গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মেনু

আইসিসির নতুন বৈশ্বিক টুর্নামেন্ট, বদলাচ্ছে বিশ্বকাপের ফরম্যাট

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৫ পিএম, ১৫ জুলাই ২০২৬ | আপডেট: ০৬:৪৩ এএম ২০২৬
আইসিসির নতুন বৈশ্বিক টুর্নামেন্ট, বদলাচ্ছে বিশ্বকাপের ফরম্যাট
ছবি

ছবি সংগৃহীত

বিশ্বকাপকে আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় করতে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তনের অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। একই সঙ্গে সহযোগী সদস্য দেশগুলোর জন্য নতুন একটি বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনাও চূড়ান্ত করা হয়েছে।

স্কটল্যান্ডে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক বোর্ড সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পদ্ধতিও অনুমোদন দেওয়া হয়েছে।

নতুন কাঠামো অনুযায়ী, টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ১৪-ই থাকবে। তবে টুর্নামেন্টে যুক্ত হচ্ছে নতুন সুপার সিরিজ’ পর্ব।

প্রথম ধাপে আইসিসি র‌্যাঙ্কিংয়ের ১২, ১৩ ও ১৪ নম্বর দলকে নিয়ে তিন দলের রাউন্ড-রবিন প্রতিযোগিতা হবে। প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে এবং শীর্ষ দল মূল পর্বে জায়গা করে নেবে।

এরপর দ্বিতীয় ধাপে ছয়টি করে দল নিয়ে দুটি গ্রুপ গঠন করা হবে। দুই গ্রুপের শীর্ষ তিনটি করে মোট ছয়টি দল সরাসরি ‘সুপার ৭’-এ উঠবে। তাদের সঙ্গে যোগ দেবে দুই গ্রুপের মধ্যে পরবর্তী সেরা একটি দল।

‘সুপার ৭’ পর্বে সাতটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। প্রতিটি দল খেলবে ছয়টি করে ম্যাচ। এই পর্ব শেষে শীর্ষ চার দল সেমিফাইনালে উঠবে। সেখানে পয়েন্ট তালিকার শীর্ষ দল খেলবে চতুর্থ দলের বিপক্ষে এবং দ্বিতীয় দল মুখোমুখি হবে তৃতীয় দলের। দুই সেমিফাইনালের বিজয়ীরা লড়বে শিরোপার জন্য।

আইসিসির মতে, নতুন এই কাঠামোয় টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ম্যাচের গুরুত্ব বাড়বে। পাশাপাশি সহযোগী সদস্য দেশগুলোর জন্য নতুন বৈশ্বিক টুর্নামেন্ট চালুর উদ্যোগ আন্তর্জাতিক ক্রিকেটে তাদের প্রতিযোগিতামূলক সুযোগ আরও বিস্তৃত করবে।

এসি/আপ্র/১৫/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ক্ষমা চেয়েও রেহাই নেই, জরিমানার মুখে আর্জেন্টাইন তারকা
১৬ অক্টোবর ২০২৬

ক্ষমা চেয়েও রেহাই নেই, জরিমানার মুখে আর্জেন্টাইন তারকা

চ্যাম্পিয়ন্স লিগে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে হারের পর ক্লাব কর্মকর্তাদের সমালোচনা করে বিপাকে পড়েছেন...

বিগ ব্যাশে রিশাদকে ধরে রাখল হোবার্ট
১৫ অক্টোবর ২০২৬

বিগ ব্যাশে রিশাদকে ধরে রাখল হোবার্ট

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) নিজের জায়গা আরও পোক্ত করলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন।...

সৌদি আরবে হামলা: আলকারাস-জোকোভিচদের টুর্নামেন্ট স্থগিত
১৫ অক্টোবর ২০২৬

সৌদি আরবে হামলা: আলকারাস-জোকোভিচদের টুর্নামেন্ট স্থগিত

সৌদি আরবে সাম্প্রতিক প্রাণঘাতী হামলার প্রভাব পড়েছে দেশটির ক্রীড়াঙ্গনে। ‘সিক্স কিংস স্ল্যাম’ প্রদর্শন...

হলান্ডের রেকর্ড ছাপিয়ে সিটির মাঠে পিএসজির জয়োল্লাস
১৫ অক্টোবর ২০২৬

হলান্ডের রেকর্ড ছাপিয়ে সিটির মাঠে পিএসজির জয়োল্লাস

প্রথমার্ধে একচেটিয়া দাপট দেখিয়ে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিল পিএসজি। কোণঠাসা অবস্থায় বিরতির পর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে