গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মিরাজের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে টাইগারদের সংগ্রহ ২৬৩ রান

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৩:২১ পিএম, ০৬ আগস্ট ২০২৬ | আপডেট: ১০:১৫ এএম ২০২৬
মিরাজের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে টাইগারদের সংগ্রহ ২৬৩ রান
ছবি

ছবি সংগৃহীত

মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামার আগে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলা সুযোগ পেয়েছেন লিটন-শান্তরা। অস্ট্রেলিয়ার একাদশের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে মিরাজের অপরাজিত ১০৯ রানে ভর করে প্রথম ইনিংসে ২৬৩ রান করেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে দিনের শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। এদিন ডাক আউট হয়ে সাজঘরে ফেরেন ওপেনার তানজিদ তামিম। তবে অপর প্রান্ত থেকে রান তুলতে থাকেন সাদমান ইসলাম।

কিন্তু ৪৭ বলে ৩১ রান করে আউট হন এই টাইগার ওপেনার। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি অভিজ্ঞ মুমিনুল হকও। ৫৮ বলে ১৬ রান করে ফেরেন তিনি। প্রস্তুতি ম্যাচে ডাক আউট হন দলের সেরা টেস্ট ব্যাটার মুশফিকুর রহিম।

এরপর নাজমুল হোসেন শান্ত দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করলেও ৩৭ রানে থামেন তিনি। এ ছাড়াও তরুণ অমিত হাসান করেন ১৫ রান। দল যখন ১৮৮ রানে ৮ উইকেট হারিয়ে বিপাকে তখন আশা জাগান মেহেদী হাসান মিরাজ।

নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নেন সদ্য ওয়ানডে দলের নেতৃত্ব হারানো এই তারকা ব্যাটার। তাকে যোগ্য সঙ্গে দেন খালেদ আহমদে। শেষ পর্যন্ত খালেদ আহমেদ ২৬ বলে ১৫ রান করে আউট হলে ২৬৩ রানে অলআউট হয় টাইগাররা। ১৪১ বলে ১০৯ রান করে অপরাজিত ছিলেন মিরাজ।

অজিদের হয়ে সর্বোচ্চ ৬ উইকেট শিকার করেন কোরি রকিচিওলি। বাকিরা নেন একটি করে উইকেট।

এসি/আপ্র/০৬/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া
২৪ সেপ্টেম্বর ২০২৬

জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া

ফিফা আশিয়ান কাপ খেলার উদ্দেশ্যে ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। ভিসা জটিলতার কারণে নির্ধারি...

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব
২৪ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। ১০০ মিটার স্প্রিন্টে ১০.৪৯ সে...

জাপানে জিমিদের প্রথম জয়
২৪ সেপ্টেম্বর ২০২৬

জাপানে জিমিদের প্রথম জয়

পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম লক্ষ্যভেদের পর, বাংলাদেশ খেলল আরও উজ্জীবিত হকি। টানা দুই হারের হতা...

দলে আসা তরুণদের মাঝে দারুণ সম্ভাবনা দেখছেন ব্রাজিল অধিনায়ক
২৪ সেপ্টেম্বর ২০২৬

দলে আসা তরুণদের মাঝে দারুণ সম্ভাবনা দেখছেন ব্রাজিল অধিনায়ক

সবশেষ বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে চার বছর পরের আসরের জন্য এরই মধ্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই