গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল, মনে করেন ঢাবি শিক্ষিকা মোনামী

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:০৯ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৯:১১ এএম ২০২৬
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল, মনে করেন ঢাবি শিক্ষিকা মোনামী
ছবি

ছবি সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের বিষয়ে করা একটি পোস্ট নিয়ে তুমুল শোরগোলের মধ্যেই তিনি ও তার দল জানিয়েছেন যে, ওই অ্যাকাউন্টটি শনিবার বিকেলে কিছুক্ষণের জন্য হ্যাক হয়েছিল এবং সেই সময়ের মধ্যেই ওই পোস্টটি করা হয়েছে। এ বিষয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরিন আমিন ভূঁইয়া (মোনামী) নিজস্ব অভিমত দিয়েছেন। তিনি মনে করেন, আসলেই এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল।

এ বিষয়ে রবিবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে  শেহরিন আমিন ভূঁইয়া (মোনামী) বলেন,  ‘গতকাল থেকে জামায়াত ইস্যুতে আমাকে রিলেট করে অনেকেই অনেক রকম কথা বলছেন।

আমি কোনো রাজনৈতিক দলের মুখপাত্র নই যে রাজনীতির সব বিষয়ে আমাকে রেসপন্স করতে হবে।’
এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে—এমন একটি ব্যাখ্যাসম্বলিত পোস্ট শেয়ার করে তিনি বলেন, ‘শারীরিকভাবে অসুস্থ থাকায় গতকাল রাতে আমি সোশ্যাল মিডিয়ায় ছিলাম না। আজ ঘুম থেকে উঠে সেই ভাইরাল পোস্ট দেখি এবং ইতোমধ্যে জামায়াত থেকে এর রেসপন্স/ক্লারিফিকেশন এসেছে। জামায়াতের এই এক্সপ্ল্যানেইশন শুনে আমার মনে হয়নি সেই পোস্টটি তাদের টিমের পক্ষ থেকে দেওয়া হয়েছে।

জামায়াত এভিডেন্সসহ তাদের ক্লেরিফিকাশন দিয়েছে এবং আমি এটা বিশ্বাস করেছি। আপনি বা আপনারা কনভিনিয়েন্সড না হলে সেটা আপনার বা আপনাদের ব্যক্তিগত ব্যাপার।’
শেষে ঢাবির এই শিক্ষিকা লিখেছেন, ‘সামান্যতম সাধারণ বোধ যাদের আছে, তারা সবাই বুঝবে—নির্বাচনের মাত্র ১০ দিন আগে কোনো দলই নিজেকে নিজে ধ্বংস করার মতো কাজ করবে না।’

ওআ/আপ্র/০১/০২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সামাজিক মাধ্যমে দ্রুত আয়ের পথ তৈরি করবেন যেভাবে
০৩ অক্টোবর ২০২৬

সামাজিক মাধ্যমে দ্রুত আয়ের পথ তৈরি করবেন যেভাবে

সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হলো। কয়েক ঘণ্টার মধ্যেই লাখো মানুষ সেটি দেখলেন। এরপর শুরু হলো আয়।...

ফেসবুকের ভিডিও দেখে নিখোঁজ স্ত্রীকে ফিরে পেলেন স্বামী
০২ অক্টোবর ২০২৬

ফেসবুকের ভিডিও দেখে নিখোঁজ স্ত্রীকে ফিরে পেলেন স্বামী

প্রায় তিন মাস ধরে নিখোঁজ ছিলেন আলেয়া বেগম। আত্মীয়স্বজনের বাড়ি, রেলস্টেশন, বাস টার্মিনাল, মাজার, হাস...

নীতিতে নিষেধ, তবু ১৯ বাংলাদেশি বাহিনীর পেইজে আয়ের সুযোগ দিয়েছে মেটা
০১ অক্টোবর ২০২৬

নীতিতে নিষেধ, তবু ১৯ বাংলাদেশি বাহিনীর পেইজে আয়ের সুযোগ দিয়েছে মেটা

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার নিজস্ব নীতিতে সরকারি প্রতিষ্ঠান ও সংস্থার পেইজ মনিটাইজেশনের জন্য বিবেচ...

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করলো নিউজিল্যান্ড
২৭ আগস্ট ২০২৬

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করলো নিউজিল্যান্ড

শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ আনতে এবার বড় পদক্ষেপের পথে নিউজিল্যান্ড। অনূর্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে