গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বাড়ি-গাড়ি নেই সারজিস আলমের, আছে ৩৩ লাখ টাকার সম্পদ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৪ পিএম, ৩১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৫:৩৫ এএম ২০২৬
বাড়ি-গাড়ি নেই সারজিস আলমের, আছে ৩৩ লাখ টাকার সম্পদ
ছবি

ছবি সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে ১১ দলের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। নির্বাচনি হলফনামায় তিনি নিজের পেশা হিসেবে উল্লেখ করেছেন ব্যবসা। এই ব্যবসা থেকে বছরে ৯ লাখ টাকা আয় আসে বলেও উল্লেখ করেছেন তিনি। তবে কী ব্যবসা করেন তা স্পষ্ট করেননি সারজিস আলম।

হলফনামা সূত্রে জানা গেছে, সারজিস আলমের নগদ অর্থ রয়েছে তিন লাখ ১১ হাজার ১২৮ টাকা। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে এক লাখ টাকা। তার নামে দানকৃত কৃষি জমির পরিমাণ ১৬ দশমিক ৫০ শতক, যার বর্তমান বাজার মূল্য আনুমানিক পাঁচ লাখ টাকা। তিনি শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছেন স্নাতকোত্তর। কোনো আগ্নেয়াস্ত্র নেই। তার নামে কোনো বাড়ি, গাড়ি বা ভবন নেই। তবে ২০২৫-২০২৬ অর্থবছরের আয়কর রিটার্নে সারজিস আলম তার মোট আয় দেখিয়েছেন ২৮ লাখ ৫ হাজার টাকা।

আয়কর রিটার্ন অনুযায়ী তার মোট সম্পদের মূল্য ৩৩ লাখ ৭৩ হাজার ৬২৮ টাকা। এমনকি তিনি ৫২ হাজার ৫০০ টাকা আয়করও পরিশোধ করেছেন।। তবে হলফনামায় তার স্ত্রীর আয়, সম্পদ বা কোনো গহনার কথা উল্লেখ করা হয়নি।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পঞ্চগড়-১ আসনে সারজিস আলম ছাড়াও আরো সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহাম্মদ নওশাদ জমির, জাসদের সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) আল রাশেদ প্রধান, গণঅধিকার পরিষদের মাহাফুজার রহমান, বাংলাদেশ লেবার পার্টির ফেরদৌস আলম, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের সিরাজুল ইসলাম এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির আব্দুল ওয়াদুদ বাদশা।

এসি/আপ্র/৩১/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনর্গঠনে ৫০ লাখ টাকা দেবে জামায়াত
২৮ সেপ্টেম্বর ২০২৬

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনর্গঠনে ৫০ লাখ টাকা দেবে জামায়াত

রাজধানীর মিরপুর-১ নম্বরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত বেসরকারি মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড...

এই স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়
২৮ সেপ্টেম্বর ২০২৬

এই স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়

এনসিপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে নাহিদ

চাঁদাবাজির বিকল্প হিসেবে ‘গণভিক্ষা কর্মসূচি’ ঘোষণা এমপি হাসনাতের
২৮ সেপ্টেম্বর ২০২৬

চাঁদাবাজির বিকল্প হিসেবে ‘গণভিক্ষা কর্মসূচি’ ঘোষণা এমপি হাসনাতের

চাঁদাবাজি বন্ধ ও প্রতিরোধে বিকল্প উদ্যোগ হিসেবে রাজধানীর বাংলামোটরে ‘পুনর্বাসন দানবক্স’ স্থাপন এবং গ...

কোন খাতের ওপর কখন আক্রমণ হবে, জাতি উদ্বিগ্ন: গোলাম পরওয়ার
২৮ সেপ্টেম্বর ২০২৬

কোন খাতের ওপর কখন আক্রমণ হবে, জাতি উদ্বিগ্ন: গোলাম পরওয়ার

রাজধানীর মিরপুরে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভেঙে দেওয়া এবং ইসিবি চত্বর এলা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে