গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১১ অক্টোবর ২০২৬

মেনু

ছড়া

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৫২ পিএম, ২৪ জুলাই ২০২৬ | আপডেট: ২৩:১৯ এএম ২০২৬
ছড়া
ছবি

ছবি সংগৃহীত

বন্যা 
আশা মনি

আহা! ঘর নাই দুয়ার ও নাই
সব-ই গেলো বন্যায়,
আহার ও নাই আশ্রম ও নাই 
আঁখি ভিজে কান্নায়।

যেদিকেতে আঁখি মেলি 
পানি আর পানি,
চারিদিকে শুনি শুধু 
হাহাকার বাণী।

ফল ও ফসল যাহা ছিলো
আজকে সব-ই নদী,
হৃদয় এখন বিষাদ সিন্ধু 
বইছে নিরবধি।

বানভাসি মানুষের আহাজারি
মোশতাক আহমেদ

আকাশ যেন গানের সুরে কাঁদে
শ্রাবণকন্যা বৃষ্টিতে সুর সাধে
কদম কেয়া ফুটছে বনে বনে
মাঠের ফসল যায় ভেসে প্লাবনে।

হাট ভাসলো ঘাট ভাসলো
ভাসলো শ্মশানখোলা
ঘর ভাসলো খড় ভাসলো
ভাসলো চাষির গোলা।

ঘরের চালে মানুষ করে বাস
বানের জলে ভাসলো গরু,হাঁস-
ভাঙলো নদীর ধার,
গোয়াল ভাসলো জোয়াল ভাসলো
রানী খালের চাঁড় ভাসলো 
আর ভাসলো-
পদ্মা নদীর এপাড়-ওপাড়।

নদীর ধারা বাঁধন হারা
বর্ষা হয় না বৃষ্টি ছাড়া
বৃষ্টি এলো সৃষ্টি ছাড়া
জলের ধারায় নামলো জোয়ার 
দেশটা জুড়ে কী হাহাকার?

ঘরহারা এক মানুষ আমি
আকাশ ছায়ায় দিবস যামি
থাকি যে গাছতলাতে,
তোমরা থাকো মহা সুখে
শান্তি আশার স্বপ্ন বুকে
আকাশ ছোঁয়া ইমারতে
ঝালর বাতির পাঁচতলাতে।

জীবন গেলো বাইতে দুখের তরী
বানের জলে আমরা কী যে করি?
আমরা থাকি অনাহারে
হাত পেতে খাই দ্বারে দ্বারে
দাও না এনে একটা বিষের বড়ি!
কী আসে যায় আমরা যদি মরি
কী এসে যায় লোকের মন্দ বলাতে।

কেএমএএ/আপ্র/২৪.০৭.২০২৬

সংশ্লিষ্ট খবর

সাহিত্যে নোবেলটা কি মানুষই পেল!
০৯ অক্টোবর ২০২৬

সাহিত্যে নোবেলটা কি মানুষই পেল!

রম্যগল্প===

ডা. কাউসারী মালেক রোজীর ১০টি কবিতা
০৯ অক্টোবর ২০২৬

ডা. কাউসারী মালেক রোজীর ১০টি কবিতা

কবি পরিচিতি: কবি ডা. সৈয়দা কাউসারী মালেক রোজী, মুক্তিযোদ্ধা, আমেরিকা প্রবাসী। জন্ম ১৯৫৫ সালের ১৪ অক্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে