গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ফারহানের বিধ্বংসী সেঞ্চুরিতে ভর করে সুপার এইটে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৩ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২০:০৩ এএম ২০২৬
ফারহানের বিধ্বংসী সেঞ্চুরিতে ভর করে সুপার এইটে পাকিস্তান
ছবি

ছসি সংগৃহীত

এই ম্যাচটা ছিল পাকিস্তানের বাঁচামরার। কোনোমতে পঁচা শামুকে পা কাটলে বিদায় নিতে হতো আনপ্রেডিক্টেবলদের। তবে অঘটন হয়নি। বরং নামিবিয়াকে ১০২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে পা রেখেছে সালমান আলি আগার দল। 

৪ ম্যাচে ৩ জয় নিয়ে দ্বিতীয়পর্বে উঠেছে পাকিস্তান, হেরেছে কেবল ভারতের কাছে। নামিবিয়া ৪ ম্যাচের সবকটি হেরেছে।


কলম্বোতে প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ১৯৯ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল পাকিস্তান। জবাবে উসমান তারিক-শাদাব খানদের ঘূর্ণিতে ১৭.৩ ওভারে ৯৭ রানেই গুটিয়ে যায় নামিবিয়া। নামিবিয়ার দুজন ব্যাটার কেবল দুই অংক ছুঁতে পেরেছেন-লরেন স্টিনক্যাম্প (২২ বলে ২৩) আর আলেকজান্ডার বুসিং (২০ বলে ২০)। 

পাকিস্তানের উসমান তারিক ১৬ রানে ৪টি আর শাদাব খান ১৯ রানে শিকার করেন ৩টি উইকেট। এর আগে বাঁচামরার লড়াইয়ে ওপেনার সাহিবজাদা ফারহানের সেঞ্চুরিতে ৩ উইকেটে ১৯৯ রানের পুঁজি দাঁড় করায় পাকিস্তান। 

কলম্বোতে টস জিতে ব্যাটিং বেছে নেয় পাকিস্তান। ১২ বলে ১৪ রানে থামেন সাইম আইয়ুব। 

২৩ বলে ৩৮ রানের ক্যামিও উপহার দেন অধিনায়ক সালমান আলি আগা। বল সমান ৫ রান করে আউট হয়ে যান খাজা নাফে। তবে একটা প্রান্ত ধরে দলকে এগিয়ে নিতে থাকেন সাহিবজাদা। 

৩৭ বলে ফিফটির পরের ২০ বলে করেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৫৮ বলে ১১ বাউন্ডারি আর ৪ ছক্কায় ১০০ রানে অপরাজিত থাকেন এই ওপেনার। 

শেষদিকে নেমে ২২ বলে ১ চার আর ৩ ছক্কায় শাদাব খান করেন অপরাজিত ৩৬ রান। নামিবিয়ার জ্যাক ব্রাসেল ২ উইকেট পেলেও খরচ করেন ৪৮ রান।
 

সংশ্লিষ্ট খবর

জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া
২৪ সেপ্টেম্বর ২০২৬

জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া

ফিফা আশিয়ান কাপ খেলার উদ্দেশ্যে ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। ভিসা জটিলতার কারণে নির্ধারি...

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব
২৪ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। ১০০ মিটার স্প্রিন্টে ১০.৪৯ সে...

জাপানে জিমিদের প্রথম জয়
২৪ সেপ্টেম্বর ২০২৬

জাপানে জিমিদের প্রথম জয়

পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম লক্ষ্যভেদের পর, বাংলাদেশ খেলল আরও উজ্জীবিত হকি। টানা দুই হারের হতা...

দলে আসা তরুণদের মাঝে দারুণ সম্ভাবনা দেখছেন ব্রাজিল অধিনায়ক
২৪ সেপ্টেম্বর ২০২৬

দলে আসা তরুণদের মাঝে দারুণ সম্ভাবনা দেখছেন ব্রাজিল অধিনায়ক

সবশেষ বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে চার বছর পরের আসরের জন্য এরই মধ্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই