গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মহররমের চাঁদ দেখা গেছে, আশুরা ২৬ জুন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৫ পিএম, ১৬ জুন ২০২৬ | আপডেট: ২১:৪৫ এএম ২০২৬
মহররমের চাঁদ দেখা গেছে, আশুরা ২৬ জুন
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশের আকাশে মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। বুধবার (১৭ জুন) শুরু হচ্ছে মহররম মাস ও নতুন বছর ১৪৪৮ হিজরি। আগামী ২৬ জুন শুক্রবার (১০ মহররম) দেশে পবিত্র আশুরা পালিত হবে।

ঢাকার বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান।

সভায় অতিরিক্ত সচিব জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৮ সনের মহররম মাসের চাঁদ দেখা গেছে।

এবার ২৯ দিনেই শেষ হলো জিলহজ মাস। হিজরি সনের প্রথম মাস হচ্ছে মহররম। আশুরার দিন দেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে। শিয়ারা বিশেষভাবে আশুরা পালন করে।

কারবালা প্রান্তরে হজরত মুহাম্মদ (স.) এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) এর শাহাদতবরণের শোকাবহ ঘটনাকে কেন্দ্র করে মূলত আমাদের দেশে আশুরা পরিচিত। তবে ইসলামের ইতিহাসে পবিত্র আশুরা আরও কিছু তাৎপর্যময় ঘটনায় উজ্জ্বল হয়ে আছে। আশুরার রোজা (আশুরার দিন এবং আগে বা পরে একদিন) রাখার বিষয়ে বিশেষ ফজিলতের কথা বলা হয়েছে হাদিসে।
সানা/আপ্র/১৬/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সংসার সুখের হয় হালাল উপার্জনে
২৫ সেপ্টেম্বর ২০২৬

সংসার সুখের হয় হালাল উপার্জনে

ইসলাম===

কর্মজীবীদের জন্য ছোট ছোট আমল
১৮ সেপ্টেম্বর ২০২৬

কর্মজীবীদের জন্য ছোট ছোট আমল

ইসলাম===

রোজা শুরুর সম্ভাব্য তারিখ জানা গেল
১৫ সেপ্টেম্বর ২০২৬

রোজা শুরুর সম্ভাব্য তারিখ জানা গেল

নতুন বছর শুরু হতে আর তিন মাস বাকি। তবে এরমধ্যেই ধর্মপ্রাণ মুসল্লিদের চোখ ২০২৭ সালের ক্যালেন্ডারে। কব...

দয়াল নবীর (সা.) অনিন্দ্য শিক্ষা
১১ সেপ্টেম্বর ২০২৬

দয়াল নবীর (সা.) অনিন্দ্য শিক্ষা

ইসলাম===

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই