গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ডিপিএল চলাকালে ড্রেসিংরুমে ফোন ব্যবহার নিষিদ্ধ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:০৬ পিএম, ০২ মে ২০২৬ | আপডেট: ১২:৩০ এএম ২০২৬
ডিপিএল চলাকালে ড্রেসিংরুমে ফোন ব্যবহার নিষিদ্ধ
ছবি

ছবি সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুমের খেলা মাঠে গড়াচ্ছে সোমবার থেকে। তার আগে শুক্রবার এই ফরম্যাটের বিস্তারিত বর্ণনা করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী এবারের আসর ৪ মে শুরু হয়ে শেষ হবে ১১ জুন। 

 

শনিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষিত হয়েছে স্পন্সর প্রতিষ্ঠানের নাম। এ সময় বিসিবির অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবাল এবারের লিগ চলাকালে ফোন ব্যবহার করা যাবে না বলে জানিয়েছেন। 

তিনি বলেন, ‘ঢাকা লিগে এবার কেউ ড্রেসিংরুমে ফোন ব্যবহার করতে পারবে না। মাঠে ঢুকেই ফোন জমা দিতে হবে।’ এর আগে প্রতিযোগী ক্লাবগুলোর প্রতি ধন্যবাদ জানিয়ে তামিম বলেন, ‘প্রথম বা দ্বিতীয় দিনেই আমরা প্রত্যেকটা ক্লাবকে ডাকি, তাদের সঙ্গে আলোচনা করা শুরু করি এবং তাদের আত্মবিশ্বাসী করে তুলি যে আগে যা হয়েছে ওই জিনিসগুলো পুনরায় হবে না। 

সব ঠিকঠাকভাবে হবে। তাদের প্রত্যেকটা টিমকেও আমি ধন্যবাদ জানাতে চাই।’ অ্যাড-হক কমিটির দায়িত্ব নেওয়ার পর থেকেই লিগ সচল করার লক্ষ্যে নামেন তিনি, ‘আমরা যখন এটার (বিসিবি) দায়িত্ব পেয়েছি, আমি আর আমার বোর্ডের প্রত্যেকটা মেম্বার, আমাদের জন্য প্রথম চ্যালেঞ্জটা ছিল যে ঢাকা প্রিমিয়ার লিগ বা অন্য যে লিগগুলো আছে এগুলোকে মাঠে কীভাবে ফেরত নিয়ে আসতে পারি– এটা নিয়ে কাজ করা।’

 ‘বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেট প্লেয়ারের জন্য এটা আমাদের ক্রিকেটিং ইকো-সিস্টেমের খুব গুরুত্বপূর্ণ টুর্নামেন্টগুলোর একটি। এটা আয়োজন করা চ্যালেঞ্জিং ছিল, কেননা গত কয়েক মাস ধরে ক্রিকেট একদম থেমে ছিল’, আরও যোগ করেন তামিম।

 

ডিসি/আপ্র/০২/০৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক হচ্ছে আকবরের
১৭ সেপ্টেম্বর ২০২৬

বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক হচ্ছে আকবরের

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক ছিলেন আকবর আলি। সেই আকবর এবার প্রথমবারের মতো বিদেশি ফ্...

বিপিএলে দুর্নীতির অভিযোগে বরখাস্ত ফ্র্যাঞ্চাইজির কর্ণধার ও ম্যানেজার
১৭ সেপ্টেম্বর ২০২৬

বিপিএলে দুর্নীতির অভিযোগে বরখাস্ত ফ্র্যাঞ্চাইজির কর্ণধার ও ম্যানেজার

বিপিএলে দুর্নীতিবিরোধী বিভিন্ন ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে আরও দুইজনের বিরুদ্ধে। তাদের একজন আব্দুল...

ভারত সিরিজের দারুণ পারফরম্যান্সে মাসসেরা দিনুশা
১৭ সেপ্টেম্বর ২০২৬

ভারত সিরিজের দারুণ পারফরম্যান্সে মাসসেরা দিনুশা

ক্যারিয়ারে প্রথমবারের মতো আইসিসির মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার সোনাল দিন...

বিগ ব্যাশকে বিদায় বলে কোচিংয়ে ওয়েড
১৭ সেপ্টেম্বর ২০২৬

বিগ ব্যাশকে বিদায় বলে কোচিংয়ে ওয়েড

আন্তর্জাতিক ক্রিকেটের পাঠ আগেই চুকিয়ে ফেলা ম্যাথু ওয়েড এবার বিদায় বলে দিলেন বিগ ব্যাশকে। কোচিং ক্যার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে সংঘটিত অনেক অপরাধের পেছনে জুয়া ও মাদককে অন্যতম মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধের পর শুধু গ্রেফতার, বিচার ও শাস্তি দিলেই এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অপরাধ কেন সংঘটিত হচ্ছে, তার মূল কারণ খুঁজে বের করে তা মোকাবিলা করতে হবে। প্রিয় পাঠক, মন্ত্রীর কথার সঙ্গে আপনি কি একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে