গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

গাজীপুরে যুবলীগের মিছিল থেকে পুলিশকে হুমকি

জেলা প্রতিনিধি, গাজীপুর

জেলা প্রতিনিধি, গাজীপুর

প্রকাশিত: ২১:৫২ পিএম, ২১ জুন ২০২৬ | আপডেট: ০২:৪২ এএম ২০২৬
গাজীপুরে যুবলীগের মিছিল থেকে পুলিশকে হুমকি
ছবি

ছবি ভিডিও থেকে নেওয়া

গাজীপুর মহানগরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবলীগের নেতাকর্মীরা মিছিল করেছেন। এ সময় মিছিল থেকে পুলিশ সদস্যদের উদ্দেশে হুমকি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রোববার (২১ জুন) ভোর সাড়ে ৬টার দিকে মহানগরীর বাসন থানাধীন কলম্বিয়া গার্মেন্টস এলাকার সামনে এ মিছিল অনুষ্ঠিত হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কলম্বিয়া এলাকার একটি ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে থেকে ৩০ থেকে ৩৫ জনের একটি দল ব্যানার নিয়ে মিছিল শুরু করে। ব্যানারে ‘২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক, সার্থক হোক’ এবং ‘বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে’ লেখা ছিল। ব্যানারের নিচে ‘গাজীপুর মহানগর যুবলীগ’ উল্লেখ করা হয়।

ব্যানারের এক পাশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অন্য পাশে গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকারের ছবি দেখা যায়।

মিছিলকারীরা ‘শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নাই’ এবং ‘যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দিতে দিতে গাছা এলাকার দিকে অগ্রসর হন।

একপর্যায়ে মহাসড়কের বিপরীত পাশ থেকে কয়েকজন পুলিশ সদস্য মিছিলের দিকে এগিয়ে এলে মিছিলকারীদের কয়েকজন তাদের উদ্দেশে হুমকিমূলক বক্তব্য দেন। ভিডিওতে তাদের বলতে শোনা যায়, ‘ওই, একটাও সামনে আসবি না। একটাও সামনে আসবি না। মাইরা ফালামু, মাইরা ফালামু। একটাও সামনে আসবি না।’ এ বিষয়ে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, ভিডিওটি দেখা হয়েছে। তবে এটি সাম্প্রতিক নাকি আগের কোনো ঘটনার, তা যাচাই করা হচ্ছে।
সানা/আপ্র/২১/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ
০৫ অক্টোবর ২০২৬

কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন শাহের মাজার প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা...

অন্যের খেলার দাবার বোর্ড হতে চাই না: শামা ওবায়েদ
০৩ অক্টোবর ২০২৬

অন্যের খেলার দাবার বোর্ড হতে চাই না: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশ এখন এমন একটি অবস্থানে রয়েছে যেখানে আমরা...

ফাঁসিও হলেও আওয়ামী লীগ করব: সাবিনা তুহিন
৩০ সেপ্টেম্বর ২০২৬

ফাঁসিও হলেও আওয়ামী লীগ করব: সাবিনা তুহিন

রাষ্ট্রদ্রোহ মামলায় আদালতে হাজির হওয়ার পর প্রিজনভ্যানে তোলার সময় আওয়ামী লীগ করার কারণে ফাঁসি হলেও দল...

মিরপুরে উচ্ছেদে বিস্মিত শফিকুর রহমান, বললেন সম্পৃক্ত করা যেত
৩০ সেপ্টেম্বর ২০২৬

মিরপুরে উচ্ছেদে বিস্মিত শফিকুর রহমান, বললেন সম্পৃক্ত করা যেত

রাজধানীর মিরপুরে উচ্ছেদ অভিযান কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে