গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মেনু

দিনাজপুরে পরিচ্ছন্নতা অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

জেলা প্রতিনিধি, দিনাজপুর

জেলা প্রতিনিধি, দিনাজপুর

প্রকাশিত: ০২:০৪ পিএম, ১৬ আগস্ট ২০২৬ | আপডেট: ১৩:০২ এএম ২০২৬
দিনাজপুরে পরিচ্ছন্নতা অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

দিনাজপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রামনগর এলাকায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকালে পৌরসভার আয়োজনে ও নিউট্রিশন ইন সিটি ইকোসিস্টেমস প্রকল্পের সহযোগিতায় আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

সকাল সাড়ে ১০টার দিকে শহরের রামনগর মাঠ থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়। র‌্যালিটি ইন্দ্রার মোড়, জামাইপাড়া মোড় ও লালবাগ ক্লাব মোড় হয়ে রামনগর মোড়ে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে দিনাজপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শেখ হাফিজুর রহমান, সদর আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলম, পৌর নির্বাহী কর্মকর্তা মো. মজিবর রহমান, নির্বাহী প্রকৌশলী মো. মিনারুল ইসলাম খান, সহকারী প্রকৌশলী মীর তোফাজ্জল হোসেন, পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সংরক্ষিত ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোছা. হাসিনা বেগম, আমরা জুলাই যোদ্ধা জেলা শাখার সভাপতি মো. শাহিন, বিএনপি ও জামায়াতের ১ নম্বর ওয়ার্ডের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিএনসিসির সদস্য, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিকরা অংশ নেন।

পরে সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১টা পর্যন্ত পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শেখ হাফিজুর রহমানের নেতৃত্বে পরিচ্ছন্নতা ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। রামনগর মোড়, ছয়রাস্তার মোড়, ঘাষিপাড়া ডাবগাছ মসজিদ মোড়, চাউলিয়াপট্টি মোড়, চাউলিয়াপট্টি শহীদ মিনার মোড়সহ আশপাশের এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে সড়ক ও ড্রেনের ওপর অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের বৈধভাবে ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়। সড়ক ও জনসাধারণের চলাচলের জায়গা অবৈধভাবে দখল না করা এবং যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার জন্যও সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়।

অভিযানে পৌর নির্বাহী কর্মকর্তা মো. মজিবর রহমান, নির্বাহী প্রকৌশলী মো. মিনারুল ইসলাম খানসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শেখ হাফিজুর রহমান বলেন, সুন্দর ও পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে পৌরসভার এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ কাজে সাংবাদিক সমাজ, সচেতন পৌরবাসীসহ সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
সানা/আপ্র/১৬/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

নকল ঘি বিক্রির দায়ে প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা
০৪ অক্টোবর ২০২৬

নকল ঘি বিক্রির দায়ে প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম মহানগরীতে নকল ঘি বিক্রির দায়ে এম আর কনজিউমারস প্রোডাক্টসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ...

বিরোধপূর্ণ জমির ঘরে অগ্নিদগ্ধ হয়ে যুবকের রহস্যজনক মৃত্যু
০৪ অক্টোবর ২০২৬

বিরোধপূর্ণ জমির ঘরে অগ্নিদগ্ধ হয়ে যুবকের রহস্যজনক মৃত্যু

উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর): গাজীপুরের শ্রীপুরে বিরোধপূর্ণ জমির একটি তালাবদ্ধ জরাজীর্ণ ঘরে অ...

দুর্গাপূজায় গুজব-উসকানিদাতাদের ছাড় নয়: এসপি মাসুদ
০৪ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় গুজব-উসকানিদাতাদের ছাড় নয়: এসপি মাসুদ

আসন্ন শারদীয় দুর্গাপূজায় গুজব ও উসকানির বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপা...

তারাগঞ্জে সাড়ে তিন কেজি গাঁজাসহ চারজন গ্রেফতার
০৪ অক্টোবর ২০২৬

তারাগঞ্জে সাড়ে তিন কেজি গাঁজাসহ চারজন গ্রেফতার

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে অভিযান চালিয়ে সাড়ে তিন কেজি গাঁজাসহ চারজনকে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে