গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

যশোরে এক মসজিদেই ইতিকাফে বসেছেন ৯ দেশের ১৬০০ মুসল্লি

জেলা প্রতিনিধি, যশোর

জেলা প্রতিনিধি, যশোর

প্রকাশিত: ১৮:০০ পিএম, ১৭ মার্চ ২০২৬ | আপডেট: ১০:৪৮ এএম ২০২৬
যশোরে এক মসজিদেই ইতিকাফে বসেছেন ৯ দেশের ১৬০০ মুসল্লি
ছবি

ছবি সংগৃহীত

যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের সতীঘাটা এলাকার আশরাফুল মাদারিস কম্পাউন্ডে অবস্থিত মসজিদটি থেকে নামাজ পড়ে বের হচ্ছেন মুসল্লিরা।
পবিত্র রমজান মাসের শেষ দশকে দেশের বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিরা ইতিকাফে বসেন। শহরাঞ্চলের মসজিদগুলোতে সাধারণত ইতিকাফে বসা মুসল্লি সহজেই পাওয়া যায়। তবে প্রত্যন্ত এলাকার অনেক মসজিদে ইতিকাফে বসার মতো মুসল্লি খুঁজে পাওয়া দুষ্কর হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে টাকা-পয়সা খরচ করেও ইতিকাফে বসার জন্য মানুষ পাওয়া যায় না।

এমন পরিস্থিতিতে যশোরের একটি মসজিদে এবার প্রায় দেড় হাজারেরও বেশি মুসল্লি একসঙ্গে ইতিকাফে বসায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মসজিদটিতে ইতিকাফে বসা মুসল্লিদের মধ্যে দেশের প্রায় সব জেলার মুসল্লির পাশাপাশি আটটি দেশের ৭৫ জন বিদেশি মুসল্লিও রয়েছেন।

স্থানীয়রা জানান, যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের সতীঘাটা এলাকার আশরাফুল মাদারিস কম্পাউন্ডে অবস্থিত মসজিদটিতে প্রথম রমজান থেকেই নফল ইতিকাফে বসার জন্য বিপুলসংখ্যক মুসল্লি আসতে শুরু করেন। শেষ দশকের সুন্নত ইতিকাফে মুসল্লির সংখ্যা দাঁড়ায় প্রায় এক হাজার ৬০০ জনে। এদের মধ্যে ভারত, পাকিস্তান, মিয়ানমার, সিঙ্গাপুর, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও পানামার ৭৫ জন মুসল্লিও রয়েছেন।

আশরাফুল মাদারিসের বিশাল কম্পাউন্ডের একাংশে চারতলাবিশিষ্ট মসজিদটিতে একযোগে সহস্রাধিক মুসল্লি ইতিকাফ করতে পারেন। মসজিদটির পরিচালনার দায়িত্বে থাকা আশরাফুল মাদারিসের মহাপরিচালক মাওলানা নাসীরুল্লাহ বলেন, ২০২৩ সাল থেকে এখানে বড় পরিসরে ইতিকাফের আয়োজন করা হচ্ছে।

আশরাফুল মাদারিসের শিক্ষা সচিব হাফেজ মাওলানা সাব্বির আহমাদ জানান, শায়খুল হাদিস মাহমুদুল হাসান গাঙ্গুহি (রহ.)-এর সিলসিলার অনুসারীরাই মূলত এখানে ইতিকাফে অংশ নেন। বর্তমানে দক্ষিণ আফ্রিকার নাগরিক শায়খ ইব্রাহিম আফ্রিকি এই সিলসিলার অন্যতম প্রধান ব্যক্তিত্ব। তিনি যেখানে যান, দেশ-বিদেশে ছড়িয়ে থাকা তাঁর অনুসারীরাও তাঁর সান্নিধ্য লাভের জন্য সেখানে ছুটে যান।

এবার শায়খ ইব্রাহিম আফ্রিকি যশোরের আশরাফুল মাদারিস প্রাঙ্গণের মসজিদে অবস্থান করছেন। সে কারণে দেশ-বিদেশে থাকা তাঁর অনুসারীরাও এখানে এসে ইতিকাফে অংশ নিয়েছেন। ইতিকাফ চলাকালে নামাজের আগে শায়খ ইব্রাহিম আফ্রিকিসহ দেশ-বিদেশের প্রখ্যাত আলেমরা নসিহত পেশ করছেন। ভিন্ন ভাষায় দেওয়া নসিহত বাংলায় অনুবাদ করেও মুসল্লিদের শোনানো হচ্ছে।

ইতিকাফে অংশ নেয়া বিপুলসংখ্যক মুসল্লির ইফতার, রাতের খাবার ও সেহরির আয়োজন করা হয়েছে আশরাফুল মাদারিস কম্পাউন্ডেই। মাদরাসার শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও প্রায় এক হাজার ৮০০ শিক্ষার্থী মুসল্লিদের সেবায় নিয়োজিত রয়েছেন।

আশরাফুল মাদারিস কর্তৃপক্ষ জানায়, বিদেশি মুসল্লিদের অনেকেই বাংলাদেশি খাবারে পুরোপুরি অভ্যস্ত নন। তাই তাদের খাদ্যাভ্যাসের বিষয়টি বিবেচনায় রেখে আলাদা খাবারের ব্যবস্থাও করার চেষ্টা করা হচ্ছে।

এসি/আপ্র/১৭/৩/২০২৬

 



 

সংশ্লিষ্ট খবর

২০৩০ সালে একই বছরে দুইবার রমজান!
০৩ অক্টোবর ২০২৬

২০৩০ সালে একই বছরে দুইবার রমজান!

২০৩০ সালে একই গ্রেগরিয়ান বছরে দুইবার পবিত্র রমজান মাস পেতে যাচ্ছেন বিশ্বের মুসলমানরা। জানুয়ারি ও ডিস...

২০২৭ সালের হজ ঘিরে যুগান্তকারী প্যাকেজ ঘোষণা করলো সৌদি
৩০ সেপ্টেম্বর ২০২৬

২০২৭ সালের হজ ঘিরে যুগান্তকারী প্যাকেজ ঘোষণা করলো সৌদি

২০২৭ সালের হজ মৌসুম ঘিরে ‘যুগান্তকারী’ এক প্যাকেজ ঘোষণা করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। নতুন...

নামাজে তাশাহুদের কোনো অংশ ছুটে গেলে করণীয়
২৭ সেপ্টেম্বর ২০২৬

নামাজে তাশাহুদের কোনো অংশ ছুটে গেলে করণীয়

আল্লাহ তায়ালা মুমিনের জন্য প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। নামাজ ইসলামের প্রধান ও ফরজ ইবাদত। নাম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে