গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

তাজিয়া মিছিল থেকে ধাওয়া, পুরান ঢাকায় যুবককে কুপিয়ে হত্যা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:০০ পিএম, ২৭ জুন ২০২৬ | আপডেট: ০১:২০ এএম ২০২৬
তাজিয়া মিছিল থেকে ধাওয়া, পুরান ঢাকায় যুবককে কুপিয়ে হত্যা
ছবি

ছবি সংগৃহীত

পবিত্র আশুরার তাজিয়া মিছিলে অংশ নেওয়া এক যুবককে ধাওয়া করে পুরান ঢাকার বাংলাবাজার এলাকায় নির্মাণাধীন একটি ভবনের নিচে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৬ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে বি কে দাস রোড এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন যুবকটিকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান জানান, নিহত যুবক তাজিয়া মিছিলের সঙ্গেই ছিলেন। একপর্যায়ে কয়েকজন তাঁকে ধাওয়া করে মিছিল থেকে বিচ্ছিন্ন করে নির্মাণাধীন একটি ভবনের নিচে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি।

তিনি বলেন, নিহতের পরিচয় শনাক্ত এবং হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই করা হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে এ হত্যাকাণ্ডের সঙ্গে তাজিয়া মিছিলের সরাসরি কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। হত্যার পেছনের কারণ উদ্ঘাটন এবং হামলাকারীদের শনাক্তে তদন্ত চলছে।

পবিত্র আশুরা উপলক্ষে এদিন রাজধানীতে কড়া নিরাপত্তার মধ্যেই ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়। এর মধ্যেই পুরান ঢাকার এ হত্যাকাণ্ড এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
সানা/আপ্র/২৭/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জুরাইনে পাবলিক টয়লেটে অর্ধগলিত লাশ, মাথায় আঘাতের চিহ্ন
২৬ সেপ্টেম্বর ২০২৬

জুরাইনে পাবলিক টয়লেটে অর্ধগলিত লাশ, মাথায় আঘাতের চিহ্ন

ঢাকার জুরাইন রেলসেতুর নিচে একটি পাবলিক টয়লেটের পরিত্যক্ত কক্ষ থেকে অর্ধগলিত একটি লাশ উদ্ধার করেছে পু...

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি
২৬ সেপ্টেম্বর ২০২৬

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি

রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাট...

শান্তি, ফিলিস্তিন ও দেশ পুনর্গঠনের বার্তা
২৫ সেপ্টেম্বর ২০২৬

শান্তি, ফিলিস্তিন ও দেশ পুনর্গঠনের বার্তা

জাতিসংঘে তারেক রহমান

ডেঙ্গু বাড়ছে, বাড়ি বাড়ি বিপদ
২৫ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু বাড়ছে, বাড়ি বাড়ি বিপদ

রাজধানীতে ডেঙ্গুর ঝুঁকি এখন আর শুধু ড্রেন, ময়লার স্তূপ কিংবা নির্মাণাধীন ভবনের মধ্যে সীমাবদ্ধ নেই। দ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই