গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মেনু

উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিশ্বকাপের প্রস্তুতি ম‍্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নিউ জিল‍্যান্ড ও আয়ারল‍্যান্ড

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২১:২০ পিএম, ১৩ মে ২০২৬ | আপডেট: ১০:৪৬ এএম ২০২৬
বিশ্বকাপের প্রস্তুতি ম‍্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নিউ জিল‍্যান্ড ও আয়ারল‍্যান্ড
ছবি

ছবি সংগৃহীত

উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর ৩০ দিন আগে প্রস্তুতি ম‍্যাচের সূচি প্রকাশ করেছে আইসিসি। আগামী ৬ থেকে ১০ জুনের মধ‍্যে হবে ১২টি ম‍্যাচ। গত আসরের ফাইনালিস্ট নিউ জিল‍্যান্ড ও বাছাই পেরিয়ে আসা আয়ারল‍্যান্ডের বিপক্ষে দুটি ম‍্যাচ খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ পুরুষ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরির জন্মস্থান লাফবরায় আগামী ৬ জুন নিউ জিল‍্যান্ড ও এর তিন দিন পর আয়ারল‍্যান্ডের মুখোমুখি হবে নিগার সুলতানার দল।

বিশ্বকাপে এবার ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী অস্ট্রেলিয়া, ভারত, নেদারল্যান্ডস, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা।

আসর শুরু হবে ১২ জুন। বাংলাদেশের প্রথম ম্যাচ ১৪ জুন বার্মিংহামে নেদারল্যান্ডসের বিপক্ষে। 

 

এরপর ১৭ জুন লিডসে খেলা অস্ট্রেলিয়ার সঙ্গে, ২০ জুন ওল্ড ট্র্যাফোর্ডে পাকিস্তানের বিপক্ষে, একই মাঠে পরের ম্যাচ ভারতের বিপক্ষে এবং ২৮ জুন লর্ডসে লড়াই দক্ষিণ আফ্রিকার সঙ্গে।

বিশ্বকাপের আগে স্কটল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজও খেলবে বাংলাদেশ। দেশ ছাড়বেন তারা আগামী ২৫ মে।

 

ডিসি/আপ্র/১৩/০৫/২০২৬

সংশ্লিষ্ট খবর

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের
১০ নভেম্বর ২০২৬

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের

দুই বছর বিরতির পর আবারও ফিফপ্রোর বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।...

ড্রয়ে শেষ সিলেট টেস্ট, সিরিজ হারল বাংলাদেশ
০৯ নভেম্বর ২০২৬

ড্রয়ে শেষ সিলেট টেস্ট, সিরিজ হারল বাংলাদেশ

ম্যাচের ফলাফল চতুর্থ দিন শেষেই অনুমান করা যাচ্ছিল। পঞ্চম দিনে বাকি ছিল আনুষ্ঠানিকতা। সেটিও হয়ে গেল আ...

আহসানের দেড়শো, তামিমের ৭ উইকেটে উড়ে গেল মালয়েশিয়া
০৯ নভেম্বর ২০২৬

আহসানের দেড়শো, তামিমের ৭ উইকেটে উড়ে গেল মালয়েশিয়া

ব্যাট হাতে আহসান আল মুমিনের দুর্দান্ত দেড়শো, বল হাতে তাফিউল আলম তামিমের বিধ্বংসী বোলিং। দুই তরুণের ন...

অ্যাটলেটিকোর মাঠে কষ্টার্জিত জয়ে শীর্ষে বার্সেলোনা
০৯ নভেম্বর ২০২৬

অ্যাটলেটিকোর মাঠে কষ্টার্জিত জয়ে শীর্ষে বার্সেলোনা

ফারমিন লোপেজের জোড়া গোলে ঘুরে দাঁড়িয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে ব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই