গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মেনু

দলে আসা তরুণদের মাঝে দারুণ সম্ভাবনা দেখছেন ব্রাজিল অধিনায়ক

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:২৪ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৪:৪১ এএম ২০২৬
দলে আসা তরুণদের মাঝে দারুণ সম্ভাবনা দেখছেন ব্রাজিল অধিনায়ক
ছবি

ছবি সংগৃহীত

সবশেষ বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে চার বছর পরের আসরের জন্য এরই মধ্যে দল গোছানো শুরু করে দিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। সেখানে তরুণদের প্রাধ্যান্য দিয়েছেন তিনি। কোচের এই সিদ্ধান্ত ও পরিকল্পনায় দারুণ কিছু হবে বলেই বিশ্বাস মার্কিনিয়োসের। 

 

এবারের আন্তর্জাতিক বিরতিতে মোট তিনটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল; অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ও ভারতের বিপক্ষে একটি। ম্যাচগুলোর জন্য আনচেলত্তি যে দল দিয়েছেন, সেখানে তরুণের সমাগম। কখনও জাতীয় দলে না খেলা মোট ৯ জনকে ডেকেছেন কোচ। 

 

এই তরুণদের মাঝে দারুণ সম্ভাবনা দেখছেন মার্কিনিয়োস। তাদের সঙ্গে নিয়ে আবারও শীর্ষ পর্যায়ে ফেরার স্বপ্নও দেখছেন তিনি। “এই খেলোয়াড়রা জাতীয় দলে থাকার যোগ্য, সেকারণেই তারা এখানে। 

 

এই নতুন প্রজন্মের ফুটবলারদের দারুণ দেখতে পাচ্ছি আমরা এবং তাদের সঙ্গে এখানে থাকতে পেরে, আরও একটি যুগের অংশ হতে পেরে আমি খুব খুশি। “আমরা নিজেদের অভিজ্ঞতা থেকে ইতিবাচক সবকিছু তাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব; সময়ের সঙ্গে তারাও খারাপ অভিজ্ঞতা থেকে শিখবে। 

এই পর্বে ভালোভাবে শুরু করতে সেরা উপায়ে প্রস্তুতি নেওয়াই এখন মূল কথা।” জাতীয় দলে মার্কিনিয়োসের অভিষেকের পর ১৫ বছরের বেশি সময় কেটে গেছে। খেলে ফেলেছেন ১১০টি ম্যাচ, দেশটির হয়ে সর্বাধিক ম্যাচ খেলাদের তালিকার তার অবস্থান সপ্তম। বয়স হয়েছে ৩২ বছর।


২০৩০ বিশ্বকাপের ভাবনায় আনচেলত্তি দলে তরুণদের প্রাধান্য দিলেও, মার্কিনিয়োস ঠিকই কোচের আস্থা ধরে রেখেছেন। 

তিনি দলের অধিনায়কও। তবে কেবল অভিজ্ঞতার জোরে যে আগামীতে জায়গা নিশ্চিত থাকবে না, সেটাও বোঝেন পিএসজি তারকা। “অনেক অভিজ্ঞ খেলোয়াড়, এখানে খেলতে আরও বেশি অভ্যস্ত ফুটবলাররা ব্রাজিল জাতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ, তবে এটা আমাদের মনে শান্তি দেয় না যে দলে আমাদের জায়গা তো নিশ্চিতই। 

“সবাই জায়গা পেতে লড়াই করছে। যারা এই দলে আগে ছিল, তাদেরকে জায়গা পেতে লড়াই করতে হবে এবং যেসব খেলোয়াড় প্রথমবার এসেছে তাদেরও টিকে থাকতে লড়াই চালিয়ে যেতে হবে। 

আমার মতে, এটাই আমাদের জাতীয় দলকে শক্তিশালী করবে।” অস্ট্রেলিয়ার বিপক্ষে শুক্রবার প্রথম ম্যাচটি খেলবে ব্রাজিল। তাদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি হবে আগামী মঙ্গলবার। পরে ৩ অক্টোবরে কলকাতায় দলটি মুখোমুখি হবে ভারতের। অস্ট্রেলিয়ায় ম্যাচ দুটি হবে টাউন্সভিল ও ব্রিজবেনে। 

 

দেশটির বিপক্ষে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সবশেষ খেলে ২০১৭ সালে, সেবার ৪-০ গোলে জিতেছিল তারা। ভারতের বিপক্ষে খেলবে এই প্রথম।

ডিসি | আপ্র | ২৪-০৯-২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের
১০ নভেম্বর ২০২৬

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের

দুই বছর বিরতির পর আবারও ফিফপ্রোর বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।...

ড্রয়ে শেষ সিলেট টেস্ট, সিরিজ হারল বাংলাদেশ
০৯ নভেম্বর ২০২৬

ড্রয়ে শেষ সিলেট টেস্ট, সিরিজ হারল বাংলাদেশ

ম্যাচের ফলাফল চতুর্থ দিন শেষেই অনুমান করা যাচ্ছিল। পঞ্চম দিনে বাকি ছিল আনুষ্ঠানিকতা। সেটিও হয়ে গেল আ...

আহসানের দেড়শো, তামিমের ৭ উইকেটে উড়ে গেল মালয়েশিয়া
০৯ নভেম্বর ২০২৬

আহসানের দেড়শো, তামিমের ৭ উইকেটে উড়ে গেল মালয়েশিয়া

ব্যাট হাতে আহসান আল মুমিনের দুর্দান্ত দেড়শো, বল হাতে তাফিউল আলম তামিমের বিধ্বংসী বোলিং। দুই তরুণের ন...

অ্যাটলেটিকোর মাঠে কষ্টার্জিত জয়ে শীর্ষে বার্সেলোনা
০৯ নভেম্বর ২০২৬

অ্যাটলেটিকোর মাঠে কষ্টার্জিত জয়ে শীর্ষে বার্সেলোনা

ফারমিন লোপেজের জোড়া গোলে ঘুরে দাঁড়িয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে ব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই