গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৩ মে ২০২৬

মেনু

১৯ মে ডেভেলপার সম্মেলন ‘গুগল আই/ও ২০২৬’

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৩ পিএম, ০৩ মে ২০২৬ | আপডেট: ১১:৪৭ এএম ২০২৬
১৯ মে ডেভেলপার সম্মেলন ‘গুগল আই/ও ২০২৬’
ছবি

ছবি সংগৃহীত

গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘গুগল আই/ও ২০২৬’ শুরু হচ্ছে ১৯ মে। আগের কয়েক বছরের ধারাবাহিকতা বিবেচনায় এ বছরও কৃত্রিম বুদ্ধিমত্তাই (এআই) থাকবে মূল আকর্ষণে। দু’দিনের এই আয়োজন সরাসরি সম্প্রচার করা হবে। সম্মেলনে জেমিনাই, অ্যান্ড্রয়েড, ক্রোমসহ গুগলের বিভিন্ন পণ্য ও সেবার হালনাগাদ তুলে ধরা হবে। এর পাশাপাশি ‘ডায়ালগস’ নামের বিশেষ অধিবেশনে এআইয়ের ভবিষ্যৎ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

সম্মেলনে যেসব ঘোষণা আসতে পারে, তা হলো-
জেমিনাইয়ের নতুন সংস্করণ: জেমিনাইয়ের বড় ধরনের হালনাগাদই এবারের সম্মেলনের প্রধান আকর্ষণ হতে পারে। এটি জেমিনাই ৪.০ বা এর মধ্যবর্তী কোনো সংস্করণ হিসেবে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যে গুগলের অধিকাংশ পণ্য ও সেবায় জেমিনাই যুক্ত রয়েছে। তাই এই আপডেট ব্যবহারকারীদের অভিজ্ঞতায় বড় প্রভাব ফেলবে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, গুগলের তুলনামূলক কম আলোচিত কিছু এআই পণ্য, যেমন ন্যানো বানানা, জেমা, লিরিয়া ও জিনি নিয়েও হালনাগাদ আসতে পারে। একই সঙ্গে ভিডিও তৈরির এআই টুল ‘ভিও’–এর নতুন সংস্করণও ঘোষণা করা হতে পারে। যদিও এসব বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো নিশ্চিত তথ্য নেই, তবে ভিও হালনাগাদ হলে ইউটিউবের সঙ্গে এর সংযুক্তি বাড়তে পারে।

অ্যালুমিনিয়াম ওএস: কম্পিউটার ও ল্যাপটপের জন্য অ্যান্ড্রয়েডভিত্তিক নতুন অপারেটিং সিস্টেম ‘অ্যালুমিনিয়াম ওএস’ নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে। এ প্রকল্পের লক্ষ্য অ্যান্ড্রয়েড ও ক্রোম ওএসকে একীভূত করে একটি সমন্বিত প্ল্যাটফর্ম তৈরি করা। গুগলের অ্যান্ড্রয়েড ইকোসিস্টেম বিভাগের প্রেসিডেন্ট সামীর সামাত চলতি বছর জানিয়েছেন, ২০২৬ সালেই এই প্ল্যাটফর্ম উন্মোচনের পরিকল্পনা রয়েছে। তবে ক্রোম ওএস বন্ধ হয়ে যাচ্ছে না। দুটি প্ল্যাটফর্মকে সমান্তরালভাবেই এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। অ্যালুমিনিয়াম ওএস মূলত সাধারণ ল্যাপটপ ব্যবহারকারীদের লক্ষ্য করে তৈরি করা হচ্ছে।

অ্যান্ড্রয়েড এক্সআর স্মার্ট চশমা: গত বছরের সম্মেলনে কনসেপ্ট হিসেবে দেখানো অ্যান্ড্রয়েড এক্সআর স্মার্ট চশমা এ বছর বাস্তব পণ্য হিসেবে আসতে পারে। একাধিক হার্ডওয়্যার অংশীদারের যুক্ত হওয়ার ফলে বিভিন্ন দামের পণ্য বাজারে আসার সম্ভাবনা রয়েছে। এই প্ল্যাটফর্মে দুই ধরনের পণ্য তৈরি হচ্ছে। একটি হলো ডিসপ্লেবিহীন এআই চশমা, যাতে ক্যামেরা, স্পিকার ও মাইক্রোফোন থাকবে। এর মাধ্যমে হাত ছাড়াই জেমিনাইয়ের সঙ্গে যোগাযোগ করা যাবে। অন্যটি আরও উন্নত সংস্করণ। যেখানে চশমার ভেতরেই তথ্য প্রদর্শনের ব্যবস্থা থাকবে। নেভিগেশন নির্দেশনা বা তাৎক্ষণিক অনুবাদ করা যাবে। ডেভেলপারদের জন্যও অ্যান্ড্রয়েড এক্সআর একটি নতুন সম্ভাবনা তৈরি করছে। এবারের সম্মেলনে এ প্ল্যাটফর্মে অ্যাপ তৈরির পূর্ণাঙ্গ সরঞ্জাম উন্মুক্ত করা হতে পারে।

অ্যান্ড্রয়েড ১৭: অ্যান্ড্রয়েড ১৭-এর পরীক্ষামূলক সংস্করণ ফেব্রুয়ারি থেকেই উন্মুক্ত করা হয়েছে। চূড়ান্ত সংস্করণ জুন বা জুলাইয়ে প্রকাশ পেতে পারে। এতে এখন পর্যন্ত বড় পরিবর্তন না এলেও ‘অ্যাপ বাবল’ নামের ভাসমান উইন্ডো ফিচারটি উল্লেখযোগ্য সংযোজন হিসেবে দেখা যাচ্ছে। প্রথা অনুযায়ী, সম্মেলনের আগে ১২ মে ‘অ্যান্ড্রয়েড শো’ আয়োজন করা হবে, যেখানে অ্যান্ড্রয়েড–সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

এজেন্টভিত্তিক এআই: এবারের সম্মেলনে ‘এজেন্টভিত্তিক এআই’ নিয়ে জোর দেওয়া হতে পারে। এ ধরনের এআই ব্যবহারকারীর কম নির্দেশনায় নিজে থেকেই বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারে। প্রযুক্তি বিশ্বে এই ধারা দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। গুগলও এ বিষয়ে বেশ কিছুদিন ধরেই ইঙ্গিত দিচ্ছে। আই/ও ২০২৬ হতে পারে সেই পরিকল্পনা বাস্তবে দেখানোর বড় মঞ্চ। গুগল আই/ও ২০২৬ শুরু হবে ১৯ মে। প্রশান্ত মহাসাগরীয় সময় সকাল ১০টায়। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে গুগলের আই/ও ওয়েবসাইটে। সূত্র: ম্যাশেবল।

আপ্র/কেএমএএ/০৩.০৫.২০২৬

সংশ্লিষ্ট খবর

রাজনৈতিক অঙ্গনে এআই ব্যবহারে বৃদ্ধি পেয়েছে বট অ্যাকাউন্টের শক্তি
০৩ মে ২০২৬

রাজনৈতিক অঙ্গনে এআই ব্যবহারে বৃদ্ধি পেয়েছে বট অ্যাকাউন্টের শক্তি

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সামাজিক যোগাযোগমাধ্যমে বহুল প্রচলিত একটি শব্দ হলো ‘বট’। শব্দটি মূলত ‘রোবট...

আমদানি ব্যয় বৃদ্ধিতে হার্ডডিস্কের দাম বেড়েছে এক হাজার টাকা
০৩ মে ২০২৬

আমদানি ব্যয় বৃদ্ধিতে হার্ডডিস্কের দাম বেড়েছে এক হাজার টাকা

বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি বহনযোগ্য হার্ডডিস্কের দাম মডেলভেদে ৫০০ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত বেড়...

গাছ ও মৌমাছির আচরণ পর্যবেক্ষণে মেলে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস
০৩ মে ২০২৬

গাছ ও মৌমাছির আচরণ পর্যবেক্ষণে মেলে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

প্রশান্ত মহাসাগরীয় দেশ ফিজির কৃষকরা গাছ ও মৌমাছির আচরণ পর্যবেক্ষণ করে ঘূর্ণিঝড় বা সাইক্লোন মৌসুমের প...

ইউটিউবার বিস্টের গেমসে অংশ নেবেন বাংলাদেশি
০৩ মে ২০২৬

ইউটিউবার বিস্টের গেমসে অংশ নেবেন বাংলাদেশি

ইউটিউবার বিস্টের গেমসে অংশ নেবেন বাংলাদেশিজনপ্রিয় ইউটিউবার মিস্টার বিস্ট আয়োজিত মেগা রিয়েলিটি শো ‘বি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই