গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

যে কারণে বাংলাদেশ সিরিজকে ‘রোমাঞ্চকর’ বলছেন অজি তারকা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৪ পিএম, ০৬ আগস্ট ২০২৬ | আপডেট: ০৩:০৮ এএম ২০২৬
যে কারণে বাংলাদেশ সিরিজকে ‘রোমাঞ্চকর’ বলছেন অজি তারকা
ছবি

ছবি সংগৃহীত

 বিশ্বের সেরা সব ব্যাটারদের শক্তি ও দুর্বলতার বিষয়ে অভিজ্ঞতা আছে পেশাদার ক্রিকেটে চারশো’র বেশি ম্যাচ খেলা জশ হ্যাজলউডের। তবে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ তার কাছে অতটাও পরিচিত নয়। 

হ্যাজলউড ২০১৭ সালে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সর্বশেষ টেস্ট সিরিজে খেলেছেন। তবে গত জুনে বাংলাদেশ সফরে আসেননি ৩৪ বছর বয়সী পেসার। 

 

সবমিলিয়ে কিছুটা কম চেনা প্রতিপক্ষকে নিয়ে রোমাঞ্চ অনুভব করছেন এই অজি তারকা। ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে বাংলাদেশের বিপক্ষে মাত্র নয়টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে হ্যাজলউডের, যার স্রেফ একটি ছিল টেস্ট ফরম্যাটে। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। 

ডারউইনে আগামী ১৩ আগস্ট থেকে শুরু হবে প্রথম টেস্ট। ওই মাঠ সম্পর্কে কেবল টাইগাররাই নয়, অস্ট্রেলিয়ার জন্য নতুন অভিজ্ঞতা অপেক্ষা করছে।


২২ বছর পর ডারউইনে টেস্ট ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। পরের টেস্ট হবে ম্যাকাইতে। প্রতিপক্ষ বাংলাদেশ ও ডারউইনের উইকেট মিলিয়ে অনেক অচেনার মুখোমুখি হওয়ার আগে ‘আনপ্লেয়েবল পডকাস্ট’-এ কথা বলেছেন হ্যাজলউড। 

তিনি বলেন, ‘অনেক অচেনার মুখোমুখি হতে যাচ্ছি। মাঠ মাঠ অজানা, বিশেষ করে উইকেট অজানা, আর এই কন্ডিশনে প্রতিপক্ষও আমাদের কাছে কিছুটা অচেনা। তবে আমার মনে হয়, বিষয়টি রোমাঞ্চকর।’


নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় সতেজ অনুভূতির কথাও জানালেন ডানহাতি এই অভিজ্ঞ পেসার, ‘এই ব্যাটারদের বিপক্ষে কিছু ভিডিও আছে, কিছু প্রবণতাও খুঁজে বের করা সম্ভব। তবে মাঠে পরিস্থিতি বুঝে তখনই পরিকল্পনা তৈরি করতে হতে পারে। আর এটাই সব সময় সতেজ অনুভূতি দেয়।’ 

 

টেস্টে সাফল্যের জন্য ধারাবাহিকভাবে নিজের শক্তির জায়গায় বল করে যেতে হয় এবং পরিকল্পনাটা সহজ বলে মনে করেন হ্যাজলউড, ‘টেস্ট ক্রিকেটে পরিকল্পনাটা বেশ সহজ। 

 

আসল বিষয় হলো সেটি দীর্ঘ সময় ধরে নিখুঁতভাবে বাস্তবায়ন করা। ম্যাচ যত এগোয়, পরিস্থিতি অনুযায়ী কিছুটা পরিবর্তন আসতে পারে। মাঠেই মানিয়ে নেওয়ার যথেষ্ট সময় থাকে।’ 

 

একই পডকাস্ট অনুষ্ঠানে ছিলেন সাবেক অজি গতিতারকা কেইন রিচার্ডসন। 

নিজ দেশের অন্যান্য গতিময় ও বাউন্সি উইকেটের চেয়ে ডারউইন ভিন্ন হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন তিনি, ‘আমি মনে করি না, এটি এমন কোনো আদর্শ অস্ট্রেলিয়ান টেস্ট উইকেট হবে, যেখানে পেসাররা সিম মুভমেন্ট, সুইং ও বাউন্স থেকে দারুণ সুবিধা পাবে। বরং নিচু বাউন্সের কারণে কন্ডিশনটা বাংলাদেশের মতো হতে পারে।’ সেরকম কিছু হলে অবশ্য তুলনামূলক দাপট দেখাতে পারেন স্পিনাররা।

ডিসি/আপ্র/০৬/০৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

৩ অক্টোবর শুরু এনসিএল
১৬ সেপ্টেম্বর ২০২৬

৩ অক্টোবর শুরু এনসিএল

জাতীয় ক্রিকেট লিগের চার দিনের ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের ২০২৬-২৭ মৌসুম। আগামী...

উত্তর কোরিয়ার দুঃস্মৃতি ভুলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ
১৬ সেপ্টেম্বর ২০২৬

উত্তর কোরিয়ার দুঃস্মৃতি ভুলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

এশিয়ান গেমসে নিজেদের প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে রেকর্ড ব্যবধানে হারের পর এবার দক্ষিণ কোরিয়ার মু...

এশিয়ান গেমসে খেলতে না পারায় রশিদ খানের আক্ষেপ
১৬ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসে খেলতে না পারায় রশিদ খানের আক্ষেপ

আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা লেগস্পিনার রশিদ খান। বল হাতে তার সাফল্যের পাশাপাশি ব্যাট হাতেও নিজেকে ক...

শেষ মুহূর্তের গোলে রোমাঞ্চকর জয় পেল রেয়াল মাদ্রিদ
১৬ সেপ্টেম্বর ২০২৬

শেষ মুহূর্তের গোলে রোমাঞ্চকর জয় পেল রেয়াল মাদ্রিদ

দুই গোলে এগিয়ে গিয়েও শেষদিকে খেই হারিয়ে পয়েন্ট খোয়াতে বসেছিল রেয়াল মাদ্রিদ। অসাধারণভাবে ঘুরে দাঁড়িয়ে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে সংঘটিত অনেক অপরাধের পেছনে জুয়া ও মাদককে অন্যতম মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধের পর শুধু গ্রেফতার, বিচার ও শাস্তি দিলেই এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অপরাধ কেন সংঘটিত হচ্ছে, তার মূল কারণ খুঁজে বের করে তা মোকাবিলা করতে হবে। প্রিয় পাঠক, মন্ত্রীর কথার সঙ্গে আপনি কি একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 ঘন্টা আগে