গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মধ্যরাতে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল, যেভাবে দেখবেন

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৩:৫১ পিএম, ১৫ জুলাই ২০২৬ | আপডেট: ০৭:০৩ এএম ২০২৬
মধ্যরাতে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল, যেভাবে দেখবেন
ছবি

ছবি সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মধ্যরাতে মুখোমুখি হবে দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ইংল্যান্ড। বাংলাদেশ সময় বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত ১টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই লড়াই। ফাইনালে ওঠার লড়াইয়ে ম্যাচটি ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে তুঙ্গে উত্তেজনা বিরাজ করছে।

বাংলাদেশের দর্শকরা টেলিভিশনে সরাসরি ম্যাচটি উপভোগ করতে পারবেন। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), টি স্পোর্টস ও সময় টেলিভিশন ম্যাচটি সম্প্রচার করবে।

মোবাইল ফোন, ট্যাব বা ল্যাপটপ থেকেও ম্যাচটি দেখা যাবে। নির্ধারিত সাবস্ক্রিপশনের মাধ্যমে মাই রবি, টফি ও বায়োস্কোপ অ্যাপে সরাসরি সম্প্রচারের সুবিধা থাকবে।

এ ছাড়া দেশের বিভিন্ন এলাকায় বড় পর্দায় ম্যাচ দেখার আয়োজন করা হয়েছে। ফলে বন্ধু-স্বজনদের সঙ্গে উৎসবমুখর পরিবেশে সেমিফাইনালের এই হাইভোল্টেজ লড়াই উপভোগের সুযোগ থাকছে।

ফাইনালের টিকিট নিশ্চিত করতে মুখোমুখি হওয়া দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নের এই ম্যাচে শেষ পর্যন্ত কে জয়ী হবে— আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড, সেটিই এখন ফুটবলপ্রেমীদের সবচেয়ে বড় অপেক্ষা।

এসি/আপ্র/১৫/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

আশা জাগিয়েও চীনের কাছে হারল বাংলাদেশের যুবারা
০৫ সেপ্টেম্বর ২০২৬

আশা জাগিয়েও চীনের কাছে হারল বাংলাদেশের যুবারা

জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত চীনের কাছে হেরে গেল বাংলাদেশ। চতুর্থ কোয়ার্টারে নিজেদের রক্ষণে নিষ্ক্রি...

দুই হারের পর গভীর রাতে বরখাস্ত জেরার্ড জোন্স
০৪ সেপ্টেম্বর ২০২৬

দুই হারের পর গভীর রাতে বরখাস্ত জেরার্ড জোন্স

এশীয় ফুটবল কনফেডারেশনের অনূর্ধ্ব-২০ বাছাইপর্বে টানা দুই ম্যাচে হারের পর বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের প্...

দলবদলে বিপ্লব, নতুন যুগে ম্যানচেস্টার সিটি
০৩ সেপ্টেম্বর ২০২৬

দলবদলে বিপ্লব, নতুন যুগে ম্যানচেস্টার সিটি

দলবদলের শেষ রাতের আগেও মনে হচ্ছিল, এনজো ফার্নান্দেজ হয়তো চেলসিতেই থেকে যাবেন। স্টামফোর্ড ব্রিজের ক্...

তিন ফরম্যাট মিলিয়ে নতুন টুর্নামেন্ট আনছে বিসিবি
০৩ সেপ্টেম্বর ২০২৬

তিন ফরম্যাট মিলিয়ে নতুন টুর্নামেন্ট আনছে বিসিবি

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নতুন যুগের সূচনা হতে যাচ্ছে আগামী নভেম্বরে। তিন ফরম্যাটের ক্রিকেটকে একটি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে