গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রামপালে বিএনপি নেতাকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ

জেলা প্রতিনিধি, বাগেরহাট

জেলা প্রতিনিধি, বাগেরহাট

প্রকাশিত: ০২:৩৮ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৩:২৫ এএম ২০২৬
রামপালে বিএনপি নেতাকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকের বেড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোহেল খানকে হত্যার উদ্দেশ্যে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁর স্ত্রী জাহানারা খানম।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে জাহানারা খানম বলেন, রোববার সকালে তাঁর স্বামী সোহেল খান তাঁর ভাইয়ের ক্যান্সারসংক্রান্ত একটি ফর্ম জমা দিতে রামপাল উপজেলা কার্যালয়ে যান। কাজ শেষে দুপুর ১টার দিকে ফেরার পথে গিলাতলা বাজারে পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া কয়েকজন ব্যক্তি তাঁর গতিরোধ করেন।

তাঁর অভিযোগ, পলাশ ফকির, জুবায়ের মল্লিক, রনি মীর, ইমরান, রাজুসহ ১০-১২ জন সোহেল খানকে মারধর শুরু করেন। একপর্যায়ে তাঁকে টেনে-হিঁচড়ে একটি বাগানের মধ্যে নিয়ে গলায় ছুরি ধরে সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।

জাহানারা খানম বলেন, টাকা দেওয়ার জন্য চাপ দিয়ে সোহেল খানকে মারধর করা হচ্ছিল। খবর পেয়ে রামপাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। একই ঘটনায় সোহেলের সঙ্গে থাকা অপর এক ব্যক্তিকেও মারধর করা হয়েছে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরো অভিযোগ করা হয়, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোহেল খানকে উদ্ধারের সময় হামলাকারীরা রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও হুমকি দিয়েছেন বলে স্থানীয়দের কাছ থেকে তারা জানতে পেরেছেন।

জাহানারা খানমের অভিযোগ, অভিযুক্তদের কয়েকজনের বিরুদ্ধে এলাকায় মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তারা এলাকায় কয়েকটি প্রবহমান খাল দখলের চেষ্টা করেছে বলেও দাবি করেন তিনি। এসব বিষয়ে বাধা দেওয়ায় তাঁর স্বামীসহ এলাকার আরো কয়েকজনকে বিভিন্ন সময়ে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ‘আমরা বর্তমানে চরম আতঙ্কের মধ্যে আছি। রামপালে গিয়ে থানায় মামলা করার সাহসও পাচ্ছি না। আমরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।’

এ ঘটনায় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জড়িত থাকতে পারেন বলেও অভিযোগ করেন জাহানারা খানম। তবে তাঁদের কারও নাম প্রকাশ করেননি তিনি।

স্বামীকে মারধরের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে মল্লিকের বেড় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল হাওলাদার, বিএনপি নেতা শামীম হাওলাদার, চান মিয়া শেখ, মোহাম্মদ তরিকুল ইসলাম ও মোহাম্মদ লাবলু হাওলাদার উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/১৫/৯/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

ওসিকে হুমকি, পুলিশের ওপর হামলা করা ১৯ মামলার আসামি ‘বিহারি বগা’ অধরা
১৫ সেপ্টেম্বর ২০২৬

ওসিকে হুমকি, পুলিশের ওপর হামলা করা ১৯ মামলার আসামি ‘বিহারি বগা’ অধরা

ওয়াকিল হোসেন বগা (৪২)। চট্টগ্রাম নগরীতে ‘বিহারি বগা’ নামে পরিচিত। খুলশী থানার পাহাড়তলী ওয়ার্ডের ওয়্য...

হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে দুই লাখ টাকা পুরস্কার
১৫ সেপ্টেম্বর ২০২৬

হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে দুই লাখ টাকা পুরস্কার

চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে র‌্যাব। এসব...

বিরলে অভিযানে ১৩৯১ বস্তা সার জব্দ, জরিমানা ১ লাখ ২ হাজার
১৫ সেপ্টেম্বর ২০২৬

বিরলে অভিযানে ১৩৯১ বস্তা সার জব্দ, জরিমানা ১ লাখ ২ হাজার

দিনাজপুরের বিরলে অবৈধভাবে সার মজুদের অভিযোগে দিনব্যাপী অভিযান চালিয়ে ১ হাজার ৩৯১ বস্তা সার জব্দ করেছ...

ময়মনসিংহ মেডিকেলে আগুন, ছয়জন নিহতের তথ্য সঠিক নয়
১৫ সেপ্টেম্বর ২০২৬

ময়মনসিংহ মেডিকেলে আগুন, ছয়জন নিহতের তথ্য সঠিক নয়

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে অগ্নিকাণ্ডের পর আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ছয়জনের পদদ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই