গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মেনু

টিফিনের টাকা জমিয়ে বন্ধুদের সহায়তা, শিশুদের প্রশংসায় প্রধানমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৯ পিএম, ১৫ জুলাই ২০২৬ | আপডেট: ০৪:৪৫ এএম ২০২৬
টিফিনের টাকা জমিয়ে বন্ধুদের সহায়তা, শিশুদের প্রশংসায় প্রধানমন্ত্রী
ছবি

ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির উদ্বোধন করেছেন। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বুধবার (১৫ জুলাই) আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের স্টল পরিদর্শনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ সময় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।

দেশের ৬০টি জেলার শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন অঞ্চলের ঐতিহ্য, সংস্কৃতি ও সৃজনশীলতা তুলে ধরা হয়। শিক্ষার্থীরা নিজেদের আঁকা ছবি, হস্তশিল্প এবং কাগজ দিয়ে তৈরি বিভিন্ন ঐতিহ্যবাহী নিদর্শন প্রদর্শন করে।

স্টল ঘুরে দেখার সময় প্রধানমন্ত্রী শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কুশলবিনিময় করেন এবং তাদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন। শিক্ষার্থীদের তৈরি হস্তশিল্প দেখে তিনি তাদের প্রশংসা করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।

একটি স্টলে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে জানায়, তারা প্রতিদিন টিফিনের টাকা থেকে কিছু অংশ জমিয়ে অসচ্ছল সহপাঠীদের সহায়তা করে এবং তাদের সঙ্গে টিফিন ভাগাভাগি করে খায়। এ কথা শুনে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমরা খুব ভালো কাজ করছ।’

স্টল পরিদর্শনের সময় বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি, পাঠদান, টিফিন এবং খেলাধুলার বিষয়ে শিক্ষকদের কাছ থেকেও তথ্য নেন প্রধানমন্ত্রী। ‘আনন্দ শিক্ষা’ ও ‘ডিজিটাল শিক্ষা’ কার্যক্রম সম্পর্কে অবহিত হওয়ার পর একটি শিক্ষামূলক খেলা সম্পর্কে শুনে তিনি বলেন, ‘গেমটা তো চমৎকার।’

আরেকটি স্টলে ছোট শিক্ষার্থীদের সঙ্গে হাত মিলিয়ে প্রধানমন্ত্রী তাদের বিদ্যালয় পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। তিনি বলেন, যেখানে ময়লা দেখবে, তুলে নির্দিষ্ট স্থানে ফেলবে।

হবিগঞ্জের একটি বিদ্যালয়ের স্টলে গিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার পরিচর্যা করার পরামর্শ দেন। শিক্ষার্থীরাও এ আহ্বানে সম্মতি জানায়।

শিশুদের জন্য সাজানো একটি ‘পকেট পাঠাগার’ ঘুরে দেখে প্রধানমন্ত্রী এর প্রশংসা করেন। শিক্ষার্থীরা জানান, পাঠাগারের বইগুলো বিভিন্ন স্তর অনুযায়ী সাজানো, যাতে প্রত্যেকে নিজের উপযোগী বই সহজে বেছে নিতে পারে।

স্টল পরিদর্শনের সময় শিশুদের কয়েকটি আবদারও পূরণ করেন প্রধানমন্ত্রী। একদল শিক্ষার্থীর অনুরোধে তিনি একটি টবে গাছের চারা রোপণ করেন, যা পরে বিদ্যালয় প্রাঙ্গণে স্মারক হিসেবে রোপণ করা হবে। অন্য একটি স্টলে শিশুদের অনুরোধে তাদের সঙ্গে ছবি তোলেন তিনি।

সকাল ১০টায় অনুষ্ঠানস্থলে পৌঁছে স্টল পরিদর্শন শুরু করেন প্রধানমন্ত্রী। প্রতিটি স্টল ঘুরে দেখার পর বেলা সাড়ে ১১টার দিকে তিনি পরিদর্শন শেষ করেন।

এসি/আপ্র/১৫/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

দুর্গাপূজার নিরাপত্তায় গোপালগঞ্জসহ তিন জেলায় বিজিবি মোতায়েন
১৬ অক্টোবর ২০২৬

দুর্গাপূজার নিরাপত্তায় গোপালগঞ্জসহ তিন জেলায় বিজিবি মোতায়েন

শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্তবর্তী জেলাগুলোর পাশাপাশি গোপালগঞ্জ, মাদারীপুর ও ফরি...

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি, কোথাও ১০ দিন কোথাও ১৬
১৬ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি, কোথাও ১০ দিন কোথাও ১৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে ছুটি। সরকারি ও বেসরকারি মাধ্যমি...

দুর্গাপূজা উপলক্ষে সাজেকে পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার
১৬ অক্টোবর ২০২৬

দুর্গাপূজা উপলক্ষে সাজেকে পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণের...

১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর নির্দেশ
১৬ অক্টোবর ২০২৬

১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর নির্দেশ

দেশের সব মোটরসাইকেলের সামনের দিকে নির্ধারিত মাপ ও শর্ত অনুযায়ী ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে