গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

মেনু

জুলাইয়ে বেড়েছে ধর্ষণ ও আত্মহত্যার ঘটনা: এমএসএফ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:১৯ পিএম, ৩১ জুলাই ২০২৬ | আপডেট: ২২:৪১ এএম ২০২৬
জুলাইয়ে বেড়েছে ধর্ষণ ও আত্মহত্যার ঘটনা: এমএসএফ
ছবি

ছবি সংগৃহীত

দেশে জুনের তুলনায় জুলাই মাসে নারী ও শিশু নির্যাতনের মোট ঘটনা কিছুটা কমলেও ধর্ষণ, আত্মহত্যা এবং যৌন হয়রানির ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।

শুক্রবার (৩১ জুলাই) প্রকাশিত সংগঠনটির জুলাই মাসের নারী, শিশু, মাদক ও অনলাইন জুয়াসংক্রান্ত সহিংসতার পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। কয়েকটি জাতীয় দৈনিক ও অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে এমএসএফ।

প্রতিবেদন অনুযায়ী, জুন মাসে নারী ও শিশু নির্যাতনের মোট ঘটনা ছিল ৩২০টি। জুলাই মাসে এ সংখ্যা কমে ৩০৬টিতে নেমে এসেছে। তবে একই সময়ে ধর্ষণের ঘটনা ৬৮টি থেকে বেড়ে ৯০টিতে এবং আত্মহত্যার ঘটনা ১৭টি থেকে বেড়ে ২৮টিতে পৌঁছেছে।

যৌন নিপীড়ন ও হয়রানির ঘটনাও বেড়েছে। জুনে এ ধরনের ঘটনা ছিল ২১টি, জুলাইয়ে তা বেড়ে হয়েছে ২২টি।

অন্যদিকে কিছু সহিংস ঘটনার সংখ্যা কমেছে। দলবদ্ধ ধর্ষণের ঘটনা ১৬টি থেকে কমে ৭টিতে নেমেছে। ধর্ষণের পর হত্যার ঘটনা পাঁচটি থেকে কমে ৩টি হয়েছে। নারীর ওপর শারীরিক নির্যাতনের ঘটনা ৫৬টি থেকে কমে ৪২টিতে এবং হত্যার ঘটনা ৭৬টি থেকে কমে ৫২টিতে দাঁড়িয়েছে।

তবে অপহরণ ও নিখোঁজের ঘটনা ১২টি থেকে বেড়ে ১৩টিতে পৌঁছেছে। অ্যাসিড নিক্ষেপের ঘটনা জুন ও জুলাই-দুই মাসেই একটি করে ঘটেছে।

এমএসএফ বলেছে, মোট ঘটনার সংখ্যা কমলেও নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতার ধরন আরো জটিল ও উদ্বেগজনক হয়ে উঠছে। বিশেষ করে ধর্ষণ ও আত্মহত্যার উচ্চ হার সামাজিক নিরাপত্তাহীনতা, মানসিক চাপ এবং বিচারহীনতার সংস্কৃতির ইঙ্গিত দেয়।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, জুলাই মাসে তিনটি ফৌজদারি অপরাধ স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে দুটি ছিল ধর্ষণচেষ্টা এবং একটি ধর্ষণের ঘটনা। সংগঠনটির মতে, এ ধরনের গুরুতর অপরাধ সালিশের মাধ্যমে মীমাংসা করা বিচারব্যবস্থার প্রতি আস্থাহীনতা এবং দায়মুক্তির সংস্কৃতিকে উৎসাহিত করে।

প্রতিবেদনে অনলাইন জুয়া পরিস্থিতিরও চিত্র তুলে ধরা হয়েছে। জুলাই মাসে অনলাইন জুয়ার ঘটনায় কেউ নিহত বা আহত না হলেও ১০ জনকে আটক করা হয়েছে। জুন মাসে এ ধরনের কোনো আটকের তথ্য ছিল না। এমএসএফ মনে করছে, এটি আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধির ইঙ্গিত বহন করে।

তবে সংগঠনটি সতর্ক করে বলেছে, অনলাইন জুয়ার বিস্তার তরুণদের মধ্যে অর্থনৈতিক শোষণ, পারিবারিক সহিংসতা, মানসিক স্বাস্থ্য সংকট এবং সাইবার অপরাধের ঝুঁকি বাড়াচ্ছে।

মাদক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে এমএসএফ। তাদের দাবি, জুলাই মাসে মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয়তা বাড়লেও মাদক ব্যবসায় পুলিশের সম্পৃক্ততার অভিযোগ নতুন করে প্রশ্ন তৈরি করেছে। সংগঠনটির মতে, এ ধরনের অভিযোগ মাদক নিয়ন্ত্রণ কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে জনমনে উদ্বেগ বাড়াচ্ছে।
সানা/আপ্র/৩১/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বাধার প্রাচীর ভেঙে বিউটি পালের সংস্কৃতি চেতনায় আঘাতের প্রতিবাদ
২৯ জুলাই ২০২৬

বাধার প্রাচীর ভেঙে বিউটি পালের সংস্কৃতি চেতনায় আঘাতের প্রতিবাদ

সাম্প্রতিক বছরগুলোয় দেশের বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান বাধাগ্রস্ত হওয়া, শিল্পীদের অনুষ্ঠান নিয়...

শিশুর নিরাপদে বেড়ে ওঠার সঙ্গে জড়িয়ে থাকে দেশের ভবিষ্যৎ
২৯ জুলাই ২০২৬

শিশুর নিরাপদে বেড়ে ওঠার সঙ্গে জড়িয়ে থাকে দেশের ভবিষ্যৎ

প্রত্যেক শিশুর জন্মের সঙ্গে একটি পরিবারের স্বপ্নেরও জন্ম হয়। ওই স্বপ্নে থাকে শিশুর নিরাপদে বেড়ে ওঠা,...

পরিশ্রমী, বিশ্বাসী হয়েও আদিবাসী নারীরা ন্যায্য মজুরিবঞ্চিত
২৯ জুলাই ২০২৬

পরিশ্রমী, বিশ্বাসী হয়েও আদিবাসী নারীরা ন্যায্য মজুরিবঞ্চিত

শ্রমবাজারে নারীর প্রসঙ্গ এলেই আমাদের চোখের সামনে প্রথমে ভেসে ওঠে সকালবেলা রাস্তায় সারি বেঁধে হেঁটে য...

পত্রিকা বিক্রি করেই চলে নার্গিসের জীবন
২৯ জুলাই ২০২৬

পত্রিকা বিক্রি করেই চলে নার্গিসের জীবন

সিরাজগঞ্জের কাজিপুরে দীর্ঘ ৩৫ বছর ধরে পায়ে হেঁটে সংবাদপত্র বিক্রি করছেন পঞ্চাশ-ঊর্ধ্ব নার্গিস খাতুন।...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই