মন্তব্য করে...

নাগরপুরে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
২৬ সেপ্টেম্বর ২০২৬

নাগরপুরে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে বিক্ষোভ ম...

গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ৮ জেলে উদ্ধার
২৬ সেপ্টেম্বর ২০২৬

গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ৮ জেলে উদ্ধার

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ আট জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।শু...

ফেসবুক পোস্ট নিয়ে বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা
২৫ সেপ্টেম্বর ২০২৬

ফেসবুক পোস্ট নিয়ে বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা

রাজবাড়ীর কালুখালীতে ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে বিরোধের জেরে নজরুল ইসলাম খান (৫৫) নামে এক কৃষক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই