গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সাফে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভুটান

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:২৭ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:১৫ এএম ২০২৬
সাফে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভুটান
ছবি

ছবি সংগৃহীত

দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই সাফ চ্যাম্পিয়নশিপের সূচি ঘোষণা করেছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। পঞ্চদশ আসরের উদ্বোধনী দিনে মুখোমুখি হবে এই উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। 

 

স্বাগতিক বাংলাদেশ গ্রুপ পর্ব শুরু করবে ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে। আগামী ৫ থেকে ১৭ পর্যন্ত চলবে এবারের সাফ। ২০১৮ সালে সবশেষ এই প্রতিযোগিতা আয়োজন করে বাংলাদেশ। এর আগে ২০০৩ ও ২০০৯ সালের আয়োজক ছিল তারা। 

২০০৩ আসরে নিজেদের একমাত্র শিরোপা জেতে বাংলাদেশ।


মঙ্গলবার সূচি ঘোষণা করেছে সাফ। ‘এ’ গ্রুপে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে; ১১ নভেম্বর। প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়ন ভারত, এ পর্যন্ত নয়টি শিরোপা জিতেছে তারা। 

ভারতের বাইরে একাধিক শিরোপা আছে কেবল মালদ্বীপের। ২০০৮ ও ২০১৮ সালে চ্যাম্পিয়ন হয়েছিল দ্বীপ দেশটি। 

 

বাংলাদেশ ছাড়া একবার করে এই ট্রফি জিতেছে আফগানিস্তান (২০১৩), শ্রীলঙ্কা (১৯৯৫)। 

‘বি’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে আছে মালদ্বীপ। সবশেষ ২০২৩ সালে বেঙ্গালুরুতে হওয়া প্রতিযোগিতায় গ্রুপ পর্বে পাকিস্তানকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল ভারত। 

 

সেবার বাংলাদেশ খেলেছিল শেষ চারে। ১৪ নভেম্বর একই দিনে অনুষ্ঠিত হবে দুটি সেমি-ফাইনাল। ১৭ নভেম্বর হবে শিরোপা লড়াই।

ডিসি/আপ্র/১৫/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি
১৫ সেপ্টেম্বর ২০২৬

টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি

আসন্ন এশিয়ান গেমস শেষে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে পদত্যাগ করতে যাচ্ছেন নিগার সুলতানা জ্যোতি। ম...

বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত ছিল আসিফ নজরুলের: তদন্ত প্রতিবেদন
১৫ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত ছিল আসিফ নজরুলের: তদন্ত প্রতিবেদন

নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণে অস...

শচীনকে পেছনে ফেলে টেলরের বিশ্বরেকর্ড
১৫ সেপ্টেম্বর ২০২৬

শচীনকে পেছনে ফেলে টেলরের বিশ্বরেকর্ড

২২ বছর ৪ মাস। ওয়ানডে ক্রিকেটে এত দীর্ঘ সময় আর কেউ খেলেননি। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে হারারেতে সি...

স্মিথের অবসরের ইঙ্গিত
১৫ সেপ্টেম্বর ২০২৬

স্মিথের অবসরের ইঙ্গিত

অস্ট্রেলিয়ার ক্রিকেটে স্টিভেন স্মিথের ভবিষ্যৎ নিয়ে নতুন করে তৈরি হয়েছে কৌতূহল। ৩৭ বছর বয়সী এই তারকা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই