গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মোহাম্মদপুরে এসআইকে ছুরিকাঘাত, পিঠে পড়েছে ৪৩ সেলাই

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩০ পিএম, ২৪ জুলাই ২০২৬ | আপডেট: ১২:৩৫ এএম ২০২৬
মোহাম্মদপুরে এসআইকে ছুরিকাঘাত, পিঠে পড়েছে ৪৩ সেলাই
ছবি

হামলায় গুরুতর আহত এসআই ওসমান গনির পিঠে ৪৩টি সেলাই দেওয়া হয়েছে -ছবি সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের বিশেষ শাখার (এসবি) এক উপপরিদর্শককে (এসআই) ছুরিকাঘাত করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। হামলায় গুরুতর আহত এসআই ওসমান গনির পিঠে ৪৩টি সেলাই দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটি ছিনতাই নয়; পূর্বশত্রুতার জেরে এ হামলা হয়ে থাকতে পারে। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুর থানার কাদেরাবাদ হাউজিংয়ের সি ব্লকের ৪ নম্বর সড়কে নিজের বাসার কাছে এ ঘটনা ঘটে।

আহত ওসমান গনি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন শাখায় কর্মরত।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় এসআই ওসমান গনি তার স্ত্রী তানজিনা সীমা ও একমাত্র সন্তানকে সঙ্গে নিয়ে কাঁচাবাজার শেষে বাসায় ফিরছিলেন। এ সময় পেছন থেকে এক দুর্বৃত্ত এসে তার পিঠে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। আহত অবস্থায় তিনি হামলাকারীকে ধাওয়া করলেও ধরতে পারেননি। পরে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তার পিঠে ৪৩টি সেলাই দেন। হামলায় তার পিঠের বড় অংশজুড়ে ক্ষত তৈরি হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) রাকিবউজ্জামান তালুকদার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে এসআই ওসমান গনিকে ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

তেজগাঁও বিভাগের (মোহাম্মদপুর-আদাবর) জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এটি ছিনতাইয়ের ঘটনা নয়। ভুক্তভোগীর সঙ্গে কথা বলে মনে হয়েছে, পূর্বশত্রুতার জেরেই এ হামলা হতে পারে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারর চেষ্টা চলছে।

পুলিশ কর্মকর্তারা জানান, গত ২২ জুলাই সকালে অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তি ওসমান গনির বাসার সামনে এসে তার সঙ্গে দেখা করেন এবং পাসপোর্টসংক্রান্ত বিষয়ে কথা বলেন। ওই তিন ব্যক্তির সঙ্গে হামলার কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার খবর পেয়ে মোহাম্মদপুর থানার এসআই মো. ফেরদৌস ঘটনাস্থলে গিয়ে আহত ওসমান গনিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

সানা/কেএমএএ/আপ্র/২৪/৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

জামায়াত আমিরের রসিকতা ঢাকার দুই আসনের দায়িত্ব পালন করবেন কি না
১০ সেপ্টেম্বর ২০২৬

জামায়াত আমিরের রসিকতা ঢাকার দুই আসনের দায়িত্ব পালন করবেন কি না

ঢাকার দুই আসনের দায়িত্ব পালন করবেন কি না- ডেপুটি স্পিকারকে এমন প্রশ্ন করেছেন জামায়াতে ইসলামীর আমির ও...

প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না
১০ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না

ভারতের আসন্ন ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতের রাজধানী নয়াদিল্লি যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান...

নিজ দফতর থেকেই মাননীয় বাদের নিয়ম শুরু করেন প্রধানমন্ত্রী
১০ সেপ্টেম্বর ২০২৬

নিজ দফতর থেকেই মাননীয় বাদের নিয়ম শুরু করেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শব্দের আগে ‘মাননীয়’ বা অন্য  কোনও সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সরকারি সিদ্ধান্...

দেশে গত ২৪ ঘণ্টায় হামে সাতজনের মৃত্যু, আক্রান্ত ১১৯৪ জন
১০ সেপ্টেম্বর ২০২৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামে সাতজনের মৃত্যু, আক্রান্ত ১১৯৪ জন

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 6 ঘন্টা আগে