গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

তিন দিন পর বাসা থেকে নারী চিকিৎসকের লাশ উদ্ধার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৩ পিএম, ২৭ জুন ২০২৬ | আপডেট: ০২:১৪ এএম ২০২৬
তিন দিন পর বাসা থেকে নারী চিকিৎসকের লাশ উদ্ধার
ছবি

চিকিৎসক ফারা ফেরদৌস -ছবি পরিবার থেকে সংগৃহীত

রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের আবাসিক ভবনের একটি ফ্ল্যাট থেকে ফারা ফেরদৌস নামে এক নারী চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিন দিন ধরে তাঁর সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ না থাকায় স্বজনরা খোঁজ নিতে গিয়ে ঘটনাটি জানতে পারেন।

শুক্রবার (২৬ জুন) বিকেলে ভবনটির ১৪তম তলার একটি ফ্ল্যাট থেকে ২৭ বছর বয়সী ওই চিকিৎসকের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

তিনি জানান, গত তিন দিন ধরে ফারা ফেরদৌসের সঙ্গে পরিবারের সদস্যদের যোগাযোগ হচ্ছিল না। ফোনেও কোনো সাড়া না পেয়ে শুক্রবার স্বজনরা তাঁর বাসায় যান। সেখানে বিছানার ওপর তাঁকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোকে মারা যেতে পারেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

ফারা ফেরদৌস খুলনার ফুলতলা উপজেলার মো. আব্দুর রশিদ ও ফেরদৌসি রশিদের মেয়ে। তিনি ২০১৭ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। পরে ৩৯তম বিসিএসের মাধ্যমে সহকারী সার্জন হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন।

বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হৃদ্রোগ ও বক্ষ শল্যচিকিৎসা বিভাগে আবাসিক চিকিৎসক হিসেবে প্রশিক্ষণ নিচ্ছিলেন। তিনি ‘ফেজ বি’ পর্যায়ের প্রশিক্ষণার্থী ছিলেন।

পুলিশ জানিয়েছে, অবিবাহিত ফারা ফেরদৌস ওই ফ্ল্যাটে একাই বসবাস করতেন।
সানা/আপ্র/২৭/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

জুরাইনে পাবলিক টয়লেটে অর্ধগলিত লাশ, মাথায় আঘাতের চিহ্ন
২৬ সেপ্টেম্বর ২০২৬

জুরাইনে পাবলিক টয়লেটে অর্ধগলিত লাশ, মাথায় আঘাতের চিহ্ন

ঢাকার জুরাইন রেলসেতুর নিচে একটি পাবলিক টয়লেটের পরিত্যক্ত কক্ষ থেকে অর্ধগলিত একটি লাশ উদ্ধার করেছে পু...

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি
২৬ সেপ্টেম্বর ২০২৬

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি

রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাট...

শান্তি, ফিলিস্তিন ও দেশ পুনর্গঠনের বার্তা
২৫ সেপ্টেম্বর ২০২৬

শান্তি, ফিলিস্তিন ও দেশ পুনর্গঠনের বার্তা

জাতিসংঘে তারেক রহমান

ডেঙ্গু বাড়ছে, বাড়ি বাড়ি বিপদ
২৫ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু বাড়ছে, বাড়ি বাড়ি বিপদ

রাজধানীতে ডেঙ্গুর ঝুঁকি এখন আর শুধু ড্রেন, ময়লার স্তূপ কিংবা নির্মাণাধীন ভবনের মধ্যে সীমাবদ্ধ নেই। দ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই