গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৯ পিএম, ২৭ জুন ২০২৬ | আপডেট: ০৭:৪৯ এএম ২০২৬
ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা
ছবি

ছবি সংগৃহীত

ইতালির রাজধানী রোমের অরেলিও এলাকায় ভয়াবহ এক হত্যাকাণ্ডে বাংলাদেশি একটি পরিবারের তিনজন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে ভিয়া মন্টিগ্লিও এলাকায় একটি বাসার ভেতরে। 

শুক্রবার (২৬ জুন) ইতালির স্থানীয় সময় রাত প্রায় ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন নোয়াখালীর বসুরহাট এলাকার বাসিন্দা কামাল, তার স্ত্রী এবং তাদের পাঁচ বছর বয়সী কন্যাশিশু। হামলায় গুরুতর আহত হয়েছেন তাদের ১৮ বছর বয়সী ছেলে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ইতালীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে ওই বাংলাদেশি পরিবারের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে নিহত হন কামাল, তার স্ত্রী এবং পাঁচ বছর বয়সী কন্যা।

হামলার সময় প্রাণ বাঁচাতে বাসা থেকে বেরিয়ে সাহায্য চাওয়ার চেষ্টা করেন পরিবারের ১৮ বছর বয়সী ছেলে। তবে হামলাকারী তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে প্রতিবেশীদের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, অ্যাম্বুলেন্স ও ইতালির বিশেষ পুলিশ বাহিনী কারাবিনিয়েরির সদস্যরা পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন। আহত তরুণকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের ভাষ্য, তিনি বর্তমানে শঙ্কামুক্ত।

ঘটনার পরপরই পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করে অভিযান শুরু করেছে রোম পুলিশ। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং হামলাকারীকে গ্রেফতারে চলছে ব্যাপক তল্লাশি।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি পূর্বশত্রুতার জের, ডাকাতির চেষ্টা নাকি অন্য কোনো উদ্দেশ্যে সংঘটিত হয়েছে— সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে।

এদিকে ফরেনসিক ও পুলিশ দল ঘটনাস্থলটি সিলগালা করে দিয়েছে এবং গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করছে। ভবনের আশপাশের সব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খুনিকে শনাক্তের চেষ্টা চলছে।

রোম পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, অত্যন্ত নৃশংসভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। পুরো এলাকা ঘিরে অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

এসি/আপ্র/২৭/০৬/২০২৬


 

সংশ্লিষ্ট খবর

এক প্রতিবেদনেই আলোচনায় ভারতীয় সাংবাদিক রিতিকা চোপড়া
২৬ সেপ্টেম্বর ২০২৬

এক প্রতিবেদনেই আলোচনায় ভারতীয় সাংবাদিক রিতিকা চোপড়া

ভারতের নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ মতবিরোধ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে নতুন করে আলোচনায় এসে...

ইন্দোনেশিয়াকে হারিয়ে হকিতে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়
২৬ সেপ্টেম্বর ২০২৬

ইন্দোনেশিয়াকে হারিয়ে হকিতে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়

এশিয়ান গেমসের পুরুষ হকিতে শনিবার বাংলাদেশ ৩-১ গোলে ইন্দোনেশিয়াকে পরাজিত করেছে। এই ম্যাচে দুর্দান্ত...

উড্ডয়নের আগে মদ্যপ অবস্থায় এয়ার ইন্ডিয়ার পাইলট
২৬ সেপ্টেম্বর ২০২৬

উড্ডয়নের আগে মদ্যপ অবস্থায় এয়ার ইন্ডিয়ার পাইলট

সুইজারল্যান্ডের জুরিখ থেকে ভারতের দিল্লিগামী উড়োজাহাজ পরিচালনার আগে মদ্যপ অবস্থায় শনাক্ত হওয়ায় এয়ার...

কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৪
২৬ সেপ্টেম্বর ২০২৬

কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৪

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন।...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই