গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

টানা ৪ সেঞ্চুরিতে সাঙ্গাকারার পাশে ইংলিশ ব্যাটসম্যান

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:১১ পিএম, ১০ আগস্ট ২০২৬ | আপডেট: ০৫:২৫ এএম ২০২৬
টানা ৪ সেঞ্চুরিতে সাঙ্গাকারার পাশে ইংলিশ ব্যাটসম্যান
ছবি

টানা ৪ সেঞ্চুরিতে সাঙ্গাকারার পাশে ইংলিশ ব্যাটসম্যান

ইংল্যান্ডের ঘরোয়া লিস্ট ‘এ’ প্রতিযোগিতা ওয়ানডে কাপে ব্যাট হাতে রানের জোয়ার বইয়ে চলেছেন জ্যাক লিবি। পরপর চার ম্যাচে উপহার দিয়েছেন সেঞ্চুরি। তাতে লিস্ট ‘এ’ ক্রিকেটে টানা সবচেয়ে বেশি ম্যাচে শতক ছোঁয়ার রেকর্ডে শ্রীলঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারার পাশে বসেছেন ইংলিশ ব্যাটসম্যান। 

 

গ্ল্যামরগনের বিপক্ষে রোববার ১০৫ রান করেন লিবি। উস্টারশায়ার অধিনায়কের ১১৪ বলের ইনিংসটি সাজানো আটটি চারে। আগের তিন ম্যাচেই ১০৯ রানের ইনিংস খেলেছেন লিবি এবং সবগুলোই রান তাড়ায়। যার মধ্যে দুটিতে ছিলেন অপরাজিত। ২০১৫ বিশ্বকাপে টানা চার ম্যাচে সেঞ্চুরি করেছিলেন সাঙ্গাকারা। 

 

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে তিনি ছাড়া এই কীর্তি গড়তে পারেননি আর কেউ।


লিস্ট ‘এ’ ক্রিকেটে সাঙ্গাকারা ও লিবির মতো টানা চার ম্যাচে তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেয়েছেন ভারতের কারুন নায়ার ও দেবদূত পাডিক্কাল এবং দক্ষিণ আফ্রিকার আলভিরো পিটারসেন। 

 

এই সংস্করণে টানা সবচেয়ে বেশি পাঁচ ম্যাচে সেঞ্চুরি করার রেকর্ডটি ভারতের নারায়ান জাগাদেশান ও ধ্রুব শোরের। ৩৩ বছর বয়সী লিবি এবারের ওয়ানডে কাপের প্রথম তিন ম্যাচে করেন যথাক্রমে ২, ২৫ ও ১২ রান। 

 

মিডলসেক্সের বিপক্ষে অপরাজিত ১০৯ রানের ইনিংসটি দিয়ে তার ঘুরে দাঁড়ানোর শুরু। সেদিন রান তাড়ায় ১১৪ বলের ইনিংসে দুটি ছক্কা ও সাতটি চার মেরেছিলেন তিনি। ম্যাচটি ৪ উইকেটে জিতেছিল উস্টারশায়ার। 

পরের ম্যাচে সেঞ্চুরি পেলেও দলকে জেতাতে পারেননি তিনি। এসেক্সের বিপক্ষে দুটি ছক্কা ও ১৩টি চারে ১০৯ রান করেন ডানহাতি ব্যাটসম্যান। সাসেক্সের বিপক্ষে গত শুক্রবার ৩৩৪ রানের লক্ষ্য তাড়ায় ফের দলকে জিতিয়ে ফেরেন লিবি। 

 

৯৬ বলের ইনিংসটি সাজান তিনি একটি ছক্কা ও সাতটি চারে। ওই সেঞ্চুরি দিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে কমপক্ষে ৫০ ইনিংস খেলা ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ গড়ের রেকর্ড গড়েন লিবি। 

সাসেক্সের বিপক্ষে ইনিংসটির পর তার গড় ছিল ৬১.৪। আর গ্ল্যামরগনের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে ফের সেঞ্চুরি করায় এখন তার গড় বেড়ে হয়েছে ৬২.৪৬। এ

 

ই সংস্করণে সবচেয়ে বেশি গড়ের রেকর্ডটি এতদিন ছিল ভারতের রুতুরাজ গায়কোয়াড়ের। এখন পর্যন্ত ১০০ ইনিংস খেলা ডানহাতি ব্যাটসম্যানের গড় ৫৮.৬১। 

 

এই তালিকায় এখন তৃতীয় স্থানে আরেক ইংলিশ ব্যাটসম্যান স্যাম হেইন, ৬৩ ইনিংসে তার গড় ৫৮.১৮। অস্ট্রেলিয়ান গ্রেট মাইকেল বেভানের গড় ৫৭.৮৬, ইনিংস ৩৮৪টি। 

 

আর ৩৩৭ ইনিংস ব্যাটিং করা ভারতের ভিরাট কোহলির গড় ৫৭.৮০। ৫৬ লিস্ট ‘এ’ ম্যাচে এনিয়ে সপ্তম সেঞ্চুরি করলেন লিবি। সঙ্গে ১৮ ফিফটিতে এই সংস্করণে তার রান এখন দুই হাজার ৫৬১।

ডিসি/আপ্র/১০/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া
২৪ সেপ্টেম্বর ২০২৬

জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া

ফিফা আশিয়ান কাপ খেলার উদ্দেশ্যে ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। ভিসা জটিলতার কারণে নির্ধারি...

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব
২৪ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। ১০০ মিটার স্প্রিন্টে ১০.৪৯ সে...

জাপানে জিমিদের প্রথম জয়
২৪ সেপ্টেম্বর ২০২৬

জাপানে জিমিদের প্রথম জয়

পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম লক্ষ্যভেদের পর, বাংলাদেশ খেলল আরও উজ্জীবিত হকি। টানা দুই হারের হতা...

দলে আসা তরুণদের মাঝে দারুণ সম্ভাবনা দেখছেন ব্রাজিল অধিনায়ক
২৪ সেপ্টেম্বর ২০২৬

দলে আসা তরুণদের মাঝে দারুণ সম্ভাবনা দেখছেন ব্রাজিল অধিনায়ক

সবশেষ বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে চার বছর পরের আসরের জন্য এরই মধ্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 2 দিন আগে