গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এআই চাকরি কমাবে না, বরং বাড়াবে: বেজোস

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:১২ পিএম, ২০ জুন ২০২৬ | আপডেট: ১৯:৩৯ এএম ২০২৬
এআই চাকরি কমাবে না, বরং বাড়াবে: বেজোস
ছবি

অ্যামাজনের সহপ্রতিষ্ঠাতা জেফ বেজোস -ছবি রয়টার্স

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানুষের চাকরি কেড়ে নেবে-বিশ্বজুড়ে এমন উদ্বেগের মধ্যেই উল্টো মত দিয়েছেন অ্যামাজনের সহপ্রতিষ্ঠাতা জেফ বেজোস।

প্যারিসে আয়োজিত এক প্রযুক্তি সম্মেলনে তিনি বলেন, এআই মানুষকে বেকার করবে না, বরং নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে এবং শ্রমের চাহিদা আরও বাড়াবে।

বেজোস বলেন, “অনেকের মধ্যেই এ উদ্বেগ কাজ করছে যে এআই মানুষকে অপ্রয়োজনীয় বা বেকার করে দেবে। আমি এই মতামতের সঙ্গে সম্পূর্ণ দ্বিমত পোষণ করি।”

তিনি আরও বলেন, এআই প্রযুক্তি নতুন সুযোগের দুয়ার খুলে দেবে এবং বিভিন্ন খাতে মানুষের কাজের পরিধি আরও সম্প্রসারিত করবে।

সম্মেলনে তিনি এও উল্লেখ করেন, প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে উৎপাদন ও শিল্প খাতে নতুন সম্ভাবনা তৈরি হবে, যা দীর্ঘমেয়াদে কর্মসংস্থান বাড়াতে সহায়ক হবে।

তবে এআই নিয়ে বিশ্বজুড়ে ভিন্নমতও রয়েছে। বিভিন্ন শ্রম সংগঠন ও বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, সঠিক নীতিমালা না থাকলে এই প্রযুক্তি কিছু খাতে কর্মসংস্থান সংকোচনের ঝুঁকি তৈরি করতে পারে।

এদিকে একই অনুষ্ঠানে মহাকাশ প্রযুক্তি ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়েও কথা বলেন বেজোস। তিনি বলেন, চাঁদে স্থায়ীভাবে মানুষের বসতি গড়ার মতো দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েও কাজ চলছে, যা ভবিষ্যতের প্রযুক্তি ও সম্পদ ব্যবহারের নতুন দিগন্ত খুলে দিতে পারে।
সানা/ডিসি/আপ্র/২০/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

তারার উল্টো দিকে ঘুরছে অদ্ভুত একটি ভিনগ্রহ
২৫ সেপ্টেম্বর ২০২৬

তারার উল্টো দিকে ঘুরছে অদ্ভুত একটি ভিনগ্রহ

মহাবিশ্বে গ্রহ সাধারণত যে নিয়মে তারাকে প্রদক্ষিণ করে, তার ব্যতিক্রম ঘটিয়েছে দূরবর্তী এক ভিনগ্রহ। ‘জি...

বিশ্বের সবচেয়ে সরু চলন্ত গাড়ি, চওড়া মাত্র ৫০ সেন্টিমিটার
২২ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের সবচেয়ে সরু চলন্ত গাড়ি, চওড়া মাত্র ৫০ সেন্টিমিটার

বিশ্বের সবচেয়ে সরু চলনসই গাড়ি তৈরি করে বিশ্ব রেকর্ড গড়েছেন ইতালির গাড়ির মেকানিক আন্দ্রেয়া মারাজ্জি।...

এআইয়ের রয়েছে ব্যথার অনুভূতি, মানুষের ক্ষতির ঝুঁকিও
২২ সেপ্টেম্বর ২০২৬

এআইয়ের রয়েছে ব্যথার অনুভূতি, মানুষের ক্ষতির ঝুঁকিও

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলের ভেতরে ব্যথার সঙ্গে সম্পর্কিত একটি স্বতন্ত্র সংকেত শনাক্ত করার দাবি...

আগামী বছর চিপ বিক্রি দ্বিগুণ করার ঘোষণা এনভিডিয়ার
২০ সেপ্টেম্বর ২০২৬

আগামী বছর চিপ বিক্রি দ্বিগুণ করার ঘোষণা এনভিডিয়ার

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের রমরমা বৈশ্বিক বাজার ও বিভিন্ন শিল্পে এর ক্রমাগত চাহিদার কথা মাথায় রেখে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই