গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

সংসদে সবাইকে ১০ কেজি করে আম উপহার জামায়াত আমিরের

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫১ পিএম, ২৩ জুন ২০২৬ | আপডেট: ০০:৫৪ এএম ২০২৬
সংসদে সবাইকে ১০ কেজি করে আম উপহার জামায়াত আমিরের
ছবি

ছবি সংগৃহীত

জাতীয় সংসদ ভবনে এক ব্যতিক্রমী ও নজিরবিহীন সৌজন্য দৃশ্য দেখা গেছে। বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সংসদের স্পিকার, মন্ত্রী, সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্য থেকে শুরু করে সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষ উপহার পাঠিয়েছেন।

সোমবার (২২ জুন) সকাল থেকেই সংসদ ভবনের বিভিন্ন করিডোর ও দপ্তরে কৌতূহল ছড়িয়ে পড়ে। পরে জানা যায়, বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে পাঠানো প্রতিটি প্যাকেটে ছিল ১০ কেজি করে মৌসুমি সুস্বাদু আম, যা সংসদের সব স্তরের মানুষের মধ্যে সমানভাবে বিতরণ করা হয়।

সংসদ সচিবালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা জানান, সাধারণত উচ্চপদস্থ ব্যক্তিরাই এমন উপহার পেয়ে থাকেন। তবে এবার ঝাড়ুদার, পিয়ন, লিফটম্যান ও গাড়িচালকসহ সব পর্যায়ের কর্মীদেরও এই উপহারের আওতায় আনা হয়।

বিরোধীদলীয় নেতার কার্যালয়ের প্রতিনিধিরা সংসদের প্রতিটি দপ্তরে গিয়ে সুশৃঙ্খলভাবে উপহার পৌঁছে দেন বলে জানা গেছে।

উপহার পেয়ে সংসদ সচিবালয়ের এক অফিস সহায়ক বলেন, ছোট চাকরি করার কারণে সাধারণত এমন উপহার আমাদের কাছে পৌঁছায় না। এবার সবাইকে অন্তর্ভুক্ত করে উপহার দেওয়া আমাদের জন্য সম্মানের বিষয়।

এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংসদের বিভিন্ন পর্যায়ের সদস্যরাও। নাম প্রকাশে অনিচ্ছুক এক সংসদ সদস্য বলেন, রাজনৈতিক ভিন্নতা থাকলেও সংসদের ভেতরে এ ধরনের সৌজন্য ও মানবিক উদ্যোগ প্রশংসনীয়।

সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, বিরোধীদলীয় নেতা দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রথাগত রাজনৈতিক আচরণের বাইরে গিয়ে বিভিন্ন মানবিক ও ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করছেন। এবারের উপহার বিতরণকেও তারা সেই ধারাবাহিকতার অংশ হিসেবে দেখছেন, যা সব শ্রেণির মানুষের প্রতি সমান মূল্যায়নের একটি বার্তা বহন করে। 
সানা/আপ্র/২৩/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ
০৫ অক্টোবর ২০২৬

কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন শাহের মাজার প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা...

অন্যের খেলার দাবার বোর্ড হতে চাই না: শামা ওবায়েদ
০৩ অক্টোবর ২০২৬

অন্যের খেলার দাবার বোর্ড হতে চাই না: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশ এখন এমন একটি অবস্থানে রয়েছে যেখানে আমরা...

ফাঁসিও হলেও আওয়ামী লীগ করব: সাবিনা তুহিন
৩০ সেপ্টেম্বর ২০২৬

ফাঁসিও হলেও আওয়ামী লীগ করব: সাবিনা তুহিন

রাষ্ট্রদ্রোহ মামলায় আদালতে হাজির হওয়ার পর প্রিজনভ্যানে তোলার সময় আওয়ামী লীগ করার কারণে ফাঁসি হলেও দল...

মিরপুরে উচ্ছেদে বিস্মিত শফিকুর রহমান, বললেন সম্পৃক্ত করা যেত
৩০ সেপ্টেম্বর ২০২৬

মিরপুরে উচ্ছেদে বিস্মিত শফিকুর রহমান, বললেন সম্পৃক্ত করা যেত

রাজধানীর মিরপুরে উচ্ছেদ অভিযান কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে