গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ইতালির প্রলোভনে কেনিয়ায় তরুণকে বিক্রির অভিযোগ, দালাল গ্রেফতার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২২ পিএম, ২৪ জুলাই ২০২৬ | আপডেট: ১৫:২০ এএম ২০২৬
ইতালির প্রলোভনে কেনিয়ায় তরুণকে বিক্রির অভিযোগ, দালাল গ্রেফতার
ছবি

তোতা মাল (৬২) নামের এই ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ -ছবি সংগৃহীত

ইতালিতে বৈধভাবে পাঠানোর প্রলোভন দেখিয়ে এক তরুণকে কেনিয়ার একটি মাফিয়া চক্রের কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগে তোতা মাল (৬২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

র‌্যাবের দাবি, ইতালিতে পাঠানোর কথা বলে ওই তরুণের পরিবারের কাছ থেকে ১৬ লাখ টাকা নেওয়ার পর তাকে শ্রীলঙ্কা ও ভারত হয়ে কেনিয়ায় পাচার করা হয়। সেখানে তাকে একটি মাফিয়া চক্রের কাছে বিক্রি করে দেওয়া হয়। পরে তাকে উদ্ধারের জন্য পরিবারের কাছে আরো পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় রাজধানীর মীরহাজির বাগ এলাকায় অভিযান চালিয়ে তোতা মালকে গ্রেফতার করা হয়। তিনি মাদারীপুরের শিবচর উপজেলার বাজেহারচর এলাকার বাসিন্দা। মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে করা মামলার এজাহারভুক্ত আসামি তিনি।

র‌্যাব জানায়, মাদারীপুরের শিবচর উপজেলার উত্তরাইল এলাকার বাসিন্দা মো. তামিমকে ইতালিতে পাঠানোর কথা বলে ২০২৪ সালের ২৮ নভেম্বর তোতা মালসহ একটি দালাল চক্র তার পরিবারের কাছ থেকে ১৬ লাখ টাকা নেয়। ওই দিনই তাকে ইতালিতে পাঠানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী ইতালিতে না নিয়ে প্রথমে তামিমকে শ্রীলঙ্কায় নেওয়া হয়। সেখানে কিছুদিন আটকে রাখার পর তাকে অবৈধভাবে ভারতে পাচার করা হয়। পরে ভারত থেকে কেনিয়ায় নিয়ে একটি মাফিয়া চক্রের কাছে বিক্রি করে দেওয়া হয় বলে জানিয়েছে র‌্যাব।

সংস্থাটি জানায়, কেনিয়ায় নেওয়ার পর তামিমকে মুক্ত করার কথা বলে তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা দাবি করে ওই চক্র। একপর্যায়ে পরিবার বাধ্য হয়ে তিন লাখ টাকা পরিশোধ করলেও তামিমকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়নি।

এ ঘটনায় গত ১৫ মার্চ তামিমের মা মাদারীপুরের শিবচর থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেন। পরে তদন্তকারী কর্মকর্তার আবেদনের পর আসামিদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা নজরদারি শুরু করে র‌্যাব-১০।

র‌্যাব ১০-এর গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি তোতা মালকে গ্রেফতার করা হয়েছে। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবচর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, মানব পাচারসহ এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণ করে অভিযান অব্যাহত রাখা হবে।

সানা/কেএমএএ/আপ্র/২৪/৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

শেখ হাসিনার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ
০৮ সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে আসবেন এবং তার জন্য মৃত্...

তৃতীয় টার্মিনালে লাগেজ দিতে দেরি হলে জরিমানা
০৮ সেপ্টেম্বর ২০২৬

তৃতীয় টার্মিনালে লাগেজ দিতে দেরি হলে জরিমানা

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে ফ্লাইট অবতরণের ১৫ থেকে ৪০ মিনিটের মধ্যে যাত্...

আওয়ামী লীগ মাফিয়া গ্যাং, শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার
০৮ সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ মাফিয়া গ্যাং, শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

গ্যাসের সংকট কেটে গেলে বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
০৮ সেপ্টেম্বর ২০২৬

গ্যাসের সংকট কেটে গেলে বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে: প্রধানমন্ত্রীর...

গ্যাসের সংকট কেটে গেলে বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

প্রধানমন্ত্রীর দেড়শ টাকার খাবারের দাওয়াত পেলেন বিরোধীদলীয় নেতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা—এমন ব্যয়ের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সেই খাবার খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালিবিধির ৬৮ বিধির আলোচনার একপর্যায়ে এ ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা—এমন ব্যয়ের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সেই খাবার খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালিবিধির ৬৮ বিধির আলোচনার একপর্যায়ে এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রধান দুই দলের প্রধানদের এমন আচরণের ইতিবাচক প্রভাব দেশের রাজনীতিতে পড়বে ?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 14 ঘন্টা আগে