গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন আজিঙ্কা রাহানে

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৩ পিএম, ৩০ জুলাই ২০২৬ | আপডেট: ১০:১৫ এএম ২০২৬
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন আজিঙ্কা রাহানে
ছবি

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন আজিঙ্কা রাহানে

আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের ফরম্যাটকে বিদায় জানালেন ভারতের সাবেক সহঅধিনায়ক অজিঙ্কা রাহানে। বৃহস্পতিবার (৩০ জুলাই, ২০২৬) নিজস্ব ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক ভিডিও বার্তার মাধ্যমে নিজের অবসর গ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দেন ৩৮ বছর বয়সী এই সিনিয়র ব্যাটার। 

 

২০২১ সালে অস্ট্রেলিয়ার মাটিতে বিরাট কোহলির অনুপস্থিতিতে ইনজুরি-জর্জরিত ভারতীয় দলকে নেতৃত্ব দিয়ে এক ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় উপহার দিয়েছিলেন রাহানে। যা আন্তর্জাতিক ক্রিকেটে তার সেরা সাফল্যগুলোর একটি হিসেবে চিহ্নিত হয়ে আছে। ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণ করা রাহানে ভারতের হয়ে ৮৫টি টেস্ট, ৯০টি ওয়ানডে এবং ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০২৩ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরের পর জাতীয় দলে আর জায়গা পাননি তিনি। 

 

তবে এ বছরের আইপিএল পর্যন্তও জাতীয় দলে প্রত্যাবর্তনের আশায় ছিলেন।


অবসরের বার্তায় একটি আবেগঘন ভিডিও শেয়ার করে ক্যাপশনে ‘ক্যাপ নম্বর ২৭৮, সায়নিং অফ’ লিখে রাহানে বলেন, ‘জীবনের বাস্তবতা হলো প্রতিটি শুরুরই একটি শেষ থাকে। 

সেই সময় যখন আসে, তখন তাকে সম্মান জানিয়ে সামনে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। ব্যাটিংয়ের সময় আমি সবসময় সঠিক টাইমিংয়ের ওপর নির্ভর করেছি এবং এর গুরুত্ব বুঝেছি। আজ আমার মনে হচ্ছে আন্তর্জাতিক এবং সব ধরণের ক্রিকেটকে বিদায় জানানোর এটাই সঠিক সময়।’


ডানহাতি এই নির্ভরযোগ্য ব্যাটার ভারতের হয়ে টেস্টে ৩৮.৪৬ গড়ে ৫,০৭৭ রান সংগ্রহ করেছেন, যার মধ্যে রয়েছে ১২টি শতক ও ২৬টি অর্ধশতক। 

ওয়ানডেতে ৩৫.২৬ গড়ে ২,৯৬২ রানের মালিক রাহানে হাঁকিয়েছেন ৩টি সেঞ্চুরি ও ২৪টি হাফ-সেঞ্চুরি। এ ছাড়া ২০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার ঝুলিতে রয়েছে ৩৭৫ রান।

ডিসি/আপ্র/৩০/০৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক হচ্ছে আকবরের
১৭ সেপ্টেম্বর ২০২৬

বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক হচ্ছে আকবরের

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক ছিলেন আকবর আলি। সেই আকবর এবার প্রথমবারের মতো বিদেশি ফ্...

বিপিএলে দুর্নীতির অভিযোগে বরখাস্ত ফ্র্যাঞ্চাইজির কর্ণধার ও ম্যানেজার
১৭ সেপ্টেম্বর ২০২৬

বিপিএলে দুর্নীতির অভিযোগে বরখাস্ত ফ্র্যাঞ্চাইজির কর্ণধার ও ম্যানেজার

বিপিএলে দুর্নীতিবিরোধী বিভিন্ন ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে আরও দুইজনের বিরুদ্ধে। তাদের একজন আব্দুল...

ভারত সিরিজের দারুণ পারফরম্যান্সে মাসসেরা দিনুশা
১৭ সেপ্টেম্বর ২০২৬

ভারত সিরিজের দারুণ পারফরম্যান্সে মাসসেরা দিনুশা

ক্যারিয়ারে প্রথমবারের মতো আইসিসির মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার সোনাল দিন...

বিগ ব্যাশকে বিদায় বলে কোচিংয়ে ওয়েড
১৭ সেপ্টেম্বর ২০২৬

বিগ ব্যাশকে বিদায় বলে কোচিংয়ে ওয়েড

আন্তর্জাতিক ক্রিকেটের পাঠ আগেই চুকিয়ে ফেলা ম্যাথু ওয়েড এবার বিদায় বলে দিলেন বিগ ব্যাশকে। কোচিং ক্যার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে সংঘটিত অনেক অপরাধের পেছনে জুয়া ও মাদককে অন্যতম মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধের পর শুধু গ্রেফতার, বিচার ও শাস্তি দিলেই এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অপরাধ কেন সংঘটিত হচ্ছে, তার মূল কারণ খুঁজে বের করে তা মোকাবিলা করতে হবে। প্রিয় পাঠক, মন্ত্রীর কথার সঙ্গে আপনি কি একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 22 ঘন্টা আগে