গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আন্তর্জাতিক শেফ প্রতিযোগিতায় সেরা পাঁচে মাদিহা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৫ পিএম, ০৮ জুলাই ২০২৬ | আপডেট: ০৮:২৬ এএম ২০২৬
আন্তর্জাতিক শেফ প্রতিযোগিতায় সেরা পাঁচে মাদিহা
ছবি

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘ফেভারিট শেফ ২০২৬’ প্রতিযোগিতার সেরা পাঁচ প্রতিযোগীর তালিকায় জায়গা করে নিয়েছেন কানাডিয়ান-বাংলাদেশি সমসাময়িক রন্ধনশিল্পী শেফ মাদিহা তুরশীন। প্রকৃতি, টেকসই উন্নয়ন এবং সাংস্কৃতিক ঐতিহ্যনির্ভর আধুনিক রন্ধনশৈলীর জন্য তিনি এ আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন।

বিশ্বখ্যাত জেমস বিয়ার্ড ফাউন্ডেশনের সমর্থনে এবং খ্যাতিমান মার্কিন শেফ ও টেলিভিশন ব্যক্তিত্ব কার্লা হল -এর উপস্থাপনায় আয়োজিত এ প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিভাবান রন্ধনশিল্পীরা অংশ নিচ্ছেন। টপ-৫-এ শেফ মাদিহা তুরশিনের স্থান করে নেওয়া আন্তর্জাতিক অঙ্গনে তার ব্যতিক্রমধর্মী কুলিনারি দর্শনের ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতারই প্রমাণ।

শেফ মাদিহা তুরশীনের রন্ধনশৈলীর বিশেষত্ব হলো প্রকৃতি, শিল্প ও সংস্কৃতিকে একসঙ্গে ধারণ করা। তিনি প্রতিটি খাবারের পরিবেশনাকে একটি জীবন্ত শিল্পকর্মে রূপ দেন। খাদ্যোপযোগী ফুল, বুনো ভেষজ এবং মৌসুমি উদ্ভিদ উপাদানকে তিনি শুধু সৌন্দর্যবর্ধনের জন্য নয়, বরং স্বাদ, পরিবেশ, জীববৈচিত্র্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হিসেবে ব্যবহার করেন। তার প্রতিটি পরিবেশনা পাঁচটি ইন্দ্রিয়কে সমানভাবে স্পর্শ করার লক্ষ্যেই তৈরি হয়।

থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত বিশ্বখ্যাত লে কর্ডন ব্লুর গ্রান্ড ডিপ্লোমা প্রোগ্রাম থেকে উচ্চতর রন্ধনশিল্পে প্রশিক্ষণ নেওয়া শেফ মাদিহা ধ্রুপদি ফরাসি কুলিনারি কৌশলের সঙ্গে বাংলাদেশের সমৃদ্ধ খাদ্যঐতিহ্যের এক অনন্য সমন্বয় ঘটিয়েছেন। বাংলাদেশ, কানাডা ও থাইল্যান্ডে বসবাসের অভিজ্ঞতা তার রন্ধনচিন্তাকে দিয়েছে বৈশ্বিক মাত্রা। তার কাজ মূলত ‘ডায়াসপোরা কুইজিন’-কে কেন্দ্র করে, যেখানে অভিবাসন, স্মৃতি ও সাংস্কৃতিক বিনিময়ের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী খাবার নতুন রূপ পেলেও তার শিকড় অটুট থাকে।

টেকসই উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের প্রতিও রয়েছে তার গভীর অঙ্গীকার। একজন প্রকৃতিপ্রেমী ফরেজার হিসেবে তিনি নিয়মিতভাবে প্রাকৃতিক পরিবেশ থেকে খাদ্যোপযোগী ফুল, মৌসুমি ভেষজ ও বুনো উদ্ভিদ সংগ্রহ করে সেগুলো তার রান্নায় ব্যবহার করেন। কানাডার টরন্টোতে এল্ডারফ্লাওয়ার সংগ্রহ থেকে শুরু করে বিভিন্ন মৌসুমি ভোজ্য উদ্ভিদের ব্যবহার তার রন্ধনশৈলীকে দিয়েছে স্বতন্ত্র পরিচিতি। তার বিশ্বাস, প্রকৃতি কেবল খাদ্য উপাদানের উৎস নয়, বরং সৃজনশীল রন্ধনশিল্পের অন্যতম অংশীদার। নিজের কুলিনারি প্ল্যাটফর্ম ‘ইয়াম মোমেন্টস’-এর মাধ্যমে শেফ মাদিহা মানুষকে খাদ্যের মাধ্যমে প্রকৃতির আরও কাছাকাছি নিয়ে যেতে কাজ করছেন। তার প্রতিটি সৃজনশীল পরিবেশনায় ঋতুভিত্তিক উপাদান, জীববৈচিত্র্য, শিল্প এবং সাংস্কৃতিক স্মৃতির সমন্বয় ঘটে, যা আধুনিক গ্যাস্ট্রোনমিকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।

প্রতিযোগিতার জনভোট চলবে ৯ জুলাই সন্ধ্যা ৭টা পর্যন্ত। বাংলাদেশ, কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশের সমর্থকেরা ভোট দিয়ে শেফ মাদিহা তুরশীনকে ‘ফেভারিট শেফ ২০২৬’-এর গ্রুপ ফাইনালে পৌঁছাতে সহায়তা করতে পারবেন। প্রতিটি ভোট তার ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সমৃদ্ধ খাদ্য ঐতিহ্য, প্রকৃতিনির্ভর সমসাময়িক রন্ধনশিল্প এবং টেকসই কুলিনারি দর্শনকে আরও শক্তিশালীভাবে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কেএমএএ/আপ্র/২০২৬

সংশ্লিষ্ট খবর

আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী-কন্যাশিশু
০২ সেপ্টেম্বর ২০২৬

আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী-কন্যাশিশু

গত আগস্ট মাসে দেশে ২৫২ জন নারী ও কন্যাশিশু বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে ৫৫ জন...

গবেষণা: শিশুর যত্নে বাবাদের অংশগ্রহণ সবচেয়ে কম
২৮ আগস্ট ২০২৬

গবেষণা: শিশুর যত্নে বাবাদের অংশগ্রহণ সবচেয়ে কম

শিশুর সুস্থ ও পূর্ণাঙ্গ বিকাশে বাবার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও বাস্তবে তাঁরাই শিশুদের যত্নে সবচেয়ে...

আমিরাতের প্রথম নারী পাইলট প্রশিক্ষণ অধিনায়ক তিনি
২৮ আগস্ট ২০২৬

আমিরাতের প্রথম নারী পাইলট প্রশিক্ষণ অধিনায়ক তিনি

সংযুক্ত আরব আমিরাতের বিমান খাতে নতুন ইতিহাস গড়েছেন ইতিহাদ এয়ারওয়েজের অধিনায়ক হুদা আল মুসাল্লামি। দেশ...

শোষণমূলক ও বিপজ্জনক কাজে নিয়োজিত লেখাপড়াবঞ্চিত শিশুরা
১৯ আগস্ট ২০২৬

শোষণমূলক ও বিপজ্জনক কাজে নিয়োজিত লেখাপড়াবঞ্চিত শিশুরা

পৃথিবীর মোট জনসংখ্যার অর্ধেকের বেশি বেশি শিশু এখন নগর ও শহরে বাস করে। অনেকেই শিক্ষা, চিকিৎসা ও বিনোদ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে