গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নিউজিল্যান্ড সিরিজ দিয়ে বাংলাদেশ দলে ফেরার আশা সাকিবের

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:০৫ পিএম, ০৬ মার্চ ২০২৬ | আপডেট: ২০:০৭ এএম ২০২৬
নিউজিল্যান্ড সিরিজ দিয়ে বাংলাদেশ দলে ফেরার আশা সাকিবের
ছবি

নিউজিল্যান্ড সিরিজ দিয়ে বাংলাদেশ দলে ফেরার আশা সাকিবের

দেশে না থাকলেও দেশের ক্রিকেটে বরাবরই আলোচনায় সাকিব আল হাসান। দেশের জার্সিতে তার খেলা নিয়ে নতুন করে গুঞ্জন চলছে বেশ জোরেশোরেই। খোদ ক্রীড়া প্রতিমন্ত্রী থেকে শুরু করে বিসিবির উর্ধ্বতন কর্তৃপক্ষ এমনকী ক্রিকেটাররাও সাকিবকে ফেরানোর বিষয়ে কথা বলছেন। দিন দুয়েক আগে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ যেমনটা বলছিলেন, সাকিবের মতো ক্রিকেটার দলে থাকলে অধিনায়কের কাজটা সহজ হয়ে যায়।
গুঞ্জন ছিল আসন্ন ঘরের মাঠে পাকিস্তান সিরিজেই সাকিবকে ফেরানো হয় কি না। যদিও আপাতত সে সম্ভাবনা নেই। এরই মধ্যে পাকিস্তান সিরিজের জন্য দল ঘোষণা করে দিয়েছে বিসিবি। সেখানে রাখা হয়নি সাকিবকে। মূলত তার মামলার ব্যাপারে কোনো অগ্রগতি না থাকায় দেশে ফেরেননি সাকিব। ফলে খেলা হচ্ছে না এই সিরিজ, অপেক্ষা আরো বাড়ছে।

পাকিস্তান সিরিজে না খেললেও আগামী মাসে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে ফেরার আশা করছেন সাকিব।  দেশের একটি সংস্থাকে এক খুদে বার্তায় এমনটি জানিয়েছেন সাকিব নিজেই। নিজের ফিটনেস ঠিক রাখতে কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছেন। 
এর আগে গত ৪ মার্চ কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সাকিবকে নিয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাব দিয়েছিলেন বিসিবি পরিচালক আসিফ আকবর। তিনি বলছিলেন, ‘সাকিবের কাজ চলছে। বিসিবির তরফ থেকে জিনিসটা চলে গেছে মন্ত্রণালয়ে। মন্ত্রণালয় কাজ করছে সাথে আমাদের লিগ্যাল টিমও কাজ করছে।’

আসিফ আরো বলছিলেন, ‘সাকিবের যে আইনগত বিষয়গুলো নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছিল, সেগুলোর জন্য মন্ত্রণালয় ও বিসিবি একসাথে কাজ করছে। আমরা খুব আশাবাদী দ্রুততম সময়ের মধ্যে সাকিবকে বাংলাদেশের ক্রিকেটে দেখতে পারব। আপনার মতো, সাকিবিয়ানদের মতো, সারা বাংলাদেশের মতো আমরাও অপেক্ষা করছি।’

প্রসঙ্গত, ২০২৪ সালে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। পতিত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য হওয়ায় তোপের মুখে পড়তে হয়। একাধিক মামলা থাকায় দেশেও ফিরতে পারেননি। যদিও একবার দেশে ফেরার চেষ্টায় দুবাই পর্যন্ত এসে আবার সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছে তাকে। 
সানা/আপ্র/৬/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া
২৪ সেপ্টেম্বর ২০২৬

জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া

ফিফা আশিয়ান কাপ খেলার উদ্দেশ্যে ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। ভিসা জটিলতার কারণে নির্ধারি...

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব
২৪ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। ১০০ মিটার স্প্রিন্টে ১০.৪৯ সে...

জাপানে জিমিদের প্রথম জয়
২৪ সেপ্টেম্বর ২০২৬

জাপানে জিমিদের প্রথম জয়

পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম লক্ষ্যভেদের পর, বাংলাদেশ খেলল আরও উজ্জীবিত হকি। টানা দুই হারের হতা...

দলে আসা তরুণদের মাঝে দারুণ সম্ভাবনা দেখছেন ব্রাজিল অধিনায়ক
২৪ সেপ্টেম্বর ২০২৬

দলে আসা তরুণদের মাঝে দারুণ সম্ভাবনা দেখছেন ব্রাজিল অধিনায়ক

সবশেষ বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে চার বছর পরের আসরের জন্য এরই মধ্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই