গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

মেনু

গণভোট বাস্তবায়ন দাবিতে ১১ দলের সাত দিনের কর্মসূচি ঘোষণা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪০ পিএম, ০৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৬:১৮ এএম ২০২৬
গণভোট বাস্তবায়ন দাবিতে ১১ দলের সাত দিনের কর্মসূচি ঘোষণা
ছবি

মঙ্গলবার রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ১১ দলের নেতৃবৃন্দ -ছবি সংগৃহীত

জুলাই জাতীয় সনদ অনুযায়ী রাষ্ট্র সংস্কারে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সাত দিনের ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এতে সভাপতিত্ব ও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ৯ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত সারা দেশে লিফলেট বিতরণ ও গণসংযোগ চলবে। এই কর্মসূচির উদ্বোধন হবে রাজধানীর শাহবাগে।

১১ এপ্রিল সারাদেশের মহানগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। ১২ এপ্রিল প্রতিটি জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। ১৩ এপ্রিল রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে সংসদে কার্যকর সিদ্ধান্ত না আসায় ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি নেওয়া হয়েছে।

মামুনুল হক বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগে বিএনপি বাধা দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে জানানো হয়, এটি ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে দ্বিতীয় দফার কর্মসূচি।
এর আগে সকালে আল ফালাহ মিলনায়তনে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা হয়। সেখানে গণভোট বাস্তবায়ন ও জ্বালানি সংকটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সংবাদ সম্মেলন পরিচালনা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। এতে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ, এবি পার্টি, জাগপা, বাংলাদেশ লেবার পার্টিসহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা।

জুলাই জাতীয় সনদের ৪৮টি সংস্কার প্রস্তাব বাস্তবায়নের লক্ষ্যে গণভোটের মাধ্যমে জনগণের সম্মতি গ্রহণ করা হয়। গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পর সংস্কার বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা থাকলেও তা নির্ধারিত সময়ে কার্যকর হয়নি বলে অভিযোগ করা হয়। এ অবস্থায় ১১ দলীয় ঐক্য সংসদে প্রতিকার না পেয়ে রাজপথে আন্দোলনের সিদ্ধান্ত নেয়। এর আগে তারা সংসদে অবস্থান, ওয়াকআউট এবং বিক্ষোভ কর্মসূচিও পালন করেছে।

গণভোটের রায় বাস্তবায়নকে কেন্দ্র করে ১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ধারাবাহিক আন্দোলনের ঘোষণা আসায় আগামী দিনগুলোতে কর্মসূচি আরো বিস্তৃত হওয়ার ইঙ্গিত মিলছে।
সানা/আপ্র/৭/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বাংলামোটরে চাঁদা না পেয়ে গুলি, বহিষ্কৃত যুবদল নেতা কারাগারে
০৬ অক্টোবর ২০২৬

বাংলামোটরে চাঁদা না পেয়ে গুলি, বহিষ্কৃত যুবদল নেতা কারাগারে

রাজধানীর হাতিরঝিল থানাধীন বাংলামোটর এলাকায় চাঁদা না পেয়ে মারধর ও ফাঁকা গুলি ছোড়ার অভিযোগে করা মামলায়...

পঞ্চগড়ে আলামিন হত্যা মামলায় সাবেক এমপি নাঈমুজ্জামান গ্রেফতার
০৬ অক্টোবর ২০২৬

পঞ্চগড়ে আলামিন হত্যা মামলায় সাবেক এমপি নাঈমুজ্জামান গ্রেফতার

পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া ও...

জুলাই যোদ্ধাদের নিয়ে নতুন সংগঠন, উপদেষ্টা পরিষদে এনসিপির পাঁচ নেতা
০৫ অক্টোবর ২০২৬

জুলাই যোদ্ধাদের নিয়ে নতুন সংগঠন, উপদেষ্টা পরিষদে এনসিপির পাঁচ নেতা

জুলাই যোদ্ধাদের নিয়ে নতুন সংগঠন ‘জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্স’-এর আত্মপ্রকাশ হয়েছে। সংগঠনটির তিন সদস্...

কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ
০৫ অক্টোবর ২০২৬

কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন শাহের মাজার প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই