গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

মেনু

ওমরাহর পথে সৌদিতে দুর্ঘটনা, মা-সন্তানসহ নিহত ৩

জেলা প্রতিনিধি, ফরিদপুর

জেলা প্রতিনিধি, ফরিদপুর

প্রকাশিত: ২১:২৫ পিএম, ২৪ জুলাই ২০২৬ | আপডেট: ২১:৫৬ এএম ২০২৬
ওমরাহর পথে সৌদিতে দুর্ঘটনা, মা-সন্তানসহ নিহত ৩
ছবি

ছবি সংগৃহীত

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মক্কার পথে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন এক মা ও তার দুই সন্তান। এ ঘটনায় আহত হয়েছেন ওই নারীর স্বামী ও বড় ছেলে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৩টার দিকে সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন তানিয়া তাহমিনা (৪৫), তার মেজ ছেলে তাজবিক (১৯) এবং ছোট মেয়ে সাদাফ (১৫)। আহত হয়েছেন তানিয়ার স্বামী শফিকুল ইসলাম (৫৪) এবং বড় ছেলে নাবিল (২৪)।

স্বজনদের বরাতে জানা গেছে, শফিকুল ইসলাম সৌদি আরবের রিয়াদে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। বৃহস্পতিবার রিয়াদের বাসা থেকে নিজের গাড়িতে স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কার দিকে রওনা হন তিনি। গাড়িটি নিজেই চালাচ্ছিলেন শফিকুল ইসলাম। তার পাশে সামনের আসনে ছিলেন বড় ছেলে নাবিল। পেছনের আসনে ছিলেন তানিয়া তাহমিনা, মেজ ছেলে তাজবিক ও ছোট মেয়ে সাদাফ।

রিয়াদ থেকে প্রায় ২০০ কিলোমিটার যাওয়ার পর তাদের গাড়িটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। ধারণা করা হচ্ছে, পেছন থেকে একটি ভারী যানবাহন সজোরে ধাক্কা দিলে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। এতে পেছনের আসনে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান। তবে সামনের আসনে থাকা বাবা ও বড় ছেলে অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান।

নিহত তানিয়া তাহমিনা ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের পুটিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। তার বাবা নাজিমুদ্দিন মোল্লা ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি ১৯৮৩ থেকে ১৯৮৮ সাল এবং ১৯৯৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত দুই মেয়াদে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৭ সালের ১ মার্চ তিনি মারা যান।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় দুই দশক আগে নাজিমুদ্দিন মোল্লা তার মেয়ে তানিয়ার বিয়ে দেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শফিকুল ইসলামের সঙ্গে। বিয়ের পর তারা প্রথমে পুরান ঢাকায় এবং পরে ঢাকার উত্তরায় বসবাস করতেন।

নিহত তানিয়ার ভাই তৌহিদ মোহাম্মদ মুরাদ জানান, তার ভাগনে তাজবিক ‘এ’ লেভেল শেষ করে ফিনল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। এক সপ্তাহ পরই তার ফিনল্যান্ড যাওয়ার কথা ছিল। এর আগে পরিবারের সবাই মিলে ওমরাহ পালন করতে যাচ্ছিলেন। তিনি জানান, বড় ছেলে নাবিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছোট মেয়ে সাদাফ এবার ‘ও’ লেভেল পরীক্ষার্থী ছিল।

মুরাদ বলেন, দুর্ঘটনার খবর স্বজনদের কাছে পৌঁছাতে কিছতা সময় লাগে। ঘটনাস্থল রিয়াদ থেকে দূরে হওয়ায় এক আত্মীয় সেখানে পৌঁছাতে প্রায় তিন ঘণ্টা সময় নেন। পরে বিকেল সাড়ে ৫টার দিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়। তিনি জানান, ধর্মীয় সফরের পথে এ দুর্ঘটনা ঘটায় মরদেহ দেশে আনা হবে না। শুক্রবার দুপুরে জানাজা শেষে সৌদি আরবের রিয়াদেই তাদের দাফন করা হবে।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দবির উদ্দিন জানান, নিহতদের বাড়ি কিশোরগঞ্জে হলেও তানিয়া তাহমিনা সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজিমুদ্দিন মোল্লার মেয়ে ছিলেন।

সানা/কেএমএএ/আপ্র/২৪/৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

নোয়াখালীতে ছয় মাসে পানিতে ডুবে ৬৫ শিশুর মৃত্যু
২৪ জুলাই ২০২৬

নোয়াখালীতে ছয় মাসে পানিতে ডুবে ৬৫ শিশুর মৃত্যু

বর্ষা এলেই আতঙ্ক বাড়ে নোয়াখালীর উপকূলীয় জনপদে। খাল, নদী, পুকুর ও জলাশয়ে ঘেরা এ জেলায় আশঙ্কাজনক হারে...

চিকিৎসাসেবায় ৮৩ শতাংশ মানুষ দুর্নীতির শিকার: শিবির সভাপতি
২৪ জুলাই ২০২৬

চিকিৎসাসেবায় ৮৩ শতাংশ মানুষ দুর্নীতির শিকার: শিবির সভাপতি

দেশের স্বাস্থ্য খাতে দুর্নীতি, চিকিৎসক সংকট ও সেবাব্যবস্থার নানা দুর্বলতার সমালোচনা করেছেন বাংলাদেশ...

ছাত্রী হলে গোপনে ভিডিওর অভিযোগে উত্তাল খুলনা বিশ্ববিদ্যালয়
২৪ জুলাই ২০২৬

ছাত্রী হলে গোপনে ভিডিওর অভিযোগে উত্তাল খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হলের ছাত্রীদের ওয়াশরুমে গোপনে মোবাইল ফোন রেখে ভিডিও ধারণের অভিযোগে উত্...

চট্টগ্রামে এলো ১৫৫ কেজির দৈত্যাকৃতির কৈ কোরাল
২৪ জুলাই ২০২৬

চট্টগ্রামে এলো ১৫৫ কেজির দৈত্যাকৃতির কৈ কোরাল

বিক্রির আগেই অগ্রিম বুকিং ৪০ কেজি, ভিড় দর্শনার্থীদের

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই