গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

মেনু

লন্ডনে হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:২২ পিএম, ১৬ জুন ২০২৬ | আপডেট: ০৭:২০ এএম ২০২৬
লন্ডনে হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ
ছবি

ছবি সংগৃহীত

লন্ডনে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা জুলাই অভ্যুত্থানের নেতাকে লক্ষ্য করে ডিম ছুড়েও মারেন।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ওই অনুষ্ঠানে এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক, সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে অতিথি করা হয়েছিল।

সোমবার (১৬ জুন) পূর্ব লন্ডনের হোয়াইচ্যাপেল এলাকার ইস্ট লন্ডন মসজিদের পেছনে মায়েদা ব্যাঙ্কুয়েটিং হলে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ আসছেন-এমন খবরে ভেন্যুর পাশে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা থাকলেও হাসনাত আবদুল্লাহ অনুষ্ঠানস্থলে পৌঁছান রাত ৯টার দিকে। কয়েক ডজন পুলিশের পাহারায় দৌড়ে বিকল্প এক দরজা দিয়ে রেস্তোরাঁর ভেতরে ঢুকছিলেন তিনি।

এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ দেখানোর পাশাপাশি হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করলে এ সংসদ সদস্য দৌড়ে ভেতরে প্রবেশ করেন। ওই সময় বাইরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

এর আগে, দুপুরে পূর্ব লন্ডনের এলেম পার্ক এলাকায় হাসনাত আবদুল্লাহকে ধাওয়া দেওয়ার পাশাপাশি ডিম ছুড়ে মারেন সেখানকার আওয়ামী লীগের নেতাকর্মীরা।

জুলাই আন্দোলনের এক সেমিনারে যোগ দিতে লন্ডনে অবস্থান করছেন হাসনাত আবদুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

যুক্তরাজ্যে বিভিন্ন সময়ে বাংলাদেশি রাজনৈতিক দলগুলোর এমন পাল্টাপাল্টি বিক্ষোভ হয়েছে। তবে একজন সংসদ সদস্যের সভা করা ঘিরে এমন বিক্ষোভের ঘটনা বিরলই বলে জানাচ্ছেন প্রবাসী রাজনীতিকরা।

এসি/আপ্র/১৬/০৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ
১৯ নভেম্বর ২০২৬

কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অর্থায়ন এবং অপরাধ সংঘটনে নি...

ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ
১৯ নভেম্বর ২০২৬

ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ

বাংলাদেশের সাবেক অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভ...

ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে অপশক্তি মোকাবিলা করবে ১১ দল: মামুনুল হক
১৯ নভেম্বর ২০২৬

ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে অপশক্তি মোকাবিলা করবে ১১ দল: মামুনুল হক

দেশের জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে ফ্যাসিবাদী, বিতাড়িত, পরাজিত, আধিপত্যবাদী অপশক্তিকে ১১ দল মোকাব...

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার
১৯ নভেম্বর ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার

রাজধানীর উত্তরার একটি বাসা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের স...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 23 ঘন্টা আগে