গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

বিয়েবাড়িতে গান, মসজিদে ডেকে কনের স্বজনদের মারধরের অভিযোগ

জেলা প্রতিনিধি, রাজশাহী

জেলা প্রতিনিধি, রাজশাহী

প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ২৯ মার্চ ২০২৬ | আপডেট: ২২:১৫ এএম ২০২৬
বিয়েবাড়িতে গান, মসজিদে ডেকে কনের স্বজনদের মারধরের অভিযোগ
ছবি

ছবি সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বিয়েবাড়িতে গান বাজানোর জেরে কনের আত্মীয়-স্বজনদের মসজিদে ডেকে মারধর করার অভিযোগ উঠেছে। গত শুক্রবার (২৭ মার্চ) জুমার নামাজের পর উপজেলার আলীনগর ইউনিয়নের মকরমপুর গ্রামের বাইতুস সালাম জামে মসজিদে এই ঘটনা ঘটে।

গতকাল শনিবার (২৮ মার্চ) বিকালে কনের বাবা আবুল কালাম আজাদ গোমস্তাপুর থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৩ মার্চ মকরমপুর গ্রামে আশিকুল ইসলামের বাড়িতে তার নাতনির বিয়ের অনুষ্ঠানে সাউন্ড বক্সে গান বাজানো হচ্ছিল। তখন গ্রামের মোড়ল শরিফুল ইসলামের নির্দেশে কয়েকজন এসে আপত্তি জানালে কনেপক্ষ গান বন্ধ করে দেয় এবং ক্ষমা চায়।

কনের বাবা আবুল কালাম আজাদ জানান, তারা ভেবেছিলেন বিষয়টি সেখানেই মিটে গেছে। কিন্তু শুক্রবার জুমার নামাজ শেষে মোড়ল শরিফুল ইসলাম লোকজনকে উসকে দিয়ে মসজিদের ভেতর তাদের ওপর হামলা চালান।

আবুল কালাম আজাদ দাবি করেন, তাকেসহ তার আত্মীয় মুসলিম, আহাদ, শরিফ, দুরুল ও আসগরকে মারধর করা হয়। কনের নানা আশিকুল ইসলাম কোনোমতে পালিয়ে বাঁচলেও বর্তমানে নিরাপত্তাহীনতায় তিনি ও তার স্ত্রী বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।

কনের খালা তানিয়া আক্তার বলেন, আমার বৃদ্ধ বাবা-মা এখন ভয়ের চোটে বাড়ির বাইরে। হামলাকারীরা হুমকি দিচ্ছে যেখানে পাবে সেখানেই মারবে। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন গ্রাম্য মোড়ল শরিফুল ইসলাম। তিনি দাবি করেন, কোনও মারধরের ঘটনা ঘটেনি, শুধু নিষেধাজ্ঞা অমান্য করে গান বাজানো নিয়ে কথা কাটাকাটি হয়েছে। আমাদের গ্রামে গত দুই বছর ধরে সাউন্ড বক্সে গান বাজানো সামাজিকভাবে নিষিদ্ধ।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, বিয়ে বাড়িতে গান বাজানোর জেরে মসজিদে হামলার একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তবে অভিযোগকারী মৌখিকভাবে জানিয়েছেন যে, বিষয়টি গ্রাম্য সালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা চলছে। সালিশে সমাধান না হলে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

সানা/আপ্র/২৯/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি: মতিউর রহমান
০৫ অক্টোবর ২০২৬

স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি: মতিউর রহমান

গণ-অভ্যুত্থানে স্বৈরশাসনের পতন হলেও দেশে গণমাধ্যমের স্বাধীনতা এখনো নিশ্চিত হয়নি বলে মন্তব্য করেছেন প...

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, আহত ১০
০৫ অক্টোবর ২০২৬

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, আহত ১০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্য...

মৃগী নদীতে ঝাঁপ, ২৬ ঘণ্টা পর মিললো শিক্ষার্থীর লাশ
০৫ অক্টোবর ২০২৬

মৃগী নদীতে ঝাঁপ, ২৬ ঘণ্টা পর মিললো শিক্ষার্থীর লাশ

শেরপুর সদর উপজেলায় নিখোঁজের প্রায় ২৬ ঘণ্টা পর মৃগী নদী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সৈয়দ সাদমান জয়...

নকল ঘি বিক্রির দায়ে প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা
০৪ অক্টোবর ২০২৬

নকল ঘি বিক্রির দায়ে প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম মহানগরীতে নকল ঘি বিক্রির দায়ে এম আর কনজিউমারস প্রোডাক্টসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে