গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ইউটিউবার বিস্টের গেমসে অংশ নেবেন বাংলাদেশি

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৬ পিএম, ০৩ মে ২০২৬ | আপডেট: ১৭:৪৪ এএম ২০২৬
ইউটিউবার বিস্টের গেমসে অংশ নেবেন বাংলাদেশি
ছবি

ছবি সংগৃহীত

ইউটিউবার বিস্টের গেমসে অংশ নেবেন বাংলাদেশিজনপ্রিয় ইউটিউবার মিস্টার বিস্ট আয়োজিত মেগা রিয়েলিটি শো ‘বিস্ট গেমস’-এর সিজন ৩ পর্বে অংশ নেওয়ার সুযোগ পাবেন বিভিন্ন দেশের ব্যক্তিরা। বিস্ট গেমসে অংশ নেওয়ার জন্য এরই মধ্যে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের কাজী মোবারক হোসেন, হামিম রহমান ও মানসুরা নাজনীন। তবে বিস্ট গেমসের নিয়ম অনুযায়ী বাংলাদেশ থেকে কেবল একজনই মূল পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন। আর তাই অনলাইনে ভোটের মাধ্যমে বাংলাদেশ থেকে একজন প্রতিযোগী নির্বাচন করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী কাজী মোবারক হোসেন জানিয়েছেন, বাংলাদেশ থেকে মোট তিনজনকে ফাইনালিস্ট হিসেবে নির্বাচিত করা হয়েছে। তবে প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, চূড়ান্তভাবে কেবল একজনই মূল পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন। আর এই নির্বাচন হবে সম্পূর্ণভাবে অনলাইন ভোটের ওপর ভিত্তি করে।

প্রাথমিকভাবে নির্বাচিত হামিম রহমান এরই মধ্যে ইন্টারন্যাশনাল বায়োলজি অলিম্পিয়াডে বাংলাদেশের হয়ে ব্রোঞ্জপদক অর্জন করেছেন। জনস হপকিনস ইউনিভার্সিটির গ্লোবাল হেলথ লিডার্স কনফারেন্স, মর্যাদাপূর্ণ নন-ট্রিভিয়াল রিসার্চ ফেলোশিপসহ বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে দেশের প্রতিনিধিত্বও করেছেন তিনি।

প্রসঙ্গত, মার্কিন ইউটিউবার জেমস স্টিফেন জিমি ডোনাল্ডসনের ‘মি. বিস্ট’ চ্যানেলটি ইউটিউবের অন্যতম জনপ্রিয় চ্যানেল। নিয়মিত প্র্যাঙ্ক ও স্টান্ট ভিডিও প্রকাশ করায় বর্তমানে চ্যানেলটির গ্রাহকসংখ্যা ৪৮ কোটির বেশি। আর তাই বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি ইউটিউব থেকে শত শত কোটি টাকা আয় করেছেন ‘মি. বিস্ট’ নামে পরিচিত এই তরুণ। এরই মধ্যে অ্যামাজন প্রাইমে প্রচারিত রিয়েলিটি শো নিয়ে বেশ আলোড়ন তৈরি হয়েছে। রিয়েলিটি শো ৫০ লাখ ডলার নগদ পুরস্কারের জন্য একে অপরের সঙ্গে লড়াই করতে হয় প্রতিযোগীদের। রিয়েলিটি শোর এবারের পর্ব যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, সৌদি আরবসহ বিভিন্ন দেশে চিত্রায়িত হবে।

আপ্র/কেএমএএ/০৩.০৫.২০২৬

সংশ্লিষ্ট খবর

এআইয়ের লাগাম না টানলে মানবজাতি বিপদে: সাবেক গবেষক
১৪ সেপ্টেম্বর ২০২৬

এআইয়ের লাগাম না টানলে মানবজাতি বিপদে: সাবেক গবেষক

কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতি নিয়ন্ত্রণে না আনলে মানবজাতি ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে পারে বলে সত...

এআইয়ের গতি কমানোকে মার্কিন স্নায়ুযুদ্ধ কৌশল বলছে চীন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এআইয়ের গতি কমানোকে মার্কিন স্নায়ুযুদ্ধ কৌশল বলছে চীন

কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নের গতি কমানোর প্রস্তাবকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে নতুন করে...

শব্দতরঙ্গেই ক্যান্সার চিকিৎসার নতুন সম্ভাবনা তৈরি
১৩ সেপ্টেম্বর ২০২৬

শব্দতরঙ্গেই ক্যান্সার চিকিৎসার নতুন সম্ভাবনা তৈরি

মানুষের শরীরের ভেতরের ছবি দেখতে আলট্রাসাউন্ডের ব্যবহার বহুদিনের। এবার উচ্চ কম্পাঙ্কের শব্দতরঙ্গ কাজে...

আইফোনের ব্যাটারি কতটা ভালো, সহজেই জানুন
১৩ সেপ্টেম্বর ২০২৬

আইফোনের ব্যাটারি কতটা ভালো, সহজেই জানুন

নতুন আইফোন কেনার পর স্বাভাবিকভাবেই দীর্ঘদিন সেটি ব্যবহারের প্রত্যাশা থাকে। তবে সব ধরনের পুনরায় চার্জ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই