গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ছয় গোল খেল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৩ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৪৪ এএম ২০২৬
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ছয় গোল খেল বাংলাদেশ
ছবি

ছবি সংগৃহীত

একাদশে ছয় পরিবর্তন এনে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শুরুতে উজ্জীবিত ফুটবল খেলল বাংলাদেশ। অভাবনীয় কিছু করতে অবশ্য পারলেন না ঋতুপর্ণা-মনিকারা। তবে হারলেও উত্তর কোরিয়া ম্যাচের তুলনায় কম গোল হজমের লক্ষ্য অন্তত পূরণ হলো দলের।

নাগাই স্টেডিয়ামে বৃহস্পতিবার এশিয়ান গেমসের নারী ফুটবল ইভেন্টে ৬-০ গোলে হেরেছে বাংলাদেশ। টানা দুই জয়ে কোয়ার্টার-ফাইনালে উঠল এই ইভেন্টে তিনটি ব্রোঞ্জ জেতা দক্ষিণ কোরিয়া। অন্যদিকে টানা দুই হারে শঙ্কায় পড়ে গেল বাংলাদেশের সেরা আটে ওঠা।

উত্তর কোরিয়ার বিপক্ষে ১০-০ গোলে হেরে গ্রুপ পর্ব শুরু করে বাংলাদেশ। এখনও তাদের সামনে আছে তিন গ্রুপে তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা দুইয়ে থেকে কোয়ার্টার-ফাইনাল খেলার সুযোগ। এ লক্ষ্য পূরণে সোমবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মিয়ানমারের মুখোমুখি হবে বাংলাদেশ।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলে হেরে গ্রুপ পর্ব শুরু করে মিয়ানমার।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আনিকা রানিয়া সিদ্দিকী, সুলতানা, আইরিন খাতুন, সুরভি আরফিন, অর্পিতা বিশ্বাস ও মিলি আক্তারের জায়গায় বাটলার খেলান ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার জুনিয়র, শিউলি আজিম, মনিকা চাকমা, শামসুন্নাহার সিনিয়র ও রুপনা চাকমাকে।

অভিজ্ঞদের নিয়ে বেশ সাহসী ফুটবল খেলতে থাকে বাংলাদেশ।

ষোড়শ মিনিটে প্রতিরোধ ভাঙে বাংলাদেশের। কর্নার থেকে হেডে লক্ষ্যভেদ করেন কিম মিনজি। মিলির বদলে লম্বা সময় পর পোস্টে ফেরা রুপনা লাফিয়েও পাননি বলের নাগাল। পরের মিনিটে নিজেদের ভুলে আবার গোল খেতে বসে তারা। বল ক্লিয়ার করতে পা বাড়িয়ে দেন ঋতুপর্ণা, ভাগ্য ভালো পোস্ট ঘেঁষে তা বেরিয়ে যায়।

৩৬তম মিনিটে চো হাইজোর দূরপাল্লার শট ফিস্ট করে ফেরান দুটি উইমেন’স সাফ জয়ী গোলকিপার রুপনা। পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে দক্ষিণ কোরিয়া। দুই ডিফেন্ডারের ফাঁক গলে বেরিয়ে প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন জেওং দাবিন। রুপনা কিছু করার সুযোগই পাননি। অবশ্য ভিডিও রিপ্লেতে দেখা যায়, বেরিয়ে যাওয়ার সময় দাবিন অফসাইডে ছিলেন।

দ্বিতীয়ার্ধে তহুরাকে তুলে আনিকাকে নামান বাটলার। তবে এ অর্ধে দক্ষিণ কোরিয়া আরও আক্রমণাত্মক খেলে চার গোল তুলে নেয়। ৬৫তম মিনিটে চো ইউরি ব্যবধান আরও বাড়ান। ৭৬তম মিনিটে সতীর্থের কাটব্যাকে জি সইয়ুন প্লেসিং শটে এবং তিন মিনিট পর হিউন সিউনজি লক্ষ্যভেদ করেন।

যোগ করা সময়ে শেষ গোলটি করেন কো ইয়োজিন।


ডিসি/ আপ্র/১৭/০৯/২০২৬

সংশ্লিষ্ট খবর

বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক হচ্ছে আকবরের
১৭ সেপ্টেম্বর ২০২৬

বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক হচ্ছে আকবরের

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক ছিলেন আকবর আলি। সেই আকবর এবার প্রথমবারের মতো বিদেশি ফ্...

বিপিএলে দুর্নীতির অভিযোগে বরখাস্ত ফ্র্যাঞ্চাইজির কর্ণধার ও ম্যানেজার
১৭ সেপ্টেম্বর ২০২৬

বিপিএলে দুর্নীতির অভিযোগে বরখাস্ত ফ্র্যাঞ্চাইজির কর্ণধার ও ম্যানেজার

বিপিএলে দুর্নীতিবিরোধী বিভিন্ন ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে আরও দুইজনের বিরুদ্ধে। তাদের একজন আব্দুল...

ভারত সিরিজের দারুণ পারফরম্যান্সে মাসসেরা দিনুশা
১৭ সেপ্টেম্বর ২০২৬

ভারত সিরিজের দারুণ পারফরম্যান্সে মাসসেরা দিনুশা

ক্যারিয়ারে প্রথমবারের মতো আইসিসির মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার সোনাল দিন...

বিগ ব্যাশকে বিদায় বলে কোচিংয়ে ওয়েড
১৭ সেপ্টেম্বর ২০২৬

বিগ ব্যাশকে বিদায় বলে কোচিংয়ে ওয়েড

আন্তর্জাতিক ক্রিকেটের পাঠ আগেই চুকিয়ে ফেলা ম্যাথু ওয়েড এবার বিদায় বলে দিলেন বিগ ব্যাশকে। কোচিং ক্যার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে সংঘটিত অনেক অপরাধের পেছনে জুয়া ও মাদককে অন্যতম মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধের পর শুধু গ্রেফতার, বিচার ও শাস্তি দিলেই এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অপরাধ কেন সংঘটিত হচ্ছে, তার মূল কারণ খুঁজে বের করে তা মোকাবিলা করতে হবে। প্রিয় পাঠক, মন্ত্রীর কথার সঙ্গে আপনি কি একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে