গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মেনু

লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

প্রকাশিত: ২২:০০ পিএম, ১৬ আগস্ট ২০২৬ | আপডেট: ০৭:১৪ এএম ২০২৬
লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

তারেক মাহমুদ: বিএনপির ‘৫ কোটি গাছের চারা রোপণ’ কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ ও পরিবেশ সচেতনতামূলক রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে গবেষণামূলক ও সামাজিক সংগঠন ‘ভ্যানগার্ড’।

রোববার (১৬ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর পৌর শহরের পৌর আজিম শাহ উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতামূলক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ, ভ্যানগার্ডের সদস্য শাহাদাত জুবায়ের বাবু, প্রিতম, আহনাফ রশিদ, আফলাতুল ভুঁইয়া শুভ, ফয়েজ, নয়নসহ সংগঠনের অন্য সদস্যরা।

জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ বলেন, শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের শিক্ষামূলক ও পরিবেশ সচেতনতামূলক আয়োজন ইতিবাচক। এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় আরো উৎসাহিত করবে।

ভ্যানগার্ডের সদস্য শাহাদাত জুবায়ের বাবু বলেন, তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের গুরুত্ব তুলে ধরতেই রচনা প্রতিযোগিতা ও গাছের চারা বিতরণের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়ানো গেলে ভবিষ্যতে একটি সবুজ ও শ্যামল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

রচনা প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা জানায়, প্রতিযোগিতার মাধ্যমে তারা গাছের উপকারিতা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পেরেছে। তারা নিজেরাও গাছ লাগানোর পাশাপাশি অন্যদের বৃক্ষরোপণে উৎসাহিত করার প্রত্যয় ব্যক্ত করে।
সানা/আপ্র/১৬/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

তারাগঞ্জে সাড়ে তিন কেজি গাঁজাসহ চারজন গ্রেফতার
০৪ অক্টোবর ২০২৬

তারাগঞ্জে সাড়ে তিন কেজি গাঁজাসহ চারজন গ্রেফতার

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে অভিযান চালিয়ে সাড়ে তিন কেজি গাঁজাসহ চারজনকে...

চট্টগ্রামে বেপরোয়া কিশোর গ্যাং, ভয়ঙ্কর অপরাধে জড়াচ্ছে কিশোররা
০৪ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে বেপরোয়া কিশোর গ্যাং, ভয়ঙ্কর অপরাধে জড়াচ্ছে কিশোররা

একেএম ফজলুল হক: বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাং। কথায় কথায় মারামা...

প্রাণিকল্যাণে যৌথভাবে কাজ করবে চসিক ও সিভাসু
০৩ অক্টোবর ২০২৬

প্রাণিকল্যাণে যৌথভাবে কাজ করবে চসিক ও সিভাসু

প্রাণীর কল্যাণ নিশ্চিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববি...

কাঁঠালগাছের গায়ে ‘আল্লাহু’ আকৃতির দাগ, চাঞ্চল্য
০৩ অক্টোবর ২০২৬

কাঁঠালগাছের গায়ে ‘আল্লাহু’ আকৃতির দাগ, চাঞ্চল্য

মোজাম্মেল হক নয়ন: নীলফামারীর ডিমলা উপজেলার সদর ইউনিয়নের সরদারহাট এলাকায় একটি কাঁঠালগাছের গায়ে আরবি হ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে